পহেলগাঁওয়ের জবাব দিতে সেনাকে পূর্ণ স্বাধীনতা! যে যে সিদ্ধান্ত নিতে পারবে সেনাবাহিনী

Indian Army: সেনাবাহিনীকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। অর্থাৎ কীভাবে হামলা করা হবে আর কী পদ্ধতিতে তা সম্পূর্ণ ঠিক করবে সেনাই।

inscript
২ মিনিট
পহেলগাঁওয়ের জবাব দিতে সেনাকে পূর্ণ স্বাধীনতা! যে যে সিদ্ধান্ত নিতে পারবে সেনাবাহিনী

পহেলগাঁও হামলার পর প্রথম উচ্চ পর্যায়ের বৈঠকে পাকিস্তান সমর্থিত এই আক্রমণের জবাব দিতে একাধিক পদক্ষেপ করেছিল ভারত। সিন্ধু জল চুক্তি বাতিলসহ, পাকিস্তানিদের ভারত ছাড়তে বলার মতো একাদিক কড়া সিদ্ধান্ত নেয় ভারত। মঙ্গলবার দ্বিতীয় উচ্চপর্যায়ের বৈঠকে বসেছিল কেন্দ্র। এই বৈঠকে আরও কিছু কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বৈঠকের পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, ভারতীয় সশস্ত্র বাহিনীর 'সম্পূর্ণ অপারেশনাল স্বাধীনতা' রয়েছে। পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় ভারতের প্রতিক্রিয়া হিসেবে কীভাবে আক্রমণ হবে, কাদের নিশানা করা হবে এবং কোন সময় করা হবে, সেই সম্পর্কে সম্পূর্ণ সিদ্ধান্ত নিতে পারবে সেনা।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাসভবনেই এই বৈঠক অনুষ্ঠিত হয়। উচ্চ-পর্যায়ের এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল অনিল চৌহান, সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, বায়ুসেনা প্রধান এয়ার মার্শাল এপি সিং এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠী। প্রধানমন্ত্রী মোদি বলেছেন, সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও দক্ষতার প্রতি সম্পূর্ণ আস্থা আছে তাঁর। সন্ত্রাসবাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে মোক্ষম জবাব দেওয়ার জাতীয় সংকল্প নিয়েছে কেন্দ্র। তাই সেনাবাহিনীকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। অর্থাৎ কীভাবে হামলা করা হবে আর কী পদ্ধতিতে তা সম্পূর্ণ ঠিক করবে সেনাই। বিশ্লেষকদের বক্তব্য, অত্যন্ত গোপনে হামলা চালানো হবে যে খবর থাকবে না অন্যদের কাছে। ফলে বড় ধরনের প্রত্যাঘাতের সম্ভাবনাও এড়ানো যাচ্ছে না।

  • আপনার জন্য আরও কিছু লেখা
গভীর জঙ্গলে ইঁদুর-বিলাই খেলা! পহেলগাঁও জঙ্গিদের যেভাবে ধাওয়া করছে সেনা

Kashmir Terrorists: সাধারণত এমন ধাওয়া খাওয়া জঙ্গিদের কিন্তু কিছু সাধারণ জিনিসের প্রয়োজন হয়ই — খাবার, জল, সাহায্য — এবং তখনই তাদের কোনও না কোনও গ্রামে দেখা যায়। কিন্তু জঙ্গিদের এই দলটি ভিন্ন।

পহেলগাঁওয়ে এই হামলার নেপথ্যে থাকা সন্ত্রাসীদের এবং তাদের পৃষ্ঠপোষকদের শায়েস্তা করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী। পহেলগাঁওয়ে নিরস্ত্র নাগরিকদের উপর হামলার দায় স্বীকার করেছিল পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট।

২২ এপ্রিলের হামলার পর নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ১৯৬০ সালের সিন্ধু জল চুক্তি অবিলম্বে স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। দীর্ঘমেয়াদি ভিসা এবং কূটনৈতিক ও আনুষ্ঠানিক ভিসা ব্যতীত সমস্ত পাকিস্তানিদের ২৯ এপ্রিলের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেয়। এই সিদ্ধান্তের পরে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ২৫ এপ্রিল সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিশ্চিত করতে বলেছিলেন, দেশ ছাড়ার জন্য নির্ধারিত সময়সীমা পার করার পর কোনও পাকিস্তানি নাগরিক যেন ভারতে থাকে না। পরে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবও সমস্ত রাজ্যের মুখ্য সচিবদের সঙ্গে একটি ভিডিও কনফারেন্স করে তাদের নিশ্চিত করতে বলেন, যে সমস্ত পাকিস্তানি নাগরিকদের ভিসা প্রত্যাহার করা হয়েছে তাদের অবশ্যই নির্দিষ্ট সময়সীমার মধ্যে ভারত ত্যাগ করতে হবে।

অন্যদিকে, কাশ্মীরে গোয়েন্দাদের সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। প্রতিরক্ষা সূত্র জানাচ্ছে, নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর টানা পঞ্চম রাত্রি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। পাকিস্তানের সেনাবাহিনী কুপওয়ারা এবং বারামুলা জেলার উল্টোদিকের এলাকায়, আখনুর সেক্টরে নিয়ন্ত্রণ রেখা জুড়ে বিনা উস্কানিতে গুলি চালিয়েছে। ভারতীয় সেনাবাহিনীও সেই উস্কানির পরিমিত অথচ কার্যকরী জবাব দিয়েছে।

