১০ বছরের খরা কাটিয়ে দাপট এবিভিপির! জেএনইউ দখলে রেখেও কেন চিন্তায় বামেরা?

JNUSU Election Results: প্রায় এক দশক পর জেএনইউ-এর ছাত্র সংসদ কমিটির কোনও শীর্ষ পদ অধিকার করেছে এবিভিপি।

Sangita Ghorai
২ মিনিট
১০ বছরের খরা কাটিয়ে দাপট এবিভিপির! জেএনইউ দখলে রেখেও কেন চিন্তায় বামেরা?

ফের লাল জেএনইউ। তবে শক্তি বৃদ্ধি হয়েছে এবিভিপির। জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে শীর্ষ চার পদের মধ্যে তিনটিতে জয়লাভ করে রাজত্ব বজায় রাখল বাম জোট। পাল্টা অবশ্য এবিভিপি কড়া টক্কর দিয়েছে লাল সেনাকে। এবার নির্বাচনে উনিশ-বিশের ফারাকে জয় হয়েছে বামেদের। সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ জিতেছে বামেরা, এবিভিপির ঝুলিতে গিয়েছে যুগ্ম সম্পাদকের পদ।

সোমবার সকালে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন (JNUSU) নির্বাচন কমিশন ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেছে। সেই ঘোষণানুসারে, অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (AISA) নীতীশ কুমার ১,৭০২ টি ভোট পেয়ে সভাপতি পদে জয়ী হয়েছেন।

AISA প্রার্থীর নিকটতম প্রতিদ্বন্দ্বী অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (ABVP) শিখা স্বরাজ ১,৪৩০ টি ভোট পেয়েছেন এবং স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া (SFI) সমর্থিত তৈয়বা আহমেদ পেয়েছেন ৯১৮ টি ভোট।

সহ-সভাপতি পদে জয়লাভ করেছেন ডেমোক্র্যাটিক স্টুডেন্টস ফেডারেশনের (DSF) মণীষা পেয়েছেন ১,১৫০ টি ভোট, যেখানে ABVP-এর নিত্তু গৌতম পান ১,১১৬ ভোট।

  • আপনার জন্য আরও কিছু লেখা
আমরা কাশ্মীরের 'আপনা আদমি' হতে পারি না?

Kashmir: অবাক হয়েই জানতে চাইলাম, "আপ মুসেওয়ালা কো শুনতে হো?" গানের মাঝে বাধা পাওয়া বিরক্ত ইব্রাহিম বলে উঠলেন, "শুনেঙ্গে নেহি? ও আপনা আদমি হ্যায়।"

এছাড়া সাধারণ সম্পাদক পদেও জয়লাভ করেছে ডিএসএফ। ডিএসএফ প্রার্থী মুনতেহা ফাতিমা পেয়েছেন ১,৫২০ টি ভোট, অন্যদিকে এবিভিপির কুনাল রাই কাঁটায় কাঁটায় টক্কর দিয়েছেন। এই ABVP প্রার্থী পেয়েছেন ১,৪০৬ টি ভোট।

তবে, যুগ্ম সম্পাদক পদে জিতেছে এবিভিপি। বৈভব মীনা ১,৫১৮ ভোটে জয়লাভ করেছেন। যেখানে AISA-র নরেশ কুমার (১,৪৩৩ টি ভোট) এবং প্রগ্রেসিভ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (পিএসএ) প্রার্থী নিগম কুমারী (১,২৫৬ টি ভোট) পেয়েছেন।

প্রায় এক দশক পর ছাত্র সংসদ কমিটির কোনও শীর্ষ পদ অধিকার করেছে এবিভিপি। এর আগে ২০১৫ সালে সৌরভ শর্মা একই পদে জয়লাভ করেছিলেন। শেষবার ২০০০ সালে এবিভিপি সভাপতি পদ জিতেছিল, জয়ী হয়েছিলেন সন্দীপ মহাপাত্র।

এবার নির্বাচনে চারটি শীর্ষ পদের জন্য ২৯ জন এবং ৪৪টি কাউন্সিলর আসনের জন্য ২০০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

প্রসঙ্গত, জেএনইউ যে বামেদের শক্ত ঘাঁটি, তা কারও অজানা নয়। কিন্তু সেখানেও কি আধিপত্য বিস্তার করছে গেরুয়া মনোভাব? এবারের নির্বাচনে যেভাবে এবিভিপি টক্কর দিয়েছে বাম প্রার্থীদের — প্রাপ্ত ভোটসংখ্যা অন্তত তাই বলছে।

অবশ্য বামেদের এই দুর্বলতার পিছনে উঠে আসছে আরও একটা কারণ। এই বছরের নির্বাচনে বাম জোটে ভাঙন দেখা দেয়। AISA এবং DSF একজোট হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছে। অন্যদিকে SFI এবং AISF বিরসা আম্বেদকর ফুলে স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (BAPSA) এবং PSA-এর সঙ্গে জোট গঠন করে। বাম ছাত্র সংগঠনগুলোর মধ্যে ভাঙনের ফলেই এবিভিপি সেই সুযোগ নিয়েছে বলে মনে করা হচ্ছে।

গত ২৫ এপ্রিল জেএনইউ-তে অনুষ্ঠিত নির্বাচনে ভোট পড়েছিল প্রায় ৭০ শতাংশ। ৭,৯০৬ যোগ্য ছাত্র-ছাত্রীদের মধ্যে ৫,৫০০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ২০২৩ সালে ৭৩ শতাংশ ভোট পড়েছিল। সেই তুলনায় এবার কম হলেও, ২০১২ সালের পর এই নির্বাচনের ভোটপ্রদান সর্বোচ্চ।

লিখেছেন
Sangita Ghorai
Sangita Ghorai
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?