সবটুকু শুষে নিচ্ছে স্মার্টফোন, শান্তি ফেরাতে গোটা বিশ্ব ফিরছে সেই পুরনোয়...

Touchpad smartphone vs Keypad phone : নতুন করে যুদ্ধে নামছে কি প্যাড ফোন, স্মার্টফোনে ক্লান্ত মানুষ আবার বেছে নিচ্ছে তাকেই!‍

Ravhali Biswas
৪ মিনিট
সবটুকু শুষে নিচ্ছে স্মার্টফোন, শান্তি ফেরাতে গোটা বিশ্ব ফিরছে সেই পুরনোয়...

মোবাইল ব্যবহারের অভিজ্ঞতা বিশ্বজুড়ে বদলাতে থাকে মিলেনিয়ামের শুরুতে। মোবাইল ফোন শুধু কথা বলার যন্ত্র হয়েই আর থেমে রইল না, ক্রমে হয়ে উঠল সারাদিনের সঙ্গী, সেই ফোন দিয়ে হেন কাজ নেই যা হয় না, বা করা যায় না। প্রযুক্তির জিয়নকাঠি যেন ছুঁয়ে আছে তাকে। সেই থেকে শুরু স্মার্টফোনের বাজার। আস্তে আস্তে তা বিশ্ব জয় করেছে। হারিয়ে গেছে আমাদের শৈশবের সেই কি প্যাড মুঠো ফোন। কিন্তু আজও মুখে মুখে ফেরে সেই সময়টার কথা যখন নোকিয়া, রিলায়েন্সের আপাত শক্ত কি প্যাড ফোনগুলি হাতে হাতে ঘুরত, যা পড়ে গেলেও ভাঙত না! বা ধরুন ওই ১০-১১ টাকা রিচার্জ করলেই এক সপ্তাহ ১০০ টা মেসেজ ফ্রি পাওয়া যেত, সেই সময়ের আদি বাসিন্দারাই মনে করতে পারবেন কী সোনার দিন ছিল সেইসব। স্মার্টফোন এসে আমাদের সেই রোজের অভিজ্ঞতা সম্পূর্ন ভাবে পাল্টে দিয়েছে। বলতে দ্বিধা নেই জীবনে গতি এসেছে। আর স্মার্টফোনের আবির্ভাবের সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ার বাড়বাড়ন্ত। দূরের মানুষকে কাছে এনে দিয়েছে। কিন্তু কোথায় যেন একটা কাঁটা রয়েই গেছে।

মাত্র এক দশক আগের কথা, তখনও ঘরে ঘরে থাকত কি প্যাড ফোন। রসিকতা করে এই ফোনগুলিকেই নতুন নাম দেওয়া হয়েছে, ডাম্বফোন। কিন্তু এই নামকরণের কারণ কী? আর ডাম্বফোন আসলে কী? ডাম্বফোন হল সেই ফোন যা কিনা স্মার্টফোনের মতো স্মার্ট প্রযুক্তিতে তৈরি হয়নি, বেশি ফিচার নেই সেই কারণে একে বোকাফোন বলে ডাকা হয়।এদের কাজ করার ক্ষমতা অ্যান্ড্রয়েড বা আইফোনের মতো নয়। যেমন কাউকে কল করা, মেসেজ করা, রেডিওতে গান শোনা খুব বড় জোর যদি আপনি সৌভাগ্যবান হন তাহলে ছবি তুলতে পারবেন। কিন্তু অ্যাপ কিছু থাকে না। তো এই হল ডাম্বফোন। স্মার্টফোনের রমরমার যুগে আজ আবার একটু একটু করে কথা শুরু হচ্ছে সেই বিগতযৌবনাকে নিয়েই।

হঠাৎ করেই এই ফোনের শিরোনামে আসার কারণ কী? সংবাদমাধ্যমে প্রকাশিত হরেক সমীক্ষা বলছে, আজকের তরুণ প্রজন্ম এই স্মার্টফোন ছেড়ে নাকি সেই পুরনো ফোনের দিকে ঝুঁকছে। ভাবা যায় ! কিন্তু এটাই সত্যি। সম্প্রতি বিবিসি প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী বাজারে আসার পরই দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে ডাম্বফোন। বিশেষ করে, ভারত এবং আফ্রিকার মতো দেশ যেখানে মানুষ দিন আনে দিন খায় সেখানে স্মার্টফোন বিলাসিতা ছাড়া আর কিছুই না। আবার অনেকে এটাও বলছেন যে, শুধু আর্থিক কারণেই নয়, অনেকে স্মার্টফোনের মোহজাল থেকে বেরোতে ফিচার ফোনের দিকে ঝুঁকছে।

হলিউড স্টার সেলেনা গোমেজ কিন্তু এই ডাম্পফোন নিয়ে বেশ খুশিতে আছেন। তিনি বিগত কয়েক বছর ধরে স্মার্টফোন থেকে দূরে থাকার চেষ্টা করছেন আর এই ডাম্পফোন তার সমস্যা দূর করতে সাহায্য করেছে এবং তাকে মানসিক শান্তি এনে দিয়েছে। স্মার্টফোন মানেই দিন নেই রাত নেই নোটিফিকেশন আসতেই থাকে। কাহাতক তা সহ্য করা যায় তাই তিনি এই পুরনো কিসিমের ফোনের দিকেই হাত বাড়িয়েছেন।

