চিনে ভারতীয় নারীকে হেনস্থা! জন্মস্থান আরুণাচল বলেই আটক?

Arunachal Woman Detained in China: শাংহাই বিমানবন্দরে পৌঁছনোর পরই পেমা থংডককে চিনা কর্মকর্তারা আলাদা করে নিয়ে যান। তাঁদের দাবি, তাঁর ভারতীয় পাসপোর্ট 'অবৈধ', কারণ তিনি আরুণাচল প্রদেশের বাসিন্দা।

inscript
২ মিনিট
চিনে ভারতীয় নারীকে হেনস্থা! জন্মস্থান আরুণাচল বলেই আটক?

আরুণাচল প্রদেশের এক ভারতীয় নারীকে চিনের সাংহাই আন্তর্জাতিক বিমানবন্দরে ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখার ঘটনা নতুন করে ভারত-চিন সম্পর্কের টানাপোড়েন সামনে নিয়ে এসেছে। ইউকে-ভিত্তিক ফিন্যান্সিয়াল অ্যাডভাইজার পেমা থংডক নিজেই এই ঘটনা বিস্তারিত জানিয়েছেন।

যুক্তরাজ্যে থাকা ভারতীয় নাগরিক পেমা থংডক। পেমা লন্ডন থেকে জাপান যাচ্ছিলেন। ২১ নভেম্বর সাংহাইয়ে ট্রানজিটের সময় ইমিগ্রেশন কর্মকর্তারা তাঁকে আটক করেন। কারণ তাঁর পাসপোর্টে জন্মস্থান হিসেবে আরুণাচল প্রদেশ লেখা রয়েছে। সাংহাই বিমানবন্দরে পৌঁছনোর পরই পেমা থংডককে চিনা কর্মকর্তারা আলাদা করে নিয়ে যান। তাঁদের দাবি, তাঁর ভারতীয় পাসপোর্ট 'অবৈধ', কারণ তিনি আরুণাচল প্রদেশের বাসিন্দা। চিন বহুদিন ধরে আরুণাচলকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে, যদিও ভারত স্পষ্টভাবে বলে আসছে আরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ। এই ভূ-রাজনৈতিক দাবির জেরেই পেমার সঙ্গে খারাপ আচরণ করা হয়েছে বলে মনে করেন তিনি।

পেমা বিবিসি-কে বলেন, তাঁকে লাইনের বাইরে বের করে নিয়ে কর্মকর্তারা হাসাহাসি করতে করতে বলেন,

“আরুণাচল ভারতের অংশ নয়। তুমি ভারতীয় নও, তুমি চিনা। তোমার চিনা পাসপোর্ট করা উচিত।”

  • আপনার জন্য আরও কিছু লেখা
চিন কি রাশিয়াকে টপকে যাবে অস্ত্র ব্যবসায়? 

সুইডিশ সংস্থা সিপ্রি-র তথ্য অনুযায়ী ২০১৫-১৯ সালে চিন ছিল বিশ্বের পঞ্চম বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক দেশ। তবে ২০২০-এর পর থেকে তারা জার্মানিকে পিছনে ফেলে চতুর্থ স্থানে উঠে আসে।

এই আচরণে তিনি ভীষণ অপমানিত হন, তৎক্ষণাৎ ভারতীয় দূতাবাসে যোগাযোগ করেন। পরে ভারতীয় কর্মকর্তারা বিমানবন্দরে গিয়ে আলোচনা করলে তাঁকে মুক্তি দেওয়া হয়।

পেমা জানান, তাঁকে প্রায় ১৮ ঘণ্টা আটকে রাখা হয়। এই সময় ঠিকমতো খাবার-জল দেওয়া হয়নি,

বারবার জেরা করা হয়েছে, এবং তাঁর পাসপোর্ট নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। চিনা কর্মকর্তারা বলেন,

“আরুণাচল তো চিনের অংশ, তাহলে ভারতীয় পাসপোর্ট কীভাবে বৈধ?”

  • আপনার জন্য আরও কিছু লেখা
আমেরিকা বনাম চিন! চাঁদ জয়ের যুদ্ধে কে এগিয়ে?

