রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে কতটা এগিয়ে দ্রৌপদী মুর্মু? বিরোধীদের এই ব‍্যর্থতাই বিজেপির তাস

ভোটমূল্যের নিরিখে কিছুটা পিছিয়ে থাকার জন্যই বিস্তর হিসেব করে বিজেপি এবার প্রার্থী চূড়ান্ত করেছে। রাজনৈতিক মহলের অভিমত, দ্রৌপদী মুর্মুকে প্রার্থী করার মূল উদ্দেশ্য, বিরোধী ভোটে ভাগ বসানো।

Kanad Dasgupta
৪ মিনিট
রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে কতটা এগিয়ে দ্রৌপদী মুর্মু? বিরোধীদের এই ব‍্যর্থতাই বিজেপির তাস

রাইসিনা পাহাড়ের সঙ্গে দ্রৌপদীর দূরত্ব ক্রমশই কমছে।

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটের অঙ্ক দ্রুত বদলে যাচ্ছে। নির্বাচন প্রক্রিয়া শুরুর সময় বিরোধী শিবিরের মোট ভোটমূল্যের তুলনায় কিছুটা পিছিয়েই ছিল বিজেপি তথা এনডিএ। তখনকার অঙ্ক অনুসারে এনডিএ-র থেকে প্রায় ২.২ শতাংশ ভোটমূল্যে এগিয়ে ছিল বিরোধী শিবির। অঙ্কের নিরিখে বিজেপি ও তার সহযোগীদের ভোট ৪৮.৯ শতাংশ। সেখানে বিরোধীদের ভোট ৫১.১ শতাংশ। বিজেপি চিন্তিত ছিল, বিরোধীরা এক হলে সমস্যায় পড়তে পারে এনডিএ প্রার্থী। দ্রৌপদী মুর্মুকে বিজেপি রাষ্ট্রপতি পদপ্রার্থী করার পর ওই অঙ্ক অনেকটাই বদলে গিয়েছে। এখন দেখার, বিরোধী প্রার্থী যশবন্ত সিনহা এই নতুন সমীকরণ কতখানি বদলে দিতে সফল হন।

রাষ্ট্রপতি নির্বাচন হয় ইলেক্টোরাল কলেজের মাধ্যমে। সংখ্যায় বেশি ভোট পেলেই রাষ্ট্রপতি নির্বাচনে জেতা যায় না। পেতে হবে বেশি মূল্যের ভোট। একজন প্রার্থী ঠিক ক’টি ভোট পেলেন, হার-জিতের ফয়সালা তার ওপর নির্ভর করে না। রাষ্ট্রপতি নির্বাচনে এক জন প্রার্থী কত মূল্যের ভোট পেলেন, জয় নির্ধারিত হয় তার ভিত্তিতেই।

এবারের নির্বাচনে ইলেক্টোরাল কলেজের সদস্য অর্থাৎ লোকসভা, রাজ্যসভা এবং দেশের সবক'টি রাজ্য বিধানসভার নির্বাচিত বিধায়কের সংখ্যা মিলিয়ে মোট ৪৮০৯ জন। এর মধ্যে নেই জম্মু- কাশ্মীর বিধানসভা। কারণ, ওই রাজ্যে বিধানসভা ভেঙে জারি আছে রাষ্ট্রপতি শাসন। এই ৪৮০৯ জনের মধ্যে রাজ্যসভার সদস্য ২৩৩ জন, লোকসভার ৫৪৩ এবং বিভিন্ন রাজ্যের বিধানসভার ৪০৩৩ জন সদস্য রয়েছেন। এই ৪৮০৯ জনের মোট ভোটমূল্য ১০,৮৬, ৪৩১। ফলে জিততে হলে প্রার্থীকে পেতে হবে ন্যূনতম ৫,৪৩,২১৬ ভোটমূল্যের সমর্থন। এনডিএ বা বিজেপি এখানেই প্রায় ৯ হাজার ভোটমূল্যে পিছিয়ে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
দ্রৌপদী মুর্মুকে সামনে রেখেই চলছে ইতিহাস পালটে দেওয়ার খেলা

