কোবিন্দের উত্তরসূরি খুঁজতে ভোট ১৮ জুলাই, কী ভাবে হয় দেশের রাষ্ট্রপতি নির্বাচন?

ভারতীয় সংবিধানের ৬২তম অনুচ্ছেদ অনুসারে, বিদায়ী রাষ্ট্রপতির পদের মেয়াদ শেষ হওয়ার কারণে তৈরি হওয়া শূন্যপদ বিদায়ী রাষ্ট্রপতির মেয়াদ শেষের আগেই নির্বাচনের মাধ্যমে পূরণ করতে হবে। মেয়াদ শেষ হওয়ার আগে ৬০ দিনের মধ্যে জারি করতে হবে নির্বাচনী বিজ্ঞপ্তি।

tiasa gupta
৪ মিনিট
কোবিন্দের উত্তরসূরি খুঁজতে ভোট ১৮ জুলাই, কী ভাবে হয় দেশের রাষ্ট্রপতি নির্বাচন?

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটের দিন ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার নির্বাচন কমিশন যে দিনক্ষণ ঘোষণা করেছে তাতে রাষ্ট্রপতি নির্বাচিত করতে ভোটগ্রহণ হবে ১৮ জুলাই। আর ভোটের গণনা হবে ২১ জুলাই। ৫ বছরের মেয়াদকাল থাকে একজন রাষ্ট্রপতির। সেদিক থেকে দেখলে বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের মেয়াদকাল শেষ হতে চলেছে। আর এই মেয়াদকাল শেষ হচ্ছে চলতি বছরের ২৪ জুলাই। সুতরাং তার আগেই নয়া রাষ্ট্রপতি নির্বাচন জরুরি। সেই কারণে ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন। এই ভোটে দেশের মানুষ প্রত্যক্ষভাবে অংশ নেবেন না। তাঁদের হয়ে নির্বাচিত জনপ্রতিনিধিরা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন এবং এই ভোটের দ্বারা বেছে নেওয়া হবে দেশের ১৬ তম প্রেসিডেন্টকে। ভারতীয় সংবিধানের ৬২তম অনুচ্ছেদ অনুসারে, বিদায়ী রাষ্ট্রপতির পদের মেয়াদ শেষ হওয়ার কারণে তৈরি হওয়া শূন্যপদ বিদায়ী রাষ্ট্রপতির মেয়াদ শেষের আগেই নির্বাচনের মাধ্যমে পূরণ করতে হবে। মেয়াদ শেষ হওয়ার আগে ৬০ দিনের মধ্যে জারি করতে হবে নির্বাচনী বিজ্ঞপ্তি।

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটের দিন ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার নির্বাচন কমিশন যে দিনক্ষণ ঘোষণা করেছে তাতে রাষ্ট্রপতি নির্বাচিত করতে ভোটগ্রহণ হবে ১৮ জুলাই। আর ভোটের গণনা হবে ২১ জুলাই। ৫ বছরের মেয়াদকাল থাকে একজন রাষ্ট্রপতির। সেদিক থেকে দেখলে বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের মেয়াদকাল শেষ হতে চলেছে। আর এই মেয়াদকাল শেষ হচ্ছে চলতি বছরের ২৪ জুলাই। সুতরাং তার আগেই নয়া রাষ্ট্রপতি নির্বাচন জরুরি। সেই কারণে ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন। এই ভোটে দেশের মানুষ প্রত্যক্ষভাবে অংশ নেবেন না। তাঁদের হয়ে নির্বাচিত জনপ্রতিনিধিরা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন এবং এই ভোটের দ্বারা বেছে নেওয়া হবে দেশের ১৬ তম প্রেসিডেন্টকে। ভারতীয় সংবিধানের ৬২তম অনুচ্ছেদ অনুসারে, বিদায়ী রাষ্ট্রপতির পদের মেয়াদ শেষ হওয়ার কারণে তৈরি হওয়া শূন্যপদ বিদায়ী রাষ্ট্রপতির মেয়াদ শেষের আগেই নির্বাচনের মাধ্যমে পূরণ করতে হবে। মেয়াদ শেষ হওয়ার আগে ৬০ দিনের মধ্যে জারি করতে হবে নির্বাচনী বিজ্ঞপ্তি।

রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি

ভারতের রাষ্ট্রপতি পরোক্ষ নির্বাচন পদ্ধতির সাহায্যে বিশেষ নির্বাচকমণ্ডলীর দ্বারা নির্বাচিত হন। সংবিধান অনুসারে ভারতের প্রথম নাগরিক রাষ্ট্রপতি। সংবিধানের ৫৪ নম্বর ধারা অনুযায়ী তিনি একটি পৃথক নির্বাচকমণ্ডলী দ্বারা গঠিত নির্বাচক সংস্থা কর্তৃক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের নীতিতে নির্বাচিত হন।

কারা রাষ্ট্রপতি নির্বাচন করেন?

মূলত ইলেক্টোরাল কলেজের সদস্যদের দ্বারা রাষ্ট্রপতি নির্বাচিত হন। সংসদের উভয় কক্ষের নির্বাচিত সদস্য এবং দিল্লি ও পুদুচেরির পাশাপাশি সমস্ত রাজ্যের আইনসভার নির্বাচিত সদস্যদের ভোটদানের ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচিত হন। রাজ্যসভা, লোকসভা ও বিধানসভার মনোনীত সদস্যরা এবং বিধান পরিষদের সদস্যরা ভোট দিতে পারবেন না। সুতরাং, ইলেক্টোরাল কলেজে ৫৪৩ জন লোকসভার সাংসদ, ২৩৩ জন রাজ্যসভার সাংসদ এবং ৪,১২০ জন বিধায়ক রয়েছেন। ইলেক্টোরাল কলেজে ১০,৯৮,৯০৩ ভোট রয়েছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মুসলিম বিশ্বের চাপে বেকায়দায় ভারত, সামাল দিতে কী অস্ত্র মোদি-শাহর?

নুপুর শর্মা-কাণ্ডের জেরে তৈরি হওয়া সংকট থেকে বিজেপিকে উদ্ধার করতে সম্ভবত ত্রাতা হয়ে উঠতে চলেছেন 'বাতিল' হওয়া সেই মুখতার আব্বাস নকভিই।

ইলেক্টোরাল কলেজ ফর্মুলা

ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে ইলেক্টোরাল কলেজ ফর্মুলা নামে একটি পদ্ধতি মেনে চলা হয়। এর অর্থ হল, একজন সাংসদ বা বিধায়কের প্রতিটি ভোটের মূল্য ১-এর বেশি। প্রতিটি ভোটের মূল্য সংশ্লিষ্ট জনসংখ্যার উপর নির্ভর করে এই মূল্য নির্ধারিত হয়। একজন সাংসদের প্রতিটি ভোটের মূল্য হল ৭০৮। কোনও নির্দিষ্ট রাজ্যের প্রতিটি ভোটের মূল্য বের করতে, রাজ্যের জনসংখ্যাকে তার বিধানসভার বিধায়কের সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। পরে সেই ভাগফলকে ১ হাজার দিয়ে ভাগ করতে হয়। ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় উত্তরপ্রদেশ বিধায়ক সবচেয়ে বেশি এবং সবচেয়ে বেশি জনবহুল। সেখানে ভোটের মূল্য ২০৮। রাষ্ট্রপতি নির্বাচনে সমস্ত সাংসদ ও বিধায়করা ভোটার। প্রত্যেক রাজ্যের ১৯৭১ সালের জনসংখ্যার ভিত্তিতে সেই রাজ্যের সাংসদ, বিধায়কদের ভোটের মূল্য নির্ধারণ করা হয়। সেই ফর্মুলায় উত্তরপ্রদেশের ভোটের মূল্য সবচেয়ে বেশি। সবচেয়ে কম সিকিমের।

কীভাবে রাষ্ট্রপতি নির্বাচন হয়?

