বিমান দুর্ঘটনার তদন্তে কেন এত গুরুত্বপূর্ণ 'ব্ল‍্যাক বক্স'?

Air India Crash: ব্ল্যাক বক্স বিমানের প্রযুক্তিগত এবং শেষ মুহূর্তের কথোপকথনের গুরুত্বপূর্ণ তথ্য ধরে রাখে। কোনো বিমান দুর্ঘটনার কারণ নির্ধারণে এই যন্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ।

inscript
২ মিনিট
বিমান দুর্ঘটনার তদন্তে কেন এত গুরুত্বপূর্ণ 'ব্ল‍্যাক বক্স'?

বৃহস্পতিবার (১২ জুন) সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ানের কিছুক্ষণ পরেই মেঘানীনগরের কাছে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান। এই বিমানে ২৩০ জন যাত্রী এবং ১২ জন ক্রু সদস্য ছিলেন, মোট ২৪২ জন। দুর্ঘটনায় মাত্র একজন যাত্রী বেঁচে যান। দুর্ঘটনাগ্রস্ত বিমানের ব্ল্যাকবক্সটি উদ্ধার হলে জানা যাবে দুর্ঘটনার আসল কারণ। কীভাবে ঘটল দুর্ঘটনা, তা জানতে এখন নজর কমলা রঙের ওই মেটালিক বক্সের দিকে। যা আসলে 'ব্ল‍্যাক বক্স' নামে পরিচিত। বিমান দুর্ঘটনার তদন্তে কেন এত গুরুত্বপূর্ণ এই 'ব্ল‍্যাক বক্স'?

সব প্লেনেই দু'রকমের ব্ল‍্যাক বক্স রাখা থাকে। ১৯৫০ সাল থেকে এই বক্স ব্যবহার করার নিয়ম চালু হয়। একটির নাম ককপিট ভয়েস রেকর্ডার (সিভিআর) এবং অপরটি হলো ফ্লাইট ডেটা রেকর্ডার (এফডিআর)। ব্ল্যাক বক্স বিমানের প্রযুক্তিগত এবং শেষ মুহূর্তের কথোপকথনের গুরুত্বপূর্ণ তথ্য ধরে রাখে। কোনো বিমান দুর্ঘটনার কারণ নির্ধারণে এই যন্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিমান দুর্ঘটনার কবলে পড়লে এই দুই রেকর্ডিং থেকে জন্য যায় কী ঘটেছিল। দুর্ঘটনার সময়ের একটা চিত্র ভেসে ওঠে তদন্তকারীদের সামনে। ফ্লাইট ডেটা রেকর্ড থেকে পাওয়া যায় অক্ষাংশ-দ্রাঘিমাংশের হিসেব। যেমন কোনদিকে যাচ্ছিল বিমান, কত স্পিড ছিল এমন মোট ৮০ রকমের তথ্য পাওয়া সম্ভব হয়।

বিমান দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতেই আবিষ্কার হয়েছিল ব্ল‍্যাক বক্স। এটি কমলা রঙের দু'টি মেটালিক বাক্স। আগে মেটালিক স্ট্রিপে রেকর্ড হত বিমানের ভেতরের সব ঘটনা। তখন এটি ছিল লাল রঙের এবং ‘রেড এগ' নামে পরিচিত ছিল। ডিভাইসের ভেতরের দেয়ালগুলি কালো রঙের ছিল, তাই পরবর্তীতে এটি ‘ব্ল্যাক বক্স’ নামে পরিচিতি পায়। উন্নত প্রযুক্তি আসার পর ম্যাগনেটিক ড্রাইভ এবং মেমরি চিপ রাখা হয় ব্ল‍্যাক বক্সে।

তবে এখনও হদিশ পাওয়া যায়নি দুর্ঘটনাগ্রস্ত এয়ার ইন্ডিয়া বিমানের 'ব্ল‍্যাক বক্সে'র। বিমানে সচরাচর দুটি করে ব্ল্যাক বক্স থাকে। একটি সামনের দিকে, একটি পিছনের দিকে। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, দুটির একটিরও এখনও সন্ধান পাওয়া যায়নি। সংস্থার তরফে জানানো হয়েছে, ব্ল্যাক বক্স উদ্ধার হয়েছে বলে যে খবর ছড়িয়েছে, তা সঠিক নয়।

দুর্ঘটনাগ্রস্ত বিমানের ব্ল্যাক বক্সের হদিশ না পাওয়া যাওয়ায় দুর্ঘটনার আসল কারণ এখনও স্পষ্ট হচ্ছে না।

বিমানের ধ্বংসস্তূপের মধ্যে থেকে ব্ল্যাক বক্স উদ্ধার করতে কাজ চালাচ্ছে বিশেষজ্ঞ দল। দুর্ঘটনার পরই তদন্ত শুরু করেছে ডিজিসিএ এবং অন্যান্য তদন্তকারী সংস্থা। তবে এয়ার ইন্ডিয়ার এই বিবৃতির পর এটা স্পষ্ট যে, তদন্তের চূড়ান্ত ফলাফল পেতে এখনও সময় লাগবে। দুর্ঘটনাস্থলে ব্যাপক ধ্বংসস্তূপ ছড়িয়ে থাকার কারণে উদ্ধারকাজ বেশ কঠিন বলেই মনে করা হচ্ছে। বৃহস্পতিবারের বিমান দুর্ঘটনা বিমানযাত্রার ইতিহাসে সবচেয়ে বড় দুর্ঘটনা বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। গত পাঁচ বছরে ভারতে এত বড় বিমান দুর্ঘটনা ঘটেনি। এটিই ভারতের সবচেয়ে মারাত্মক যাত্রীবাহী বিমান দুর্ঘটনা।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।