টক ডাল থেকে মাছের টক, চাঁদিফাটা গরমে আজও বাঙালির ভরসা এই চিরন্তন রান্নাগুলি

Bengal Traditional Summer Food : এই গরমে স্বস্তি দিতে পারে বাঙালির কিছু ঘরোয়া রান্না, জেনে নিন কীভাবে আম দিয়ে হবে কেল্লাফতে...

Kankana Mukherjee
৪ মিনিট
টক ডাল থেকে মাছের টক, চাঁদিফাটা গরমে আজও বাঙালির ভরসা এই চিরন্তন রান্নাগুলি

তাপমাত্রা ৪২ ডিগ্রি ছুঁইছুঁই, এ যেন পৌরাণিক কোনও চরিত্রের ক্রোধের আগুন অথবা কোনও সত্যিকারের আগ্নেয়গিরি! তফাৎ করা কার্যতই মুশকিল। তবে জীবন যুদ্ধ তো থেমে নেই, থেমে থাকা সম্ভবও নয়। মানুষ ছুটছে নিজের গতিতে। প্রতিনিয়ত মুখোমুখি সংগ্রাম জারি থাকছে সূর্যের সঙ্গে। যদিও আজকের দিনে এসি মেশিনের ছড়াছড়ি। শহর এবং শহরতলীর ইলেকট্রিক মেশিনের দোকানে উপচে পড়া ভিড় এসির কাউন্টারে। ঠিক কীভাবে মুক্তি মিলবে জানে না কেউই। এই গরমের সঙ্গে পাল্লা দিতে প্রতিবারই বেশ কিছু খাবারের চল দেখা যায় বাংলায়।

বিভিন্ন স্বাদের শরবৎ থেকে শুরু করে আইস্ক্রিম, কুলফি, লস্যি কিংবা ডাবের জল সাময়িক স্বস্তি পেতে পথচলতি মানুষকে ভরসা জোগায় এসবই। শরবতের রয়েছে অজস্র রকমফের। একটা সময় রাস্তায় পানীয় বলতে কেবল আখের রস কিংবা ডাবের জলকেই বুঝতো বাঙালি, আজকার অবশ্য একচেটিয়া বাজার করে নিয়েছে বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিংকসের বোতল। যদিও তাতে স্বাস্থ্যের যে বারোটা বেজে যাচ্ছে সে কথা খেয়াল রাখছেন আর কজন! এমনিতেই গরমের দাপটে অসুস্থতা বেড়ে গিয়েছে, তার সঙ্গে বেড়েছে হিট স্ট্রোকের ঝুঁকিও। ফলে এই পরিস্থিতিতে শরীরকে ঠান্ডা রাখতে ঘরোয়া কিছু খাবারই একমাত্র ভরসা।

শীত গ্রীষ্ম কিংবা বর্ষা, বাঙালির হেঁশেল ঋতুভেদে আলাদা আলাদা রূপ নেয়। সবজি থেকে শুরু করে মশলাপাতি এমনকী রান্নার ধরনেও বৈচিত্র্য লক্ষ্য করা যায় বছরের বিভিন্ন সময়ে। তাপমাত্রার ওঠা নামার ওপর নির্ভর করে স্বাদ বদলে যায় খাবারের। আজও হাঁসফাঁস গরমে তাই বাঙালির সেই চিরন্তন রান্নাগুলিই একমাত্র ভরসা। আসুন চেখে নেওয়া যাক সেরকমই বেশ কিছু পদ।

টক ডাল - সকাল কিংবা দুপুরের খাবারে ভাতের সঙ্গে আমের টক ডাল হতে পারে এই সময়ের অন্যতম মেন্যু। অনেকে মনে করেন আম দিয়ে ডাল রান্না করলে বুঝি এর পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। কিন্তু এই ধারণা ভুল। মসুর ডাল দিয়ে আমের টক ডাল রান্না করলে এর পুষ্টিগুণ নষ্ট হয় না বরং পুষ্টিগুণ থাকে অটুট। এই টক ডাল হজমের জন্য যেমন সহায়ক তেমনি এটি সহজপাচ্য। পাশাপাশি এই গরমে ক্লান্তি দূর করতেও জবাব নেই টক ডালের। এছাড়াও গরমের সময় অরুচি কাটাতেও সহায়তা করে টক ডাল। অবশ্য শুধু মুসুর নয়, মুগ অথবা মটর ডাল দিয়ে টক ডাল রাঁধার চলও রয়েছে এই বাংলায়।

টকের ডাল বানাতে কী কী লাগবে?

কাঁচা আম- ১টা বড় বা মাঝারি সাইজের ২টো

মটর অথবা মুসুর ডাল- আধ কাপ

পাঁচ ফোড়ন- আধ চা চামচ

শুকনো লঙ্কা- ২টো

গুঁড়ো হলুদ- ২ চা চামচ

চিনি- স্বাদ মতো

নুন- স্বাদ মতো

সর্ষের তেল- ১ টেবল চামচ

কীভাবে রাঁধবেন?