সংবিধানে বলা হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন হবে গোপন ব্যালটের মাধ্যমে। অনুচ্ছেদ ৫৫ (৩) ধারা অনুসারে, একক ভোটদানের মাধ্যমে আনুপাতিক প্রতিনিধিত্ব মেনে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। এই ব্যবস্থায়, ভোটারকে প্রার্থীদের নামের পাশে চিহ্নিত করে মতামত জানাতে হয়।

ভোটদাতারা একাধিক প্রার্থীকে ভোট দিতে পারেন। তবে, একাধিক প্রার্থীকে ভোট দিলে প্রথম পছন্দ কে, সেটাও ভোটদানের সময় জানাতে হয়। তবেই ব্যালট পেপার বৈধ হয়। এক্ষেত্রে বাকি পছন্দগুলোকে ঐচ্ছিক হিসেবে ধরা হয়। উদাহরণস্বরূপ, যদি পাঁচ জন প্রার্থী থাকে, তাহলে ভোটার পাঁচ জনকেই ভোট দিতে পারেন। কিন্তু, প্রথম পছন্দ কে তা উল্লেখ করতে হবে। তবেই ভোট বৈধ হবে। আর, ভোটার যদি একজনকেই ভোট দেন, তবে তো কথাই নেই।

কে জিতলেন?

প্রতিটি ভোটের আলাদা গুরুত্ব থাকে। প্রতিটি বিধায়কের ভোটের মান নির্ধারিত হয়, রাজ্যের মোট জনসংখ্যাকে বিধায়কের সংখ্যা দিয়ে ভাগ করে, তাকে আরও ১,০০০ দিয়ে ভাগ করার পর যে ফল বের হয়, সেই ফল অনুযায়ী। সেই কারণে, রাজ্য অনুযায়ী বিধায়কদের ভোটের গুরুত্ব পরিবর্তিত হয়। যেমন উত্তরপ্রদেশের একজন বিধায়কের ভোটের মূল্য ২০৮, সেখানে সিকিমের একজন বিধায়কের ভোটের মূল্য ৭।

বিধানসভাগুলোয় এই ভোটের মূল্য যোগ করে দেখা হয় যে তার পরিমাণ ৫.৪৩ লক্ষ।

সংসদের ২টি কক্ষের জন্যও সেই রকমই ভোটের বরাদ্দ থাকে। সংসদের উভয় কক্ষে মোট ৭৭৬ জন সাংসদ রয়েছেন। তাই প্রতিটি সাংসদের ভোটের মূল্য দাঁড়ায় ৫.৪৩ লক্ষ ভাগ ৭৭৬। যার ফলাফল হয় ৭০০। বিধানসভা এবং সংসদের ২টি কক্ষ মিলিয়ে মোট ভোটের পরিমাণ দাঁড়ায় ১০.৮৬ লক্ষ। যিনি সবচেয়ে বেশি ভোট পান, তিনিই বিজয়ী ঘোষিত হন।

প্রার্থী হওয়ার জন্য কাদের নাম ভাসছে?

বিজেপি সূত্রে জানা যাচ্ছে, এবারের রাষ্ট্রপতি নির্বাচনে আদিবাসী মহিলা মুখ সামনে আনতে চাইছে তারা। সেক্ষেত্রে ওড়িশার আদিবাসী নেত্রী ও ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল দ্রৌপদী মুর্মুর নাম রয়েছে সবার আগে। এছাড়াও আরেক আদিবাসী মহিলার নাম ঘুরছে রাজনীতির অলিন্দে। তিনি হলেন ছত্তিসগঢ়ের বর্তমান রাজ্যপাল অনসূয়া উইকে। আরেক মহিলা মুখ হিসেবে উঠে আসছেন উত্তরপ্রদেশের বর্তমান রাজ্যপাল তথা গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী আনন্দী বেন প্যাটেল। অন্য নামগুলির মধ্যে সবার আগে উঠে আসছে কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খানের নাম। অন্যদিকে বিরোধীদের তরফেও কয়েকটি নাম ঘোরাফেরা করছে। তাতে সবার আগে রয়েছে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও এনসিপি প্রধান শরদ পওয়ার। এছাড়াও জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল করণ সিংয়ের নামও উঠে আসছে।

লিখেছেন
tiasa gupta
tiasa gupta
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।