হু হু করে পতন শেয়ারে, যে কারণে দেশের ২২৫ টি শহর থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে জোম্যাটো

Zomato : ৩৪৬ কোটি টাকার ক্ষতি রুখতে ব্যবসা গোটানোর পদক্ষেপ জারি, জোম্যাটোর নয়া সিদ্ধান্তে দেশের ২২৫ টি শহরে ডেলিভারি বন্ধ

Kankana Mukherjee
২ মিনিট
হু হু করে পতন শেয়ারে, যে কারণে দেশের ২২৫ টি শহর থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে জোম্যাটো

প্রযুক্তির সঙ্গে পাল্লা দিয়ে জীবন এখন বড্ড আধুনিক। তার ওপর ব্যস্ত রুটিনে সময় নামক জিনিসটার এতই অভাব যে অনলাইন শব্দটার গুরুত্ব আরও বেড়েছে। প্রথমদিকে জামা কাপড় অথবা অন্য কোনও পণ্য অনলাইনে ডেলিভারির চল শুরু হলেও বর্তমানে সবথেকে বেশি ছড়িয়ে পড়েছে অনলাইন ফুড ডেলিভারি বিষয়টি। এই বিষয়ে সুইগি এবং জোম্যাটোর নাম সর্বাগ্রে। বড় বড় শহর তো বটেই বর্তমানে চাহিদার সঙ্গে সাযুজ্য রেখে শহরতলীতেও রমরমা হয় জোম্যাটোর। তবে সম্প্রতি শোনা যাচ্ছে ছোট শহর থেকে ব্যবসা গোটাতে চলেছে জোম্যাটো। দেশের ২২৫ টি শহরে নিজেদের অপারেশন বন্ধ করছে জোম্যাটো।

যেহেতু ছোট শহরগুলিতে রেস্তোরাঁর সংখ্যা তুলনামূলকভাবে কম, তাই স্বল্প দূরত্ব থেকে খাবার ডেলিভারি করায় যে অর্থ ব্যয় হয় তা বেশিরভাগ ক্ষেত্রেই এতটা বেশি হয় যে সাধারণ মানুষ নিজেই দোকানে গিয়ে সেই খাবার কিনে আনে। ফলে ছোট শহরের ক্ষেত্রে বেশ কিছুদিন ধরেই সেভাবে লাভের মুখ দেখতে পাচ্ছে না সংস্থা। আদানি গোষ্ঠীর মতো হিসেবে কারচুপির অভিযোগ না উঠলেও ব্যবসার অবস্থা ভালো যাচ্ছে না। স্টকে ধস নেমেছে ইতিমধ্যেই। শুক্রবার সকালের বাণিজ্যে বিএসইতে কোম্পানির স্টক ১.৪৭ শতাংশ কমে ৫৩.৬০ টাকা হয়েছে। এনএসইতে এটি ১.৩৮ শতাংশ কমে ৫৩.৬৫ টাকা হয়েছে। এদিকে, ৩০-শেয়ারের BSE সেনসেক্স ১১৮.১৫ পয়েন্ট বা ০.১৯ শতাংশ কমে ৬০,৬৮৮.০৭ এ ট্রেড করেছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মুম্বইয়ে বসে ব্যাঙ্গালুরুর বিরিয়ানি খাওয়ার স্বাদ, জোম্যাটোর অর্ডারে তাজ্জব হবেন আপনিও

Order for Biriyani at Zomato : ১০০০ কিমি দূর থেকে বিরিয়ানি অর্ডার করলেন এক মহিলা! পৌঁছতে সময় লাগবে গোটা একটা দিন, জানাল জোম্যাটো

উপরিউক্ত হিসেব মাথায় রেখে তাই সার্বিক ক্ষতি কমিয়ে ব্যবসায় হাল ফেরাতে ছোট শহর যেগুলো, যেখানে তুলনামূলকভাবে ব্যবসা জমছে না সেখান থেকে নিজেদের গুটিয়ে নিচ্ছে জোম্যাটো। এই তালিকায় রয়েছে দুই শতাধিক বেশি শহর। প্রসঙ্গত, লাভ বাড়াতে সম্প্রতি এই সংস্থা নতুন মোড়কে গোল্ড সাবক্রিপশন নিয়ে আসে। এমনকী সম্প্রতি বিভিন্ন ক্ষেত্রের জন্য ৮০০ পদে নিয়োগের বিজ্ঞপ্তিও প্রকাশ করে। যদিও এসবের পরেও ছোট শহরগুলি থেকে লাভ উঠছে না বলেই জানিয়েছে সংস্থা। সংস্থার তরফে ট্যালি করে জানানো হয়েছে, শেষ তিনমাসের পারফরমেন্স।

ঠিক যে সময়ে সমস্ত তথ্য প্রযুক্তি সংস্থা একে একে ছাঁটাইয়ের পথে হাঁটছে ঠিক সেই সময় বিপরীত দিশা দেখিয়েছিল জোম্যাটো। কর্মী ছাঁটাইয়ের পরিবর্তে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিলেন সংস্থা সিইও। কিন্তু সার্বিক ব্যবসায় ঘা খেতে শুরু করে সংস্থা। যদিও বড় শহরের ক্ষেত্রে ডেলিভারি নিয়ে কোনও অভিযোগ ওঠেনি এখনও পর্যন্ত। এমনকী এ কথা স্পষ্ট করে জানা যায়নি যে ঠিক কোন কোন শহর রয়েছে উক্ত ২২৫টির তালিকায়। তবে ব্যবসা বন্ধ হচ্ছে নিশ্চিত। এখন আশঙ্কা একটাই আবারও অজস্র কর্মী চাকরি হারাবেন না তো!

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।