প্রথমে ডাল ভালো করে জ্বলে ধুয়ে কিছুক্ষণ ঠান্ডা পরিষ্কার জলে ভিজিয়ে রাখতে হবে। এরপর কাঁচা আমের খোসা ছাড়িয়ে অল্প জলে ভিজিয়ে রাখুন। অন্য দিকে প্রেসার কুকারে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ডাল সেদ্ধ করতে দিতে হবে। অর্ধেক সেদ্ধ হয়ে এলে এর সঙ্গে হলুদের গুড়া, কাঁচা মরিচ, নুন এবং টুকরো করে রাখা কাঁচা আম মিশিয়ে দিন। সব একসঙ্গে সেদ্ধ হয়ে গেলে একটা কড়াইয়ে অল্প সর্ষের তেল গরম করে তাতে শুকনো লঙ্কা এবং পাঁচফোড়ন ফোড়ন দিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা দলের মিশ্রণটি দিয়ে ভালো করে সাঁধলে নিলেই তৈরি সুস্বাদু টক ডাল। ঘ্রাণ বাড়ানোর জন্য দিতে পারেন সামান্য ধনে পাতা কুচি। এই ডাল গরম ভাতের সঙ্গে খেতে পরিবেশন করুন। রুটি দিয়েও খাওয়া যেতে পারে টক ডাল।

মাছের টক - এই গরমের সঙ্গে পাঙা নিতে টক স্বাদের জুড়ি মেলা ভার। গ্রীষ্মকালের হাজারটা মন্দ জিনিসের মধ্যে একটা ভালো হল আম। আর এই আমকে সঙ্গী করেই এই সময় বাঙালির হেঁশেলে বেশ কিছু সাবেকি রান্নার চল আজও বহাল। মা ঠাকুমার হাতে তৈরি আম দিয়ে মাছের টক খাওয়ার মধ্যে যেন একটা অকৃত্রিম আনন্দ লুকিয়ে রয়েছে। আসুন জেনে নেওয়া যাক কীভাবে বানাবেন গরমের পদ মাছের টক।

উপকরণ:

মৌরলা মাছ

সরষের তেল

১/২ চা-চামচ সরষে

২টো শুকনো লঙ্কা

কাঁচা আম

হলুদ গুঁড়ো

নুন

চিনি

গরম জল

প্রণালী -

প্রথমে মাছগুলো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তার পর হলুদ ও নুন দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। কাঁচা আমের খোসা ছাড়িয়ে তা লম্বা লম্বা করে কেটে নিতে হবে। এবার গ্যাসে কড়াই বসিয়ে ভালো করে গরম করে নিয়ে তাতে সরষের তেল ঢালতে হবে। ধোঁয়া উঠলে আঁচ কমিয়ে দিতে হবে। তেল গরম হলে অল্প-অল্প ভাগ করে মাছ দিয়ে হালকা করে ভেজে তুলে রাখতে হবে। তবে মনে রাখা জরুরি, বেশিক্ষণ ধরে ভাজলে মাছ শক্ত হয়ে যেতে পারে। মাছ ভাজা হয়ে গেলে ওই একই তেলে শুকনো লঙ্কা ও সর্ষে ফোড়ন দিতে হবে। সর্ষে না-ফাটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার আগে থেকে কেটে ধুয়ে রাখা কাঁচা আম কড়াইয়ে ছেড়ে তাতে পরিমাণমতো নুন দিতে হবে। তার পর ঢাকা দিয়ে ৪ মিনিট মতো রান্না করতে হবে।

আম পোড়ার শরবৎ : গরমকাল মানেই আমের সিজন, পাশাপাশি শরবতেরও। এই অতিরিক্ত গরমে আপনার শরীরকে ভেতর থেকে ঠাণ্ডা রাখতে জুড়ি মেলা ভার শরবতের। আমের একাধিক রেসিপি গুলির মধ্যে সবচেয়ে জনকপ্রিয় হল স্পেশাল আম পোড়া শরবত।

উপকরণ:

কাঁচা আম

নুন, চিনি স্বাদমতো

পুদিনা পাতা

ধনেপাতা

ভাজা মশলা

জল জিরা

কাঁচালঙ্কা

পাতিলেবুর রস

পদ্বতি:

প্রথমে আম পুড়িয়ে খোসা ছাড়িয়ে হাত দিয়ে ভালো করে চটকে পাল্প বার করে নিতে হবে। এরপর মিক্সির মধ্যে ওই মাখা আম, স্বাদ মতো নুন, চিনি, পুদিনা পাতা, ধনে পাতা ভাজা মশলা, জল জিরা এবং অল্প কাঁচালঙ্কা দিয়ে বেশ পরিমাণমতো জল দিয়ে দিতে হবে।এবার মিক্সিতে ভালো করে মিশিয়ে নিলেই কেল্লাফতে। অতঃপর গ্লাসে ঢেলে অল্প বরফ এবং উপর থেকে পাতি লেবুর রস দিয়ে পরিবেশন করুন সুস্বাদু আম পোড়ার শরবত।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।