আসছে মানুষের মতো AI! নিজেকে টিকিয়ে রাখার যে একমাত্র পথ এখন অবশিষ্ট

Artificial Intelligence: Artificial General Intelligence (AGI) হচ্ছে AI-এর এমন এক রূপ যা মানুষের মতো যুক্তি ও বিশ্লেষণে সক্ষম।

inscript
২ মিনিট
আসছে মানুষের মতো AI! নিজেকে টিকিয়ে রাখার যে একমাত্র পথ এখন অবশিষ্ট

বিশ্ব এগিয়ে চলেছে AI-চালিত ভবিষ্যতের দিকে। সেই ভবিষ্যতে 'সারভাইভাল অফ দ্য ফিটেস্ট'-এর লড়াইয়ে নিজেকে যোগ্যতম প্রমাণ করতে গেলে কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়াচ এড়িয়ে বাঁচা সম্ভব? Google DeepMind-এর সিইও ডেমিস হাসাবিস নতুন প্রজন্মকে স্পষ্ট এক বার্তা দিয়েছেন। বলেছেন, শিখতে হবে, নইলে পিছিয়ে থাকতে হবে। এখনই এই নয়া প্রযুক্তিকে সঙ্গী করে না চলতে পারলে ভবিষ্যৎ যে আঁধারে, তা মোটামুটি দ্ব্যর্থহীন ভাষাতেই বুঝিয়ে দিয়েছেন হাসাবিস। হাসাবিস তাঁর সংস্থার সবচেয়ে উচ্চমানের AI উন্নয়নের নেপথ্যের উন্নত গবেষণা ল্যাব, Google DeepMind-এর নেতৃত্ব দিচ্ছেন। এর মধ্যেই রয়েছে জেমিনি চ্যাটবট। সংস্থার প্রয়াস এখন কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা (AGI) অর্জন। বিষয়টি যা এখনও অবাস্তব স্তরেই রয়েছে। Artificial General Intelligence (AGI) হচ্ছে AI-এর এমন এক রূপ যা মানুষের মতো যুক্তি ও বিশ্লেষণে সক্ষম। সাম্প্রতিক এক সম্মেলনে, হাসাবিস বলেছেন গুগল ডিপমাইন্ড আর বছর দশেকের মধ্যেই AGI তৈরি করে ফেলবে। ফলে নিকট ভবিষ্যতে AI কী রূপ নেবে, তা অনুমেয়।

জনপ্রিয় প্রযুক্তি পডকাস্ট 'হার্ড ফর্ক’-এ একটি সাক্ষাৎকারে হাসাবিস কিশোর-কিশোরীদের কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে নাড়াঘাঁটা করতে উৎসাহিত করেছেন। তাঁর বক্তব্য, ইন্টারনেট মিলেনিয়ালদের, স্মার্টফোন যেমন জেন জি-দের বৈশিষ্ট্য হয়ে উঠেছে, তেমনই জেনারেটিভ AI জেনারেশন আলফার বৈশিষ্ট্য হতে চলেছে। "আমি মনে করি, আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যে, আমরা নতুন প্রযুক্তিতে বড় পরিবর্তন আনতে চলেছি, যার অর্থ, কিছু চাকরির পতন ঘটবেই। তবে নতুন, আরও মূল্যবান, আরও আকর্ষণীয় চাকরি তৈরি হবে," বলছেন হাসাবিস।

  • আপনার জন্য আরও কিছু লেখা
প্রযুক্তির দুনিয়ায় নয়া বিপ্লবের নাম অ্যাজেন্টিক AI, জানেন কী কী করতে পারে এই কৃত্রিম বুদ্ধিমত্তা?

Agentic AI: অন্যান্য এআই মডেলগুলি মানুষের দেওয়া নির্দেশ অনুযায়ী কাজ করে কিন্তু অ্যাজেন্টিক এআই নিজে থেকে সিদ্ধান্ত নিতে পারে, পরিকল্পনা করতে পারে এবং কাজের সঙ্গে সঙ্গে নিজেকে আরও আপডেট করতে পারে।

ওই পডকাস্টে, তিনি নতুন প্রজন্মকে AI বিষয়ে নিজেদের পরিচিত করতে বলেছেন। AI কীভাবে কাজ করে এবং মানুষ কৃত্রিম বুদ্ধিমত্তাকে দিয়ে কী করাতে পারে তা বুঝতে পারা আবশ্যক বলে মনে করছেন হাসাবিস। তবে তিনি এও বলেছেন যে, কেবল প্রযুক্তি-সচেতনতাই যথেষ্ট নয়। এক দৃঢ় STEM (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিত) ভিত্তির উপর জোর দিয়েছেন হাসাবিস। কোডিং-এর পাশাপাশি সৃজনশীলতা, অভিযোজনযোগ্যতা এবং স্থিতিস্থাপকতার মতো বৃহত্তর 'মেটা স্কিল'-এর গুরুত্বের কথাও বলছেন তিনি। "এই ক্ষমতাগুলি পরবর্তী প্রজন্মকে উন্নতি করতে সাহায্য করবে, STEM-এর মৌলিক বিষয়গুলিতে দক্ষ হওয়া এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিকই, তবে ক্রমশ পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার মানসিকতা বিকাশ করাটাও সমানভাবে গুরুত্বপূর্ণ,” বলছেন হাসাবিস।

OpenAI ২০২২ সালে ChatGPT চালু করে। তার পর থেকে, AI-এর ক্ষেত্র দ্রুত বিকশিত হয়েছে। মানুষের কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব সম্পর্কে আশা এবং উদ্বেগ দুই-ই জাগিয়ে তুলেছে এটি। AGI-এর দিকে দৌড় যত তীব্র হচ্ছে, ততই উদ্বেগ আরও বাড়ছে। হাসাবিস স্পষ্ট বলছেন, AI কেবল ভবিষ্যত নয় - এটি বর্তমান। জেনারেশন আলফা একে যত তাড়াতাড়ি গ্রহণ করবে ততই মঙ্গল।

শিক্ষা ও কর্মসংস্থানের উপর কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব সম্পর্কে বলতে গিয়ে হাসাবিস বলেছেন, কোনও কাজে মানুষের কঠোর দক্ষতা গুরুত্বপূর্ণ ঠিকই, তবে অনেক কাজ ইতিমধ্যেই মেশিন আরও দক্ষভাবে সামলে দিচ্ছে। তাই এমন গুণাবলী মানুষের মধ্যে বাড়াতে হবে যা এআই-এর পক্ষে নকল করাই কঠিন হবে। জেনারেটিভ এআই-কে আপন করতে এবং একইসঙ্গে নিজেদের এগিয়ে রাখতে পড়ুয়াদের আরও সক্রিয় এবং কৌতূহলী হওয়া দরকার। আনুষ্ঠানিক শিক্ষার মাধ্যমে মৌলিক বিষয়গুলি শেখার পাশাপাশি, কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে একটু একটু করে ঢুকে না পড়লে পিছিয়ে পড়বে জেনারেশন আলফা, মনে করছেন হাসাবিস।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।