Space Race: ১৯৭২-এর পর বহুদিন চাঁদ নিয়ে বিশেষ আগ্রহ দেখায়নি বিশ্বের শক্তিধর দেশগুলো, কিন্তু হঠাৎ কী এমন হল যার জন্য সবাই চাঁদ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে চাঁদের বুকে জমানো সম্পদের অন্দরে।

পেমা দ্য ক্যুইন্ট-কে বলেন,

“তাঁরা আমাকে শুধু শুকনো বিস্কুট দিয়েছিল। জল অনেকবার চাইলেও দেয়নি। আমাকে এমনভাবে আটকে রাখা হয় যেন আমি কোনো অপরাধী!”

চিনের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য বলেছে, পেমাকে আটক করা হয়নি, বরং নিয়মমাফিক ‘জিজ্ঞাসাবাদ’ করা হয়েছে। তাদের দাবি, পেমাকে খাবার ও বিশ্রামের সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু পেমা এই বক্তব্যকে সরাসরি 'মিথ্যা' বলেছেন। তাঁর দাবি, বাস্তবে তাঁর সঙ্গে কোনো সম্মানজনক আচরণ করা হয়নি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছ, পেমাকে আটক করা সম্পূর্ণ অযৌক্তিক এবং চিন আন্তর্জাতিক নিয়ম ভেঙেছে। ভারত জোর দিয়ে বলেছে, আরুণাচল ভারতেরই অংশ। ভারতীয় নাগরিকদের সঙ্গে এমন আচরণ গ্রহণযোগ্য নয়। ভারত জানিয়েছে, চিনের পক্ষ থেকে এমন প্রশ্ন তোলা 'অসম্মানজনক এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত'।

সাংহাইয়ের ভারতীয় দূতাবাসের সহায়তা না পেলে পরিস্থিতি আরও খারাপ হতে পারত বলে জানিয়েছেন তিনি। কনস্যুলেটের সহায়তায় পেমা সাংহাই থেকে থাইল্যান্ড হয়ে নিরাপদে ভারতে ফেরেন। তিনি দ্য ক্যুইন্ট-কে বলেন,

“আমি জীবনে এতটা অপমানিত কখনও হইনি। আরুণাচল প্রদেশে জন্মেছি বলেই আমাকে আটক করে রাখা হয়েছে, এটা ভাবলে এখনও শিউরে উঠছি।”

একজন সাধারণ ভারতীয় নাগরিকের সঙ্গে এমন আচরণে আবার সামনে এল, ভারত-চিন সম্পর্কের টানাপোড়েন কূটনীতির বাইরে মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলছে। এই ঘটনা দুই দেশের সম্পর্কের উপর নতুন প্রশ্ন তুলেছে, কারণ সাম্প্রতিক সময়ে ভারত ও চিন, সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছিল। চিনের ভিসা ও পাসপোর্ট নিয়ে নিয়মকানুনে এখনও রাজনৈতিক প্রভাব স্পষ্টভাবে দেখা যাচ্ছে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।

বরফের গভীরে নিউট্রিনোর খোঁজ: মহাবিশ্বের রহস্য উন্মোচনে এবারের পদার্থবিদ্যায় নোবেল

IceCube Neutrino Observatory: অ্যান্টার্কটিকার বরফের গভীরে কীভাবে কাজ করে আইসকিউব টেলিস্কোপ? কীভাবে অদৃশ্য নিউট্রিনো কণার সংকেত ধরে কৃষ্ণগহ্বর, ব্ল্যাজার এবং মহাবিশ্বের গভীর রহস্য উন্মোচন করছেন বিজ্ঞানীরা?

ইন্ডিয়া জোটের মিছিলে বাধা, সুপ্রিম কোর্টে দায়ের হলো রিট

INDIA bloc's march towards supreme court: সোমবার কনট প্লেস থেকে সুপ্রিম কোর্ট অভিমুখে ইন্ডিয়া ব্লকের ‘চলো দিল্লি’ মিছিল অনুষ্ঠিত হলো। রাহুল গান্ধীর দুই পাশে ছিলেন, প্রিয়াঙ্কা গান্ধী ও নেহা বোরা। মিছিলে অংশ নেন মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, তেজস্বী যাদব, ডি রাজা, সুপ্রিয়া সুলে। ভগবান দাস রোডে মিছিল পুলিশি বাধার সম্মুখীন হয়। শেষমেশ সুপ্রিম কোর্টে ‘রাহুল গান্ধী বনাম নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া’ নামে একটি রিট পিটিশন দাখিল হয়।