পরপর রামনাথ কোবিন্দ এবং দ্রৌপদী মুর্মুর বাছাই মানে আসলে সবকা সাথ সব কা বিকাশ নীতির বাস্তবায়ন- এমন বার্তাই দিতে চাইছে বিজেপি। এমনকী দ্রৌপদী মুর্মু সেই কথা বলেও ফেলেছেন। নিশ্চিতভাবেই বলা যায়, বিজেপি তাদের এই পদক্ষেপটিকে ডিভিডেন্ট হিসেবে ব্যবহার করতে পারবে ভবিষ্যতে।

সাংসদ ও বিধায়কদের ভোটের মূল্য আলাদা। আবার সব রাজ্যের বিধায়কদের ভোটের মূল্যও এক নয়। বিষয়টি নির্ভর করে সেই রাজ্যের জনসংখ্যার ওপর। যেমন, উত্তরপ্রদেশের কোনও বিধায়কের ভোটের মূল্য ২০৮, অথচ মিজোরামে ৮, তামিলনাড়ুর ক্ষেত্রে ১৭৬। এর কারণ, ১৯৭১ সালের জনগণনা অনুযায়ী প্রতিটি রাজ্যের জনসংখ্যা যা ছিল, সেই সংখ্যাকেই এখনও রাজ্যের জনসংখ্যা হিসেবে ধরে নির্বাচিত বিধায়ক সংখ্যা দিয়ে ভাগ করা হয়‌। শুধু এই বছরই নয়, ২০২৬ সাল পর্যন্ত এই পদ্ধতিতেই চলবে রাষ্ট্রপতি নির্বাচন। আর এই হিসেব অনুযায়ী পশ্চিমবঙ্গের জনসংখ্যা ৪ কোটি ৪৩ লক্ষ ১২ হাজার ১১ জন। তাই নির্বাচিত ২৯৪ জন বিধায়কের সংখ্যা দিয়ে জনসংখ্যাকে ভাগ করলে পশ্চিমবঙ্গের প্রতি বিধায়কের ভোটমূল্য ১৫১। তবে দেশের প্রতিটি সাংসদের ভোটের মূল্য এক, তা হচ্ছে ৭০০।

ভোটমূল্যের নিরিখে কিছুটা পিছিয়ে থাকার জন্যই বিস্তর হিসেব করে বিজেপি এবার প্রার্থী চূড়ান্ত করেছে। রাজনৈতিক মহলের অভিমত, দ্রৌপদী মুর্মুকে প্রার্থী করার মূল উদ্দেশ্য, বিরোধী ভোটে ভাগ বসানো। কেন ওঁকে প্রার্থী করা হলো, সে ব্যাপারে বিজেপি যতই ভালো ভালো ব্যাখ্যা দিক, আসল কথা একমাত্র দ্রৌপদী মুর্মু প্রার্থী হলেই উড়িষ্যা বা ঝাড়খণ্ড বিধানসভা থেকে 'আবেগ ভোট' আসতে পারে। সেই ভোট পেলেই মুখরক্ষা হবে মোদি-শাহর। একমাত্র এই একটা কারণেই প্রার্থী করা হয়েছে দ্রৌপদী মুর্মুকে। বিজেপির এই কৌশল পুরোমাত্রায় সফল। উড়িষ্যার ভূমিকন্যা হওয়ার জন্য ওই রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ইতিমধ্যেই আবেগতাড়িত হয়ে ঘোষণা করেছেন তাঁর দল, বিজেডি সমর্থন করবে বিজেপি প্রার্থীকেই। বিজেডি খাতায়-কলমে বিজেপির বন্ধু-দল না হলেও দ্রৌপদী মুর্মুকে ভোট দেবে৷ ওদিকে ঝাড়খণ্ডের রাজ্যপাল ছিলেন দ্রৌপদী মুর্মু৷ তাই ঝাড়খণ্ডের শাসক দল জেএমএম-ও বিজেপি বিরোধী হলেও মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জানিয়ে দিয়েছেন, তাদের সমর্থন যাবে দ্রৌপদী-র দিকেই৷ বিজেপির অঙ্ক মিলে গিয়েছে৷ বিজেডির মোট ভোটমূল্য ৩১,৬৮৬ এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চার মোট ভোটমূল্য ৬,৬৮০ দ্রৌপদী মুর্মুর পক্ষে ইতিমধ্যেই এসে গিয়েছে। দুই দলের মোট ভোটমূল্য ৩৮,৩৬৬, অথচ এই ভোটের একটি অংশ যাওয়ার কথা বিরোধী প্রার্থী যশবন্ত সিনহার বাক্সে। তা আর হচ্ছে না। ভোটের শুরুতে কম থাকা ৯ হাজার ভোটমূল্য ছাপিয়ে গিয়েছে এই দুই দলের সমর্থন পাওয়ার পর।