এছাড়াও মঙ্গলবার, স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন একটি বৈঠকের সভাপতিত্ব করেন যাতে বর্ডার সিকিউরিটি ফোর্স, আসাম রাইফেলস এবং ন্যাশনাল সিকিউরিটি গার্ডের ডিরেক্টর জেনারেলরা এবং কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স এবং সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমস্ত নিরাপত্তা বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং সীমান্তে সর্বোচ্চ নজরদারি বজায় রাখতে বলা হয়েছে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

এসআইআর বির্তক: যে খবর স্বাভাবিক হওয়ার কথা, সেটাই আজ বিস্ময়

Gyanesh Kumar, SIR and Election Commission: এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের অন্দরে আপত্তি থাকা সত্ত্বেও কেন প্রক্রিয়া চালানো হল? জ্ঞানেশ কুমার কীভাবে মুখ্য নির্বাচন কমিশনার হলেন? ২০২৩ সালে আইন বদলে প্রধান বিচারপতিকে নির্বাচন কমিশনার বাছাইয়ের কমিটি থেকে সরানো হল কেন? এতদিন এই প্রশ্নগুলি গণমাধ্যম তুলল না কেন?

এসআইআর: বিশুদ্ধ ভোটার তালিকা তৈরির নামে যা পেল বাঙালি

Real Effect of SIR in bengal: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গে ৯১ লক্ষ ভোটার বাদ যান, যারা ছিলেন মোট ভোটারের ১২ শতাংশ। যাদের মধ্যে ৩৪% ছিলেন মুসলিম , নারীরা সংখ্যায় ছিলেন ৬১.৮%, এছাড়াও ছিলেন, মতুয়া ও রাজবংশী সম্প্রদায়ের মানুষেরা, যারা অসামঞ্জস্যপূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হন। ফর্ম-৭-এর অপব্যবহার, অ্যালগরিদম-নির্ভর যাচাই, ১৯টি আপিল ট্রাইব্যুনালে ১ লক্ষ মামলা, সব মিলিয়ে ২০২৬-এর ভোটে যোগ্য নাগরিকরাও বাদ পড়েছিলেন।

‘সব নির্বাচনেই কারচুপি’, কেন এমন দাবি রাহুল গান্ধীর?

Rahul Gandhi election rigging claim: রাহুল গান্ধী কেন দাবি করলেন, ভারতের সব নির্বাচনেই কারচুপি হচ্ছে? নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কী প্রশ্ন তুলেছেন তিনি? সরকারবিরোধী মনোভাব বা অ্যান্টি-ইনকামবেন্সি কীভাবে ভোটের রাজনীতিতে কাজ করে? তাঁর অভিযোগের পক্ষে কী কী তথ্য ও প্রমাণ তুলে ধরা হয়েছে?

সিজেপির তিন দাবি, জ্ঞানেশ কুমার না সরলে ফের বড় আন্দোলন

Election Commission of India: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, নির্বাচন পরিচালনার পদ্ধতি এবং ২০২৩ সালের আইনের বৈধতা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে তিনটি গুরুত্বপূর্ণ দাবি জানিয়েছে সিজেপি। তাদের দাবির মধ্যে রয়েছে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ, নির্বাচন প্রক্রিয়া স্থগিত করা এবং ২০২৩ সালের নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত আইন প্রত্যাহার।

থানার গেটেই মারধর প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীরকে, সাধারণ মানুষ কতটা নিরাপদ?

Humayun Kabir: ঘটনার পর এখনও পর্যন্ত তিনি কোনো লিখিত অভিযোগ দায়ের করতে পারেননি বলেও জানিয়েছেন। তাঁর বক্তব্য, শারীরিক অসুস্থতার কারণে তখন অভিযোগ করা সম্ভব হয়নি। সুস্থ হয়ে তিনি লিখিত অভিযোগ করবেন।

দুই কমিশনারের আপত্তিতে ফের আলোচনায় সীমা খান্না, কমিশনে ঠিক কী দায়িত্ব তাঁর?

Seema Khanna and ECINet: ভোটার তালিকা ও ইসিআইনেট (ECINet) নিয়ে নির্বাচন কমিশনের অন্দরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। দুই নির্বাচন কমিশনারের আপত্তিতে সামনে এসেছে আইটি বিভাগের ভূমিকা এবং ডিরেক্টর জেনারেল (IT) সীমা খান্নার নাম। কে এই সীমা খান্না? নির্বাচন কমিশনে তাঁর দায়িত্ব কী? ভোটার তালিকা পরিচালনায় তাঁর ভূমিকা নিয়েই বা কেন উঠছে প্রশ্ন?

সরকারকে ৪ দিনের সময়সীমা বেধে দিল চা-শ্রমিকরা, ঠিক কী কী দাবি?

Dooars tea workers: ২২ সেপ্টেম্বর বকেয়া মজুরি ও অন্যান্য পাওনা মেটানোর দাবিতে হাঁটাপাড়া, ধুমচিপাড়া ও গারগান্ডার চা-শ্রমিকরা মুখ্যমন্ত্রীর কাছে পদযাত্রা শুরু করেন। একই দিনে তোর্সার প্রস্তাবিত ল্যান্ড পোর্ট প্রকল্পে ক্ষতিগ্রস্ত মানুষও জমি ও অধিকার রক্ষার দাবিতে পদযাত্রা করেন। দুই পদযাত্রাই পুলিশ আটকে দেয়।

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।