মাত্র ৯ টি আসন পেত বিজেপি! যে সমঝোতা হলে বাংলাছাড়া হতো গেরুয়া দল

TMC Lok Sabha Election Results: তৃণমূল ইন্ডিয়া জোটের সঙ্গে রাজ্যে আসন সমঝোতা করলে বিজেপির ভোটের ভাগ এবং আসন সংখ্যা আরও কমতে পারত।

inscript
৩ মিনিট
মাত্র ৯ টি আসন পেত বিজেপি! যে সমঝোতা হলে বাংলাছাড়া হতো গেরুয়া দল

পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা আসনের মধ্যে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল ১৮ টি আসন। পাঁচ বছর পর, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি বঙ্গে আসন হারিয়েছে ৬ টি, পেয়েছে ১২টি আসন। এবার দেশ জুড়েই ইন্ডিয়া জোটের ফলাফল উল্লেখযোগ্যভাবে প্রশংসনীয়। তবে এই রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটের শরিক হলেও অন্যান্য বিরোধী দলগুলির সঙ্গে আসন ভাগাভাগিতে রাজি হয়নি তৃণমূল। সিপিএম এবং কংগ্রেস নিজেদের মধ্যে জোট করলেও তৃণমূল একলা চলো নীতিই নেয়। জোটবদ্ধ হয়ে ভোটে লড়লে বিজেপির আসন সংখ্যা কমত আরও। সেক্ষেত্রে ক'টি আসন পেত গেরুয়া দল?

এই বছরের জানুয়ারিতেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোট বিশেষ করে কংগ্রেসের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে নির্দিষ্ট সিদ্ধান্ত না নিতে পারায় রাজ্যে একা লড়ার পথেই এগোন। ইন্ডিয়া জোট সমস্ত বিজেপি বিরোধী দলকে একসঙ্গে আনার চেষ্টা করলেও আঞ্চলিক স্তরে কোনও ঐক্যই দেখা যায়নি। জেডি-ইউ প্রধান নীতীশ কুমারও ওই সময়েই জোট ছেড়ে এনডিএ-র সঙ্গেই রাজনৈতিক সমঝোতা করে নেন। কেরলে কংগ্রেস আর নামেরা আলাদা লড়ে। রাজস্থানে, বাংলায় বাম ও কংগ্রেস একসঙ্গে লড়ে।

২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল পশ্চিমবঙ্গে সর্বাধিক সংখ্যক আসন নিয়ে একক সংখ্যাগরিষ্ঠ দল হয়েছে আবারও। রাজ্যে কংগ্রেস ১২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল এবং বামেরা ৩০টিতে। কিন্তু জোট করেও বাম ও কংগ্রেস মাত্র ১০.৫৮ শতাংশ ভোট পেয়েছে। তৃণমূল একাই মোট ভোটের প্রায় ৪৫.৭৬ শতাংশ পেয়েছে। বিজেপি পেয়েছে ৩৮.৭৩ শতাংশ। ২০১৯ সালে ৪০.৬৪ শতাংশ পেয়েছিল বিজেপি, এবার সামান্য হ্রাস পেয়েছে ভোট।

  • আপনার জন্য আরও কিছু লেখা
লক্ষ্মীর ভাণ্ডার সত্যিই মহিলাদের 'ভিক্ষা'? কী বললেন মহম্মদ সেলিম?

Mohammed Selim CPIM: গত পাঁচ বছরে এই নিয়ে তিনটি ভোটে হারলেন সেলিম।

পশ্চিমবঙ্গে যে ১২টি আসনে বিজেপি জিতেছে সেগুলো হলো, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট, মালদহ উত্তর, রানাঘাট, বনগাঁ, তমলুক, কাঁথি, পুরুলিয়া এবং বিষ্ণুপুর।

তৃণমূল ইন্ডিয়া জোটের সঙ্গে রাজ্যে আসন সমঝোতা করলে বিজেপির ভোটের ভাগ এবং আসন সংখ্যা আরও কমতে পারত। বিজেপি যে ১২টি লোকসভা আসন জিতেছে তার মধ্যে অন্তত তিনটিতে, বিজেপির পক্ষে ভোট দেওয়া ভোটের সংখ্যা, তৃণমূল ও কংগ্রেসের প্রার্থীরা একযোগে যা পেয়েছেন তার থেকে কম। এই তিনটি আসন হলো, মালদহ উত্তর, পুরুলিয়া এবং রায়গঞ্জ।

