এবার BrainGPT! মানুষের মনে কী চলছে তা ফুটে উঠবে স্ক্রিনে? কীভাবে সম্ভব?

BrainGPT Mind Reader : ব্যবহারকারীদের একটি টুপি পরতে হবে যা ইলেক্ট্রোয়েন্সফালোগ্রামের (EEG) মাধ্যমে তাদের মস্তিষ্কের কার্যকলাপ রেকর্ড করবে।

inscript
২ মিনিট
এবার BrainGPT! মানুষের মনে কী চলছে তা ফুটে উঠবে স্ক্রিনে? কীভাবে সম্ভব?

সামনের মানুষটি আপনার সঙ্গে হেসে হেসে কথা বলছে, আপনার প্রশংসায় সহস্রমুখ। অথচ মনে কী চলছে কী করে বুঝবেন? হয়তো প্রবল তিরস্কারের মুখে পড়েছেন। কিন্তু সত্যিই কি ততটা ঘৃণা আছে অন্য ব্যক্তিটির মনে? মানুষের মন পড়া যায় না, পড়া গেলে সত্যিই কত ভুল বোঝা থেকে মুক্তি পেত মানুষ। তবে পড়া যায় না মানে পড়া যাবে না এমনও না। 'মাইন্ড রিডিং' হয়তো সত্যিই বাস্তব হতে চলেছে। সিডনির টেকনোলজি ইউনিভার্সিটির গ্রাফেনএক্স-ইউটিএস মানবকেন্দ্রিক কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্রের গবেষকরা সেই অসম্ভবকেই সম্ভব করেছেন। মানুষ মনে মনে কী ভাবছে, মাথায় কী চলছে সেই চিন্তাগুলি একটি স্ক্রিনে শব্দে রূপান্তরিত হয়ে যেতে পারে।

ইউটিএস স্কুল অফ কম্পিউটার সায়েন্সের বিশিষ্ট অধ্যাপক এবং গ্রাফেনএক্স-ইউটিএস হাই সেন্টারের পরিচালক চিং-টেন লিন বলছেন, এই গবেষণাটি মূল ইইজি তরঙ্গকে সরাসরি ভাষায় অনুবাদ করে। ব্রেইন-টু-টেক্সট অনুবাদ প্রক্রিয়া হয় মূলত এনকোডিং কৌশলেই। নিউরাল ডিকোডিংয়ের এক উদ্ভাবনী পদ্ধতি এখানে ব্যবহৃত হয়েছে। বড় ভাষার মডেলগুলির পাশাপাশি নিউরোসায়েন্স এবং এআই-তেও এই বিষয়গুলি নিয়ে কাজ চলছে ব্যাপক।

কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিংয়ের গবেষকদের এক সম্মেলনে বাছাই করা এক গবেষণায়, অংশগ্রহণকারীদের নীরবে একটি বই বা বইয়ের অংশ পড়তে দেওয়া হয়। যখন পাঠকরা চুপচাপ কোনও শব্দ উচ্চারণ না করেই এই লেখাগুলি পড়েন তখন ডিওয়েভ নামে একটি এআই মডেল শুধুমাত্র পাঠকদের মস্তিষ্কের তরঙ্গগুলিকে ইনপুট হিসাবে ব্যবহার করে। সেই তরঙ্গগুলিকে অনুমান করে শব্দ হিসেবে পর্দায় ফুটিয়ে তোলে এই মেশিন।

মস্তিষ্কের সংকেতকে ভাষায় অনুবাদ করতে পারা প্রথম প্রযুক্তি অবশ্য নয় এটি। তবে এটিই এখনও পর্যন্ত একমাত্র প্রযুক্তি যার জন্য ব্রেন ইমপ্লান্ট বা ফুল-অন এমআরআই মেশিনের প্রয়োজন নেই। এর আগে এই পদ্ধতিতে অতিরিক্ত ইনপুট যেমন আই-ট্র্যাকিং সফ্টওয়্যার প্রয়োজন হতো। গবেষকরা বলছেন, নতুন প্রযুক্তি অতিরিক্ত কোনও কিছু ছাড়াই ব্যবহার করা যেতে পারে।

এখানে কেবল ব্যবহারকারীদের একটি টুপি পরতে হবে যা ইলেক্ট্রোয়েন্সফালোগ্রামের (EEG) মাধ্যমে তাদের মস্তিষ্কের কার্যকলাপ রেকর্ড করবে। এটি আই-ট্র্যাকারের চেয়ে অনেক বেশি ব্যবহারিক এবং সুবিধাজনক। BLEU অ্যালগরিদম ব্যবহার করে নির্ভুলতা মাপা হয়। অর্থাৎ আসলে যা পড়া/ভাবা হচ্ছে তার সঙ্গে অনূদিত হওয়া পাঠ্যের মিল কতটা৷

দেখা গেছে, নিরুচ্চারিত পাঠে এই প্রযুক্তিটি বিশেষ্যকে সেভাবে ধরতে পারে না কিন্তু ক্রিয়াপদ শ্নাক্ত হচ্ছে সহজেই। শব্দার্থগতভাবে অনুরূপ শব্দগুলি মস্তিষ্কে একই রকম তরঙ্গ তৈরি করে। কিন্তু গবেষকরা বিশ্বাস করেন, এই প্রযুক্তি আরও নির্ভুল হয়ে উঠতে পারে। ভাষা এবং চিন্তনের প্রক্রিয়াকে আরও অনুপুঙ্খ করে তুলতে পারে। ২৯ জন অংশগ্রহণকারীর উপর পরীক্ষা চালানোর কারণে গবেষকদের ইতিমধ্যেই কিছুটা সুবিধা হয়েছে। অন্যান্য অনেক ডিকোডিং প্রযুক্তি পরীক্ষার চেয়ে উচ্চ মাত্রার কাজ সম্ভব হয়েছে। অর্থাৎ মাইন্ড রিডিং অসম্ভব না। তা নিখুঁত হতে খানিক সময় লাগবে ঠিকই, তবে মানুষের মনে আর মুখে একই কথা কিনা- জানতে বেশিদিন নেই আর।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।