এক তরুণের কথায়, একটা স্মার্টফোনের ব্যাটারি চার্জ করতে দিলেও চার্জ বেশিক্ষণ থাকে না কিন্তু ডাম্পফোন এ সেই সমস্যা নেই। ওটায় একবার চার্জ দিলে তিনদিন অবধি চলে যায়। আর স্মার্টফোন বন্ধ করে এই ফোন ব্যবহার করার ফলে নাকি সে বন্ধুদের সঙ্গে আরো বেশিক্ষণ আড্ডা দিতে পারে। স্ট্রেসও কমে হু হু করে। মেজাজ থাকে ঝরঝরে।

তরুণ প্রজন্মের কাহিনি এখানেই শেষ নয়। রবিন ওয়েস্ট নামে এক যুবক স্মার্টফোনে এতটাই আসক্ত হয়ে পড়েন যে নিজের পড়াশোনা লাটে উঠেছিল। সারাদিন শুধু স্ক্রল আর স্ক্রল। কিন্তু সম্প্রতি একটা সেকেন্ড হ্যান্ড ফিচার ফোন কিনে নিজেকে স্মার্টফোনের হাতছানি থেকে দূরে রেখেছেন। বিবিসি-র, কথায় রবিন ওয়েস্টের কাছে যে ফিচার ফোন আছে তার দাম যেমন কম তেমনই মাসের শেষে বিলও আসে অনেক কম। লন্ডনের এক কিশোরী আবার বলেই ফেললেন যে তিনি আর স্মার্টফোন কিনবেন না। তিনি এই বোকা ফোন নিয়েই খুশি।

২০২১ সালের এক গবেষণার ওপর ভিত্তি করে বিবিসি জানিয়েছে মার্কিন মুলুকেও ১০ জন ফোন ব্যবহারকরীদের মধ্যে ১ জন ডাম্পফোন ব্যাবহার করে। আসউইচ ডট কমের মোবাইল বিশেষজ্ঞ আর্নেস্ট ডকু বলেন, এই ফিচার ফোনের পুনরুত্থানের পেছনে নোকিয়ার অনেক বড় অবদান আছে। একসময় ফিচার ফোনের বাজারে নোকিয়ার একচ্ছত্র অধিপতি ছিল। ২০০০ সালে অর্থাৎ আজ থেকে ২২ বছর আগে নোকিয়া ৩৩১০ বাজারে আসে। পরে আবার ২০১৭ সালে এই ডাম্পফোনটিকে নতুন করে বাজারে ছাড়া হয়। আর তাতেই শিরোনামে উঠে আসে এই ডাম্পফোন।

এক রিপোর্ট অনুযায়ী ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে নোকিয়ার পুরোনো ফিচার ফোনগুলো আবার বাজারে ঝড় তুলতে শুরু করে। জানা যায়, প্রায় ৪০০ মিলিয়ন মানুষ গুগলে এই কি প্যাডগুলি সম্পর্কে খোঁজ নিয়েছেন।

পাঁচ বছর আগে একজন মনোবিজ্ঞানী তার স্মার্টফোন ছেড়ে নোকিয়া ৩৩১০ কিনেছিলেন। তিনি বলছেন,

আমি সবসময় ফোনে আটকে থাকতাম। হয় ফেসবুক নয়তো অন্য সোশ্যাল সাইট নিয়ে ব্যস্ত থাকতাম। কিন্তু এখন এই ফিচার ফোন কেনার পর আমি আমার পরিবারের সঙ্গে সময় কাটাতে পারছি।

নোকিয়ার মতো অন্য একটি ডাম্বফোন নির্মাণ সংস্থা লাইটফোন জানিয়েছে তাদের হ্যান্ডসেটের বিক্রি আগের থেকে অনেক বেড়ে গেছে। ২০২০ সালের তুলনায় ২০২১ সালে তারা লক্ষ্য করেছে যারা এই ডাম্প ফোনের গ্রাহক তাদের সকলের বয়স ২৫-৩৫ বছরের মধ্যে।

সফটওয়্যার নির্মাতা সেমরাশ বলছেন ফিচার ফোনের বিক্রির তথ্য পাওয়া বেশ কঠিন কিন্তু এক রিপোর্ট অনুযায়ী ২০২১ সালে বিশ্বব্যাপি ১০০ কোটি ফিচার ফোন বিক্রি হয়েছে। যেখানে ২০২০ তে ফিচার ফোনের সংখ্যা ছিল ৪০ কোটির মতো।

৯০ দশকের মানুষ যারা তাদের কাছে এই বোকাফোন জিনিস অতি চেনা পরিচিত। তখনকার দিনে এই ফিচার ফোন হাতে পাওয়া মানে যেন হাতে চাঁদ পাওয়ার মতো। বারবার হাত থেকেও পড়েছে তাও ভাঙেনি এই অক্ষয়চাঁদ বরং জুড়ে দিয়েছে অনেক ভাঙা মন। কি প্যাড ফোনেকে আপনি বলতেই পারেন সেকেলে। তবে এটা সত্যি বহুমুখী পারফরমেন্সের দিক থেকে বিচার করলে, অ্যাপল বা অন্য অ্যান্ড্রয়েড ফোনের মতো না হলেও. টেকসই আর ব্যাটারির দিক থেকে এই ফোন আজকের ফোনকে বলে বলে গোল দেবে। স্মার্ট নয়, কিন্তু চালাক, আপনি কোনটা চান!

লিখেছেন
Ravhali Biswas
Ravhali Biswas
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।