প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাত্রা! শুভাংশু শুক্লার সফর এক ইতিহাস

Shubhanshu Shukla ISS: ISRO, NASA ও Space X পরিচালিত যৌথ মহাকাশ মিশন 'AXIOM MISSION 4'-এ অংশ নিতে চলেছেন শুভাংশু শুক্লা।

Aryakanya Haldar
২ মিনিট
প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাত্রা! শুভাংশু শুক্লার সফর এক ইতিহাস

ভারতের মহাকাশ অভিযানের ইতিহাসে আরও এক নতুন অধ্যায়। প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাত্রা করতে চলেছেন লখনউয়ের শুভাংশু শুক্লা। ৩৯ বছর বয়সি এই যুবক ভারতীয় বিমানবাহিনীর পরীক্ষামূলক পাইলট। ভারতীয় মহাকাশ অভিযানে মনোনীত চারজনের মধ্যে একজন তিনি।

৮ জুন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (International Space Station) যাত্রা করতে চলেছেন তিনি। ২০১৯ সালে মহাকাশচারী অভিযানের জন্য তাঁকে নির্বাচিত করে ISRO। ২০২১ সালে, রাশিয়ার ইউরি গ্যাগারিন কসমোনট প্রশিক্ষণ কেন্দ্র থেকে মহাকাশযাত্রীর প্রশিক্ষণ সম্পন্ন করেন শুভাংশু শুক্লা।

১৯৯৯ সালের কার্গিল যুদ্ধ থেকে অনুপ্রাণিত হয়ে শুভাংশু শুক্লা ইউপিএসসি ও এনডিএ পরীক্ষায় উত্তীর্ণ হন। তারপর ন্যাশনাল ডিফেন্স আকাডেমি থেকে মিলিটারি ট্রেনিং ও কম্পিউটার সায়েন্সে স্নাতক হন এবং ২০০৫ সালে ইনিডিয়ান এয়ার ফোর্স আকাডেমিতে ফ্লাইং ব্রাঞ্চের অধীনে প্রশিক্ষণ শুরু করেন। ২ হাজার ঘণ্টারও বেশি উড়ানের অভিজ্ঞতা আছে তাঁর।

  • আপনার জন্য আরও কিছু লেখা
এবার মহাকাশে বিশাল বিদ্যুৎকেন্দ্র স্থাপন! যে অসাধ্য সাধনের চেষ্টা করছে চিন

China Space Power Station: কীভাবে মহাকাশে শক্তি সংগ্রহ করা যাবে আর তা কীভাবেই বা পৃথিবীতে আসবে? মহাকাশ থেকে তো কোনও পাইপের বা তারের মাধ্যমে তা পৃথিবীতে পাঠানো যাবে না।

মহাকাশচারী দলের সদস্য হিসেবে প্রথমবার ২০২৪ সালের ৭ ফেব্রুয়ারি তাঁর নাম আনুষ্ঠানিকভাবে জনসমক্ষে ঘোষণা করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিরুবন্তপুরমে অবস্থিত ইসরো-র (ISRO) বিক্রম সারাভাই মহাকাশ কেন্দ্রে ভারতের প্রথম মানব মহাকাশ অভিযানের জন্য মহকাশচারী দলের সদস্যদের নাম ঘোষণা করেন।

ISRO, NASA ও Space X পরিচালিত যৌথ মহাকাশ মিশন 'AXIOM MISSION 4'-এ অংশ নিতে চলেছেন শুভাংশু শুক্লা। ১৪ দিনের জন্য মহাকাশে থাকার কথা তাঁর। ভারতীয় সময় ৬:৪১-এ কমান্ডার পেগি হুইটসন (USA), মিশন স্পেশালিস্ট স্লোয়োস উজনানস্কি-উইসনিউস্কি (Poland) তিবর কাপুর (Hungary) সঙ্গে মহাকাশ পাড়ি দেবেন ভারতীয় পাইলট শুভাংশু শুক্লা।

ফ্লোরিডাতে অবস্থিত নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে শুরু হবে এই মিশন। Space X-এর ফ্যালকন ৯ রকেট চালাবেন শুক্লা। এই মিশনটি Space X, NASA এবং ISRO-এর যৌথ উদ্যোগে পরিচালিত হচ্ছে, সর্বদেশীয় মহাকাশযান সংযোজনাকে শক্তিশালী করতে। বর্তমানে শুক্লা ও তাঁর সহ-অভিযাত্রীরা কোয়ারেন্টিনে রয়েছেন, যা মহাকাশ যাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি।

ISS-এ থাকাকালীন বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা পরিচালনা করবেন শুক্লা। যেমন, মাইক্রোগ্রাভিটিতে খাদ্য উৎপাদন (যেখানে মুগ ও মেথির বীজ বৃদ্ধির পরীক্ষা করা হবে), যা ভবিষ্যতের মহাকাশ অভিযানে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে। NASA-র সঙ্গে যৌথ গবেষণা চলবে মস্তিষ্কের কার্যকারিতা, পেশি ক্ষয় এবং জীবাণুর অভিযোজন নিয়ে। এছাড়া ভারতীয় শিক্ষার্থীদের মধ্যে মহাকাশ বিজ্ঞানের প্রতি আগ্রহ জাগাতে সরাসরি ISS থেকে সম্প্রচারের মাধ্যমে তাঁদের সঙ্গে যোগাযোগ করা হবে।

শুক্লার এই মহাকাশযাত্রা ভারতের ইতিহাসে এক উল্লেখযোগ্য মাইলস্টোন। তিনি ISS-এ যাত্রা করা প্রথম ভারতীয় এবং রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় মহাকাশচারী হিসেবে স্থান নিতে চলেছেন ইতিহাসের পাতায়। ভবিষ্যতে আরও বৃহত্তর মহাকাশ গবেষণার পথ তৈরি করে দেবে শুভাংশু শুক্লার এই যাত্রা।

লিখেছেন
Aryakanya Haldar
Aryakanya Haldar
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।

এআই-এর ভবিষ্যৎ কার হাতে? GPT-5.6 ও Grok 4.5-কে ঘিরে নতুন আলোচনা

GPT-5.6 vs Grok 4.5: GPT-5.6 নাকি Grok 4.5—কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন দৌড়ে কে এগিয়ে? ওপেনএআই ও xAI-এর দুই অত্যাধুনিক এআই মডেলের মধ্যে ক্ষমতা, কোডিং দক্ষতা, গতি, খরচ এবং ব্যবহারিক প্রয়োগের দিক থেকে কী কী পার্থক্য রয়েছে? কোনটি কার জন্য বেশি উপযোগী?