ওদিকে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও জানিয়ে দিয়েছেন, তাঁর দল জেডিইউ-ও রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মুর পাশে থাকবে। নীতীশ কুমারের জেডিইউ-র মোট ভোটমূল্য ২২,৬০১। সাম্প্রতিককালে নীতীশের সঙ্গে বিজেপির সখ্য উধাও হয়ে গিয়েছিল। তাই এই ভোট বিজেপি আশা করেনি। কিন্তু মহারাষ্ট্র সরকারের পরিস্থিতি দেখার পর নীতীশ কুমার আর ঝুঁকি নেননি। কোনও অনুরোধ পাওয়ার আগেই বিজেপি'র গুড বুকে নাম তুলে ফেলেছেন, পাছে না তাঁর পরিণতিও উদ্ধব ঠাকরের মতো হয়। ফলে বিরোধী প্রার্থী যশবন্ত সিনহার ব্যাকগ্রাউন্ড বিহার হলেও বিহারের শাসক দল তাঁর পাশে থাকছে না। পুরোটাই যশবন্তের হাতছাড়া হয়ে গিয়েছে। বিজেডি এবং জেএমএম-এর পর নীতীশের জেডিইউ-র মোট ভোটমূল্য ২২,৬০১ মুর্মুর পক্ষে যাওয়ায় বাড়তি ভোটমূল্যের সংখ্যা দাঁড়াচ্ছে ৬০,৯৬৭, মাথায় রাখতে হবে বিজেপির কম ছিল মাত্র ৯ হাজার ভোটমূল্য।

ওদিকে মহারাষ্ট্রের মহা সংকটেও কপাল পুড়তে পারে বিরোধী প্রার্থী যশবন্ত সিনহার। রাজনৈতিক সমীকরণ অনুসারে মহারাষ্ট্রের শাসক জোট মহাবিকাশ অঘাড়ি-র সব ভোট যশবন্তের পক্ষে যাওয়ার কথা৷ মহাবিকাশ অঘাড়ি গঠিত হয়েছে শিবসেনা, এনসিপি এবং কংগ্রেসকে নিয়ে। এই তিন দল বিজেপির সঙ্গে নেই। কিন্তু মহারাষ্ট্রে শিবসেনার একনাথ শিন্ডের বিদ্রোহ, যশবন্ত সিনহাকে হতাশ করতে চলেছে৷ শিন্ডে আওয়াজ তুলেছে শিবসেনাকে এখনই ছাড়তে হবে এনসিপি এবং কংগ্রেসের সঙ্গে পথ চলা। ফলে এনসিপি এবং কংগ্রেসের ভোট যশবন্তর পক্ষে গেলেও শিন্ডে-অনুগামী বিধায়ক বা সাংসদরা কিছুতেই ভোট দেবেন না যশবন্তকে। শিবসেনার উদ্ধব-গোষ্ঠীর ভোট পেলেও পেতে পারেন যশবন্ত। তবে ঘটনাক্রমে একনাথ শিন্ডে যদি বিজেপির সঙ্গে জোট গড়ে মহারাষ্ট্রে সরকার গঠন করে ফেলেন এবং নিজে উপ-মুখ্যমন্ত্রী হন, তাহলে ঠাকরের হাতে ক'জন বিধায়ক শেষ পর্যন্ত টিকে থাকবে, তা আগাম বলা মুশকিল।

মোটের ওপর, এখন যা অঙ্ক, তাতে যত ভোট বা ভোটমূল্যের আশা করে যশবন্ত সিনহা বিরোধী প্রার্থী হয়েছেন, সেই হিসেব গুবলেট হয়ে গিয়েছে। ভোটের এখনও বাকি অনেকদিন। ততদিনে বিরোধী শিবিরে নতুন কোনও আঘাত নেমে এলে বা বৃহত্তর রাজনৈতিক সমীকরণ কিছুটা বদলে গেলে বিরোধী প্রার্থীর প্রাপ্ত ভোটমূল্যের দ্বিগুণও পেয়ে যেতে পারেন দ্রৌপদী মুর্মু।

লিখেছেন
Kanad Dasgupta
Kanad Dasgupta
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?