'জয় বাংলা'-ই অস্ত্র! স্কুলে বাংলা বাধ্যতামূলক করে কতটা এগিয়ে রইলেন মমতা?

Bengali Language Mandatory in Schools: রাজ্য শিক্ষানীতি অনুযায়ী, চাকরি পাওয়ার পর প্রথম পাঁচবছর শিক্ষকদের গ্রামের স্কুলে পড়াতেই হবে।

inscript
৩ মিনিট
'জয় বাংলা'-ই অস্ত্র! স্কুলে বাংলা বাধ্যতামূলক করে কতটা এগিয়ে রইলেন মমতা?

বিজেপিকে এ রাজ্যে জাঁকিয়ে বসতে দেওয়া যাবে না। তাই লোকসভা নির্বাচনে বিজেপির ভোট কাটতে হলে উগ্র হিন্দুত্বকে যেমন কোণঠাসা করতে হবে, বাংলার গরিমাকে প্রতিষ্ঠা করতে হবে ততোধিক। গো-বলয়ের সংস্কৃতি যে বাংলার ঐতিহ্য নয়, হিন্দি যে কোনওভাবেই রাষ্ট্রভাষা নয়, বাংলার রাম আর গেরুয়া রাম যে আলাদা- এই বোঝাবুঝির খেলাতে বাংলার নিজস্বতাকে তুলে ধরতে হবেই। অস্ত্র বাংলা ভাষা! বাঙালিদের সংবেদনশীল মন জয়ে মোক্ষম অস্ত্র দেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক বিরোধীরাও এই প্রস্তাবের বিরোধিতা অন্তত করবেন না প্রকাশ্যে। বাংলার স্কুলে বাংলা পড়াতেই হবে, ঠিক হয়েছে রাজ্যের শিক্ষানীতিতে। মনে রাখতে হবে, জাতীয় শিক্ষানীতি চাপিয়ে দেওয়া নিয়ে সারা দেশেই বিশেষত বাম বিরোধীরা লড়াই করে এসেছেন সবথেকে বেশি। কেন্দ্রের শিক্ষানীতির পাল্টা এবার রাজ্যের বিধানসভাতে পাশ হলো রাজ্য শিক্ষানীতি। প্রায় এক বছরের উপর, বিশেষজ্ঞ কমিটি রাজ্যের নিজস্ব শিক্ষানীতি বিষয়ে কাজ করে এসেছে। কেন্দ্রের হিন্দিমুখী শিক্ষা থেকে সোজা মাতৃভাষা বাধ্যতামূলক করার পথে এগোল রাজ্য। শুধু অবশ্য বাংলা বাধ্যতামূলক প্রসঙ্গই না, জাতীয় শিক্ষানীতি থেকে এই রাজ্যের আলাদা শিক্ষানীতি নানাক্ষেত্রেই আলাদা।

বিধানসভায় সপ্তাহখানেক আগেই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়ে দিয়েছিলেন, কেন্দ্রীয় সরকারের জাতীয় শিক্ষানীতি রাজ্য সরকার মেনে নেয়নি তো বটেই, বরং রাজ্যের ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে নতুন শিক্ষানীতি তৈরি করা হয়েছে। সব যে বদলে গিয়েছে এমন নয়। স্নাতকস্তরে এতদিন পড়ুয়ারা তিন বছর পড়াশোনা করতেন। তারপর দুই বছরের স্নাতকোত্তর পাঠ চলত। উচ্চশিক্ষার এই ক্ষেত্রে এবার বদল এসেছে, চার বছরের স্নাতক পাঠ্যক্রম চালু হতে চলেছে। তিন বছরের ডিগ্রি কোর্স রেখে দিলে নাকি সমস্যায় পড়তে হতো পড়ুয়াদের। তাই এই বদলকে মেনে নিয়েছে রাজ্য।

  • আপনার জন্য আরও কিছু লেখা
শুধুই কি ঘৃণা? মাছে-ভাতে বাঙালিকে যেভাবে রোহিঙ্গা-বাংলাদেশি করে তুললেন পরেশ

Fish and Paresh Rawal: মুখের ভাষা বাংলা হওয়ার ভিত্তিতে অসমে ১২ লক্ষ হিন্দু বাঙালি ও ৫ লক্ষ মুসলমান বাঙালি, মোট ১৭ লক্ষ বাঙালিকে নাগরিকত্বের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

তবে স্কুলশিক্ষাতে কেন্দ্রের থেকে দূরেই হেঁটেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের এই শিক্ষানীতি। জাতীয় শিক্ষানীতিতে কেন্দ্র বলেছিল, নবম থেকে দ্বাদশ শ্রেণিতে পড়ুয়ারা নিজেদের ইচ্ছেমতো বিষয় নির্বাচন করতে পারবেন। রাজ্য বলছে, মাধ্যমিক আর উচ্চমাধ্যমিকে কোনও বদল হবে না। জীবনের এই দুই 'বড়' পরীক্ষা দিতেই হবে ছাত্রছাত্রীদের। তবে মাধ্যমিক স্তরেই আলাদা করে বিষয় বাছতে পারবেন না তারা। প্রাক প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণি, পঞ্চম থেকে অষ্টম, নবম-দশম, একাদশ-দ্বাদশ নিয়মই বহাল থাকছে রাজ্যে।

আস্তে আস্তে সেমেস্টার ব্যবস্থার দিকে এগোচ্ছে রাজ্য। জাতীয় শিক্ষানীতিতেও এই ব্যবস্থাকেই মান্যতা দেওয়া হয়েছে। রাজ্য বলছে, আগামী ৩ বছরে ধাপে ধাপে অষ্টম শ্রেণি থেকে সেমেস্টার চালু হবে। একাদশ-দ্বাদশ শ্রেণিতেও তা জারি হবে। রাজ্য সরকার আরেকটি যে গুরুত্বপূর্ণ বিষয় এই শিক্ষানীতিতে যোগ করেছে তাতে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্য শিক্ষানীতি অনুযায়ী, চাকরি পাওয়ার পর প্রথম পাঁচবছর শিক্ষকদের গ্রামের স্কুলে পড়াতেই হবে।

তবে জাতীয় শিক্ষানীতির চাপিয়ে দেওয়া ভাষাকে কোণঠাসা করে রাজ্য শিক্ষানীতির সবচেয়ে বড় অস্ত্রটি হচ্ছে বাংলা ভাষা। স্কুলে বাংলা ভাষা পড়ানো বাধ্যতামূলক। প্রথম ভাষা ও দ্বিতীয় ভাষা হিসাবে বাংলা ও ইংরেজি নিতেই হবে। এখানে হিন্দি কোনওভাবেই প্রথম ও দ্বিতীয় ভাষা না। তৃতীয় ভাষা হিসেবে যে অঞ্চলে যে ভাষার কার্যকরিতা বেশি সেই অঞ্চলে সেই ভাষাই পড়া যাবে। সেই ভাষা হিন্দিও হতে পারে, সাঁওতালিও হতে পারে। ইংরেজি মিডিয়াম স্কুলগুলিতেও বাংলা ভাষা পড়াতেই হবে। বাংলা পক্ষ এই রাজ্যে এমন দাবিতে বহুকাল ধরেই লড়েছে। বাঙালির আবেগকে সঠিক সময়ে ব্যবহার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই বাংলা ভাষার মই বেয়ে ২০২৪ লোকসভা ভোটে কতটা উচ্চতা ছুঁতে পারে তৃণমূল কংগ্রেস সেটিই বড় প্রশ্ন।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।