শীত পড়তেই দেদার খাচ্ছেন কফি? যেভাবে অকাল বার্ধক্য ডেকে আনছেন অজান্তেই

Coffee and Skin Problem: যারা ক্যারামেল-হুইপড-ক্রিম-ভ্যানিলা-অ্যাফোগাটো-মোকাচিনো ভালোবাসেন, তারা সাবধান।

inscript
৩ মিনিট
শীত পড়তেই দেদার খাচ্ছেন কফি? যেভাবে অকাল বার্ধক্য ডেকে আনছেন অজান্তেই

শীত মানেই কফিবেলা। সাধারণত অফিসে বসে যাদের কাজ, আধঘণ্টা-একঘণ্টা অন্তর বিরতিতে উঠলেই মন কফি-কফি ডাক দেয়। সকাল, সন্ধে চায়ের চেয়েও বেশি আরাম দেয় কফি। কফিপ্রেমিকদের কাছে ক্যাফিনজাত ক্ষয়ক্ষতির পাল্টা বিস্তর যুক্তিও আছে। তবে, তাতে সত্য বদলায় না। কফি সুদিন-দুর্দিনের সঙ্গী ঠিকই। কিন্তু সেই ক্যাফিনের কারণেই নষ্টও হয়ে যাচ্ছে আপনার ত্বক।কফিপ্রেমীরা, এ কথা কঠিন হলেও সত্য যে প্রিয় কফির চুমুক আপনাকে আনন্দ দিলেও, ধীরে ধীরে ত্বককে নিস্তেজ করে দিচ্ছে।

কফি এবং ডিহাইড্রেশন

দিনের শুরুতেই কফির প্রথম কাপে চুমুক দিলে মনে হয়, সমস্ত উদ্বেগ কেটে গেল, মনে হয় কাজে উদ্যম আসছে ভরপুর। কফি কি সত্যিই মানুষের উত্পাদনশীলতা বাড়ায়? কফি যতটা দেয় ততটাই নিয়েও নেয়! ক্যাফিন কিন্তু কুখ্যাত মূত্রবর্ধক। ফলে কিডনিকে আরও বেশি প্রস্রাব তৈরি করতে বাধ্য করে কফি, যার অর্থ ঘন ঘন বাথরুমে যাওয়া বেড়ে যায়। অর্থাৎ শরীরের হাইড্রেশনের মাত্রা কমে যায়। ত্বক ক্রমেই ডিহাইড্রেটেড হয়। শুষ্ক ত্বক, সাদা দাগ ত্বকের বারোটা বাজিয়ে দেয়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
শীত শীত ভাব, দেদার চুমুক কফিতে, অজান্তেই ডেকে আনছেন না তো ভয়ানক বিপদ?

Winter : কফি পানের উপকারিতা ও পার্শ্বপ্রতিক্রিয়া

তাহলে কফি জীবন থেকে বাদ? না। তবে, গ্রীষ্ম বা শীত যাই হোক না কেন, কফি খাওয়ার আগে এক গ্লাস জল অবশ্যই খান। যত কাপ কফি, তত গ্লাস জল। এটি আপনার ত্বককে শুষ্ক হওয়া থেকে বাঁচাবে।

অ্যাসিডিটি আসে কফির ছায়াসঙ্গী হয়ে

ক্যাফেইনের অ্যাসিডিক প্রকৃতি আপনার হরমোনগুলিকে ঘেঁটে দিতে পারে। যার ফলে আপনার ত্বকের তেল গ্রন্থিগুলি বেশি সক্রিয় হয়ে যেতেও পারে। আপনি যত বেশি ক্যাফেইন খাবেন, আপনার ত্বকের তৈলাক্ত হওয়ার ঝুঁকিও তত বেশি। যার ফলে ব্রণ হওয়ার পরিমাণও বাড়বে। যারা ক্যারামেল-হুইপড-ক্রিম-ভ্যানিলা-অ্যাফোগাটো-মোকাচিনো ভালোবাসেন, তারা সাবধান। ব্রণ হওয়ার সমস্যার পিছনে মূল কারণ এটিই। দুধই হরমোন পরিবর্তনের মূল উপাদান, যার ফলে ব্রণ দেখা দেয়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
১০ বছর ধরে একটি কফি মেশিনের দিকে তাক করা ছিল বিশ্বের প্রথম ওয়েবক্যাম! কেন?

Coffee Pot Webcam : ট্রোজান রুম কফি পট সত্যিই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের ইতিহাসে জায়গা করেছিল।

এর সঙ্গেই রয়েছে আরেকটি উপাদান, যা সার্বিকভাবে স্বাস্থ্যের ক্ষতি করে। চিনি। এটি গ্লাইকেশন নামক একটি প্রতিক্রিয়া শুরু করে, যা আপনার ত্বকের কোলাজেনকে দুর্বল করে দেয়। কোলাজেন আমাদের ত্বককে রক্ষা করে। তাই, বলিরেখা, ব্রণ আর দাগমুক্ত ত্বকের জন্য দুধ-চিনি-ক্রিম দেওয়া ঘন কফি বর্জন করুন!

অনেকেই রাতে কাজের সময় ঘুম তাড়াতে কফির শরণাপন্ন হন। হ্যাঁ, কফি এই কজে দুর্দান্ত পারদর্শী। কিন্তু ঘুমের অভাবে শরীরের অন্য ক্ষতিও করে দেয় কফি। এমনিতেই ইদানিং মানুষের ঘুমের ঠিক নেই। ঘুমের ধরণ জট পাকিয়ে জগাখিচুড়ি। ঘুমের অভাবে ত্বকের ক্ষতিও হয় বিপুল। ঘুমের অভাব তাড়াতাড়ি বার্ধক্য নিয়ে আসে, ডার্ক সার্কেলের কথা নয় বাদই রইল!

সারাদিনের কাজ এবং চাপ থেকে ত্বকে আরাম দিতে কিছু নির্দিষ্ট সময় প্রয়োজন। এখানেই ঘুমের ভূমিকা অপরিসীম। সঠিক আর পর্যাপ্ত ঘুম না হলে সবচেয়ে বড় ক্ষতি হয় ত্বকের। তাই ত্বকের ভালো চাইলে দুপুরের পরে আর ক্যাফিন জাতীয় কিছু না খাওয়াই ভালো। ভেষজ চা খেতে পারেন।

ক্যাফিন দিনের শুরুতে দুর্দান্ত মনে হতেই পারে। তবে মাথায় রাখবেন, স্ট্রেস বাড়ানোর জন্যও ক্যাফিনের জুড়ি মেলা ভার। এটি আমাদের দেহে চাপের নানা প্রতিক্রিয়াগুলিকে উস্কে দেয়। যার ফলে কর্টিসলের মাত্রা বাড়ে। কর্টিসল হচ্ছে সেই হরমোনটি যা ত্বকে তেলের উৎপাদন বাড়াতে পারে। কফি কিন্তু সরাসরি ব্রণ সৃষ্টি করতে পারে না, তবে এটি আপনার ত্বককে তৈলাক্ত করে তুলতে পারে, যা ব্রণ হওয়ার আশঙ্কা আরও বেশি বাড়িয়ে তোলে। সাধারণত যদি বেশিই চাপ অনুভব করেন তাহলে কফি খাওয়া কমান। জীবনের অন্য সব কিছুর মতোই কফির ক্ষেত্রেও সংযম গুরুত্বপূর্ণ। প্রতি কাপ কফির আগে এক গ্লাস জল খান এবং দুধ-চিনিমুক্ত কফি খান।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।