দুর্গাপুর গণধর্ষণ! এখনও পর্যন্ত যে তথ্য সামনে আসছে

Durgapur Medical Student Gang Rape: আবার বেরিয়ে যাওয়ার পর প্রায় ৪০ মিনিটে হস্টেলে ফিরে আসেন। হস্টেলে গিয়ে তিনি বন্ধুদের ঘটনার কথা জানান। এরপর ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়।

inscript
২ মিনিট
দুর্গাপুর গণধর্ষণ! এখনও পর্যন্ত যে তথ্য সামনে আসছে

চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখা এক তরুণীর জীবন রাতারাতি বদলে গেল এক ভয়ংকর ঘটনার পর। দুর্গাপুরের এক মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগে তোলপাড় পশ্চিমবঙ্গ। নির্যাতিতা তরুণী ওড়িশার বাসিন্দা। এই ঘটনায় পুলিশ ইতোমধ্যেই তিনজনকে গ্রেফতার করেছে, যার মধ্যে একজন ধৃত ছাত্রীটির সহপাঠী। আপাতত ধৃতদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কলেজ কর্তৃপক্ষের বিবৃতিতে জানা যায়, শুক্রবার রাত ৭:৫৮ মিনিটে ছাত্রী সহপাঠীর সঙ্গে কলেজ থেকে বের হন। কিছুক্ষণ পরে তিনি একা কলেজে ফিরে আসেন। এরপর আবার বেরিয়ে যাওয়ার পর প্রায় ৪০ মিনিটে হস্টেলে ফিরে আসেন। হস্টেলে গিয়ে তিনি বন্ধুদের ঘটনার কথা জানান। এরপর ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। বের হওয়া থেকে হস্টেলে ফিরে এসেছিলেন প্রায় দেড় ঘণ্টায় (৭:৫৮–৯:৩১)।

  • আপনার জন্য আরও কিছু লেখা
পরিসংখ্যান বনাম বাস্তব: মেয়েদের জন্য কতটা নিরাপদ কলকাতা শহর?

Kolkata Safe City: বারবার কলকাতায় মেয়েদের হেনস্থা এবং যৌন নির্যাতনের মতো ঘটনায় প্রশ্নের মুখে পড়ছে রাজ্যের নিরাপত্তা তাই কিছু প্রশ্ন থেকেই যায়।

পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে একজন নির্যাতিতার সহপাঠীও রয়েছে। ধৃতরা এখন থানায় জিজ্ঞাসাবাদের মুখোমুখি। পুলিশ জানায়, অন্য আরও কেউ এই ঘটনায় জড়িত কি না, তা খুঁজে বের করাতে তদন্ত চলছে। কলেজ ক্যাম্পাসের আশপাশে ড্রোন ক্যামেরা উড়িয়ে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি, তদন্তের জন্য প্রয়োজনীয় নমুনা সংগ্রহের কাজও শুরু হয়েছে।

শনিবার রাতে রাজ্য পুলিশ পৃথক একটি বিবৃতিতে জানায়, নারীর উপর নির্যাতন বিষয়ে ‘জিরো টলারেন্স নীতি’ রয়েছে, দোষীরা শাস্তি পাবেই।

  • আপনার জন্য আরও কিছু লেখা
অভয়ার জন্য খোলা চিঠি যে-লড়াই শুরু হয়েছিল তা এখনও থামেনি জানিস

R.G. Kar Protest : আর জি কর-এর মতো প্রাতিষ্ঠানে এমন ঘটনা ঘটার পর প্রশ্ন উঠেছিল, কীভাবে একটা ডাক্তারি পড়তে আসা পড়ুয়ার জীবনে এমন ঘটনা ঘটতে পারে? এর জন্য কে দায়ী?

এই ঘটনার প্রতিবাদে বিজেপি রাজ্য প্রশাসনের বিরুদ্ধে পথে নামে। তারা দুর্গাপুরের নিউটাউনশিপ থানাও ঘেরাও করে। এই অভিযানে নেতৃত্ব দেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই। জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার ও কমিশনের চেয়ারম্যান বিজয়া রাহাতকরও রাজ্য পুলিশের ডিজিকে চিঠি লিখে দ্রুত গ্রেফতার এবং স্বচ্ছ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

এছাড়া, ‘পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টর্স ফ্রন্ট’ও ঘটনার তদন্ত স্বচ্ছভাবে চালানোর আহ্বান জানিয়েছে। গত বছর এই ফ্রন্টটি আরজি কর আন্দোলনের প্রথম সারিতে ছিল।

দুর্গাপুরের এই ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে ভয় ও উদ্বেগ সৃষ্টি করেছে। স্থানীয় এবং রাজ্য পুলিশ-সহ প্রশাসন ঘটনার তদন্তে জোর দিয়েছে। ড্রোন ক্যামেরায় তল্লাশি, নমুনা সংগ্রহ এবং জিজ্ঞাসাবাদ করে এই তদন্তকে আরও কার্যকর করার চেষ্টা করা হচ্ছে। তবে নারীর নিরাপত্তা, কলেজ ক্যাম্পাসের নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা নিয়ে ফের নতুন করে প্রশ্ন উঠেছে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।