রায়গঞ্জে, বিজেপির কার্তিক চন্দ্র পাল ৫,৬০,৮৯৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। ওই আসনে তৃণমূলের কল্যাণী কৃষ্ণ পেয়েছেন ৪,৯২,৭০০ টি ভোট এবং কংগ্রেসের আলী ইমরান রামজ ২,৬৩,২৭৩ ভোট পেয়েছেন। দুই পিছিয়ে থাকা দল যদি একযোগে লড়ত তাহলে তাদের মোট ভোট বিজেপির থেকে ১,৯৫,০৭৬ ভোট বেশি হতো।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বহিরাগতর কাছে শোচনীয় পরাজয়! অধীর আর দিলীপকে হারাল তাঁদের দলই?

Adhir Chowdhury Dilip Ghosh: এত বছরে অধীরের মূল প্রতিপক্ষ কখনও সংখ্যালঘু সম্প্রদায়ের ছিলেনই না।

মালদহ উত্তরে, বিজেপির খগেন মুর্মু ৫,২৭,০২৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন, তৃণমূলের প্রসূন বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ৪,৪৯,৩১৫ টি ভোট এবং কংগ্রেসের মোস্তাক আলম ৩,৮৪,৭৬৪ টি ভোট পেয়েছেন। তৃণমূল এবং কংগ্রেস একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করলে গেরুয়া দল ৩,০৭,০৫৬ ভোটের ব্যবধানে হেরে যেত।

পুরুলিয়ায় বিজেপির জ্যোতির্ময় সিং মাহাতো ৫,৭৮,৪৮৯ ভোটে জিতেছেন। তৃণমূলের শান্তিরাম মাহাতো ৫,৬১,৪১০ টি ভোট পেয়েছেন এবং কংগ্রেসের নেপাল চন্দ্র মাহাতো ১,২৯,১৫৭ টি ভোট পেয়েছেন। তৃণমূল এবং কংগ্রেস একসঙ্গে চাইলে ১,১২,০৭৮ ভোটের ব্যবধানে বিজেপিকে হারাতেই পারত।

এছাড়া আরও তিনটি নির্বাচনী এলাকা আছে যেখানে কংগ্রেস এবং তৃণমূল বিজেপি প্রার্থীদের বিরুদ্ধে লড়েছে এবং যেখানে বিজেপির ভোট সংখ্যা তৃণমূল ও কংগ্রেসের মিলত ভোটের চেয়ে বেশি ছিল। এর মধ্যে একটি ছিল বড় ব্যবধানে জয়। দার্জিলিংয়ে, বিজেপির রাজু বিস্তা ৬,৭৯,৩৩১টি ভোট পেয়েছেন। তৃণমূলের গোপাল লামা এবং কংগ্রেসের মুনিশ তামাংয়ের মিলিত ভোটের চেয়ে ৯৫,০০০ ভোট বেশি। কিন্তু অন্য দু'টি আসনে ব্যবধান ছিল খুবই কম, কারণ প্রতিটি লোকসভা কেন্দ্রে ১০ লাখের বেশি ভোটার রয়েছেন।

বনগাঁয়, বিজেপির শান্তনু ঠাকুর পেয়েছেন ৭,১৯,৫০৫টি ভোট। তৃণমূলের বিশ্বজিৎ দাস এবং কংগ্রেসের প্রদীপকুমার বিশ্বাসের মিলিত ভোটের চেয়ে ৮,৫০০ ভোট বেশি। কাঁথিতে বিজেপির সৌমেন্দু অধিকারী পেয়েছেন ৭,৬৩,১৯৫ টি ভোট। তৃণমূলের উত্তম বারিক এবং কংগ্রেস প্রার্থী উর্বশী বন্দ্যোপাধ্যায়ের চেয়ে প্রায় ১৬,০০০ ভোট বেশি।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?