আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় যে কারণগুলি উঠে আসছে

Air India Crash: বিশেষজ্ঞেরা প্রশ্ন তুলছেন, দুর্ঘটনাগ্রস্ত বিমানটির ল্যান্ডিং গিয়ারে কোনো ত্রুটি ছিল কিনা। কারণ, ল্যান্ডিং গিয়ারটি বিমান ওড়ার পর ঠিক মতো বন্ধ হয়নি।

inscript
২ মিনিট
আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় যে কারণগুলি উঠে আসছে

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই১৭১ আহমেদাবাদ বিমানবন্দরের কাছেই মেঘানীনগর এলাকায় ভেঙে পড়ে। বিমানটিতে প্রায় ২৪২ জন যাত্রী ও ক্রু সদস্য ছিলেন, যাদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান নাগরিক ছিলেন। এই ঘটনা বিমানযাত্রার ইতিহাসে সবচেয়ে বড় দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। গত পাঁচ বছরে ভারতে এত বড় বিমান দুর্ঘটনা ঘটেনি। এটিই ভারতের সবচেয়ে বড় মারাত্মক যাত্রীবাহী বিমান দুর্ঘটনা। এই বিমানটি ছিল বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার। এর আগে এই বিমানটি এত বড় দুর্ঘটনার মুখে পড়েনি। এই ঘটনা মডেলটির নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, বিমানের ব্ল্যাকবক্সটি উদ্ধার হলে জানা যাবে দুর্ঘটনার আসল কারণ। তাই এই মুহূর্তে দুর্ঘটনার নিশ্চিত কারণ বলা সম্ভব নয়। তবে কী কারণে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে তা নিয়ে বিশেষজ্ঞদের আলোচনায় উঠে এসেছে চারটি কারণ।

প্রতিটি বিমানের ভারবহন ক্ষমতা আলাদা

বিমানটির ভার এবং সেই সংক্রান্ত গণনায় ত্রুটি থাকার ফলে এই দুর্ঘটনা হতে পারে। বিশেষজ্ঞদের মতে, যাত্রী এবং মালপত্র-সহ বিমানের ওজন কত হয়েছিল, তা খতিয়ে দেখা জরুরি। প্রতিটি বিমানের আলাদা ভারবহন ক্ষমতা থাকে। কিন্তু অনেক সময়ে ওজনের হিসাবে গোলমাল হয়ে যায়। তখন বিমানটি ভেঙে পড়ার সম্ভাবনা তৈরি হয়। প্রত্যেক বিমানের আকার, গঠন মতো ভারবহন ক্ষমতা নির্দিষ্ট করা হয়ে থাকে। বিমানে যাত্রীদের কোথায় বসানো হবে, কীভাবে বসানো হলে বিমানের সামনের এবং পিছনের দিকের ভারসাম্য বজায় থাকবে, বিমান ওড়ার আগে এই সব কিছুই গুরুত্বের সাথে দেখে নিতে হয়। বিশেষজ্ঞরা প্রশ্ন তুলছেন, বৃহস্পতিবার সেই হিসাবে ভুল হয়েছিল কি না। বিমানটি একটি ভবনে ধাক্কা খায়, সেখানে তার একটি চাকা আটকে গিয়েছিল। বিশেজ্ঞরা বলছেন, ওজনের হিসাবে ভুল হলে এই ধরনের ঘটনা ঘটতে পারে।

ল্যান্ডিং গিয়ারে ত্রুটি

বিশেষজ্ঞেরা প্রশ্ন তুলছেন, দুর্ঘটনাগ্রস্ত বিমানটির ল্যান্ডিং গিয়ারে কোনো ত্রুটি ছিল কিনা। কারণ, ল্যান্ডিং গিয়ারটি বিমান ওড়ার পর ঠিক মতো বন্ধ হয়নি। বলে রাখা ভালো, বিমানের ল্যান্ডিং গিয়ারই ভার নিয়ন্ত্রণ করে। বিমান ওঠানামার সময় রানওয়ের সংস্পর্শে আসে ল্যান্ডিং গিয়ার। বিমানের চাকাও এখন থেকেই বেরিয়ে আসে। এতে বিমানের গতিও ল্যান্ডিং গিয়ারের দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাই ল্যান্ডিং গিয়ারে সমস্যা থাকলেও দুর্ঘটনা ঘটতে পারে।

লিফ্‌ট কমে যাওয়া

দুর্ঘটনাগ্রস্ত বিমানটি মাটি থেকে ওঠার পরেই উপরের দিকে যাওয়ার ক্ষমতা কমে এসেছিল। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একসময় উপরের দিকে ওঠার ক্ষমতা একেবারেই শেষ হয়ে আসে। অনেকে বিশেষজ্ঞ বলছেন, রানওয়ে ছাড়ার পর বিমানটি মাঝপথে সামান্য গোঁত্তাও খেয়েছিল বলে মনে হচ্ছে। লিফ্‌ট কমে যাওয়ার কারণেই এমন ঘটেছে।

ইঞ্জিনে ত্রুটি

অনেক বিশেষজ্ঞ এও মনে করছেন যে এয়ার ইন্ডিয়ার বিমানটির ইঞ্জিনে হয়তো ত্রুটি ছিল। দুর্ঘটনার আগে বিমানটি সর্বোচ্চ ৩২২ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিতে পৌঁছোতে পেরেছিল। এটি একেবারেই স্বাভাবিক ঘটনা নয় বলেই জানাচ্ছেন বিমান বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, ওই সময়ে বিমানের গতি আরও অনেক বেশি হওয়ার কথা। হয়তো কোনও কারণে বিমানের ইঞ্জিন শক্তি হারিয়ে ফেলে। আর তার ফলেই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।