গোরখনাথ মন্দিরে হামলা কি নতুন অশান্তির সলতে পাকাবে উত্তরপ্রদেশে?

Aritra Dasgupta
৩ মিনিট
গোরখনাথ মন্দিরে হামলা কি নতুন অশান্তির সলতে পাকাবে উত্তরপ্রদেশে?

সবে শেষ হয়েছে উত্তরপ্রদেশ নির্বাচন। পরপর দু'বার উত্তরপ্রদেশের মসনদে বসেছেন যোগী আদিত্যনাথ। এর মধ্যেই খোদ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের অন্যতম ‘রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রবিন্দু’ গোরখনাথ মন্দির আক্রমণ নিয়ে সরগরম উত্তরপ্রদেশের রাজ্য রাজনীতি। দু'দিন আগেই আহমেদ মুর্তাজা আব্বাসি নামের এক ব্যক্তি গোরখনাথ মন্দিরের দুই পিএসি জওয়ানকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে। আহত হন দুই কনস্টেবল। এরপরেই উত্তরপ্রদেশ পুলিশ গ্রেফতার করে আব্বাসি-কে। তদন্তে নামে উত্তরপ্রদেশের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড। গোটা ঘটনার তদন্ত করতে নেমে এটিএস-এর হাতে উঠে আসে কিছু চাঞ্চল্যকর তথ্য। বম্বে আইআইটির প্রাক্তনী, পেশায় কেমিক্যাল ইঞ্জিনিয়ার আব্বাসি উদ্দ্যেশ্যপূর্ণভাবেই হামলা চালিয়েছে মন্দিরে। উত্তরপ্রদেশের ধর্মীয় রাজনীতিতে এই আক্রমণ বিভিন্ন সম্ভাবনাকে উসকে দিয়েছে।

‘গোরখনাথ মন্দির': উত্তরপ্রদেশের রাজনীতির 'পাওয়ার পয়েন্ট'

উত্তরপ্রদেশের রাজনীতির সুলুকসন্ধান করলেই দেখা যাবে কীভাবে ধর্ম, জাতপাত এখানকার রাজনীতির অন্যতম চালিকাশক্তি হয়ে উঠেছে। সেই নিরিখে ধরলে গোরখনাথ মন্দিরের গুরুত্ব উত্তরপ্রদেশ রাজনীতিতে অনস্বীকার্য। এখানকার মোহান্ত সম্প্রদায় বরাবরই নির্বাচনের গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করে। বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের হাত ধরে গোরখনাথ মন্দিরের এক নতুন ক্ষমতায়ন হয়েছে। ১৯৯৭ সালে গোরখনাথ মন্দিরেই যোগী সেবায়েতের ভূমিকায় যোগ দেন। দীর্ঘ ১৪ বছর হিন্দুত্ববাদী রাজনীতিতে নিজের অবদান রেখে ২০১৪-য় যোগী আদিত্যনাথ গোরখনাথ মন্দিরের প্রধান পুরোহিতের দায়িত্ব পান। সেখান থেকেই ২০১৭-র উত্তরপ্রদেশ নির্বাচনে যোগীর নেতৃত্বে বিজেপির বিপুল বিজয় এবং উত্তরপ্রদেশে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসা। এহেন মন্দিরে হামলার ঘটনা এবং এটিএস-এর কাছে আব্বাসির স্বীকারোক্তি নিয়ে একাধিক জটিলতা তৈরি হয়েছে।

'সেক্রেড গেম': হামলা ও নীল নকশা

কেন গোরখনাথ মন্দিরেই হামলা চালাল আব্বাসি? পুলিশের এই প্রশ্নের মুখে আব্বাসি স্পষ্ট জানিয়েছে, গোটা ভারতে বিজেপি সরকারের আমলে মুসলিমদের ওপর যে আগ্রাসন ও আক্রমণ নেমে এসেছে, সেই প্রতিশোধস্পৃহা থেকেই সে আক্রমণ চালিয়েছে গোরখনাথ মন্দিরে। এমনকী, উদ্দেশ্য পূরণের পর আত্মঘাতী হওয়ার পরিকল্পনাও করে রেখেছিল সে। গোরখনাথ মন্দিরের মতো একটি গুরুত্বপূর্ণ হিন্দু মন্দিরে হামলা যে দেশের রাজনীতিতে অশান্তি সৃষ্টি করবে, জেনেই আব্বাসি টার্গেট করেছিল গোরক্ষপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত গোরখনাথ মন্দিরকে।

আব্বাসির ফোনের কল ডিটেইলস থেকে উঠে এসেছে আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য। ঘটনার দিন সে আবদুল রহমান বলে এক ব্যক্তিকে ফোন করে। দু'জনের মধ্যে একাধিকবার কথা হয়। এমনকী, এই হামলার পরিকল্পনা করার জন্য তারা দু'জন একসঙ্গে নেপাল গিয়েছিল। সেখানে উগ্রপন্থ্রী সংগঠন আইএস-এর ইফতিকারুদ্দিনের সঙ্গে তারা দেখা করে হামলার বিষয়ে পরামর্শ করে। গোটা ঘটনায় উগ্রপন্থী যোগের কথা মাথায় রেখে পুলিশ ও তদন্তকারী দলের অফিসাররা লাগাতার জেরা করেছেন আব্বাসিকে। জেরার সামনে আব্বাসি জানিয়েছে, দেশজুড়ে ধারাবাহিক বোমা বিস্ফোরণের পরিকল্পনাও করেছিল তারা। ভারতের মতো একটি দেশে কেন মুসলিম সম্প্রদায়ের মানুষরা বঞ্চিত ও অপমানিত হবেন, সেখান থেকেই তার মাথায় হামলার পরিকল্পনা এসেছিল।

এই ঘটনার পরই গোরখনাথ মন্দিরের প্রধান দর্শনার্থী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নিরাপত্তা আরও জোরদার করল পুলিশ। আগে যোগীর নিরাপত্তার দায়িত্বে থাকা জেলা পুলিশ ও পিএসি-কে সরিয়ে সিআরপিএফ-এর ২৩৩ নম্বর ব্যাটেলিয়নকে যোগীর নিরাপত্তার দায়িত্ব দেওয়া হল।

সাম্প্রদায়িক সলতে: আশঙ্কা ও সম্ভাবনা

গোরখনাথ মন্দির আক্রমণের ঘটনা স্বাভাবিকভাবেই সাম্প্রদায়িক অশান্তিকে উসকানি দিতে পারে। উত্তরপ্রদেশের মতো হিন্দু সংখ্যাগরিষ্ঠ একটি রাজ্যে এই ধরনের আক্রমণ স্বাভাবিকভাবে সাধারণ জনতাকে উত্তেজিত করতে পারে। যে উত্তরপ্রদেশের জনগণের বিপুল আস্থা অর্জন করেছেন যোগী, সেখানে এই ঘটনা মুসলিমদের ওপর আক্রমণের অছিলা হয়ে উঠবে না তো? সেক্ষেত্রে সরকার এবং প্রশাসন সাম্প্রদায়িক উসকানি রুখতে কতটা ধর্মনিরপেক্ষ আচরণ করবে? আশি-কুড়ি বিভাজনের তত্ত্বে যিনি ভোট লড়েন, সেই যোগী আদিত্যনাথ কি কড়া হাতে পরিস্থিতি সামলাবেন?

তার উত্তর সময় দেবে।

লিখেছেন
Aritra Dasgupta
Aritra Dasgupta
1 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?