আর কত গুলিগোলা! AI দিয়ে সীমান্তে জঙ্গি কার্যকলাপ আটকানো সম্ভব ভারতে?

AI Border Security: ইজরায়েলের মতো দেশের সীমান্ত কম্পিউটারাইজড থার্মাল ইমেজিং সিস্টেম সম্বলিত নিরাপত্তা বলয়ে মোড়া। কোনও প্রাণী, মানুষ বা যানবাহন সীমান্ত টপকালেই সে খবর তাদের কাছে পৌঁছয়।

Shamim Haque Mondal
৪ মিনিট
আর কত গুলিগোলা! AI দিয়ে সীমান্তে জঙ্গি কার্যকলাপ আটকানো সম্ভব ভারতে?

পরামাণু শক্তিধর দুই দেশের মধ্যে 'যুদ্ধ বিরতি’ চলছে। ‘বিরতি’ শব্দের মধ্যেই একটা শঙ্কা লুকিয়ে থাকে, বিরতি মানেই এই বুঝি তা শেষ হয়ে গেল! বিরতি কতদিন স্থায়ী হবে, বিরতি পরবর্তী পদক্ষেপ কী এই সমস্ত প্রশ্ন এক দিকে, আর ঠিক অন্যপিঠে রয়েছে পহেলগাঁওয়ের নারকীয় ঘটনা। যে স্বাভাবিক প্রশ্ন উঠে এসেছিল তা হলো, কাশ্মীরের মতো সেনা অধ্যুষিত জায়গায় কী করে হাজার দুয়েক পর্যটকদের কোনও নিরাপত্তা রক্ষী ছাড়াই রাখা হয়েছিল? কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থা শুধুই কি সেনা নির্ভর? এই প্রযুক্তিবিশ্বে সবুজ ঘাসের গালিচায় বুটের ভারী আওয়াজ ছাড়াও কি নিরাপত্তা বজায় রাখা সম্ভব?

কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে, বুটের সংখ্যার চেয়ে প্রযুক্তি বড়— একথা তুমুল তার্কিকও মানবেন। এই সময়ে দাঁড়িয়ে পহেলগাঁওয়ের ঘটনা শুধু নারকীয় সন্ত্রাসই নয়, আমাদের বুদ্ধিমত্তার গোড়ায় করাঘাতও। দেশের সুরক্ষা নীতির পরিভাষায় যেটি ইন্টেলিজেন্স ফেলিওর নামে বহুল পরিচিত। বিশ্বের তাবড় তাবড় শক্তিধর রাষ্ট্রগুলো ইতিমধ্যেই এআই ভিত্তিক জাতীয় সুরক্ষা ব্যবস্থা প্রণয়ন করে ফেলেছে, সেখানে ভারত কেন এই নিয়ে পদক্ষেপ করছে না? ভারতের মতো জনবহুল দেশের চারিদিকে প্রায় পনেরো হাজার কিলোমিটার সীমান্ত রয়েছে। এআই নির্ভর জাতীয় সুরক্ষা ব্যবস্থা এখন আর বিলাসিতা নয়, সময়ের দাবি । ভারত কেন যে কোনও সীমান্তবর্তী আঘাতের আগাম খবর দিতে পারছে না এখনও?

জম্মু-কাশ্মীরের মতো অশান্ত জায়গায়, বা দেশের অন্য সীমান্ত অঞ্চলে সন্ত্রাসবাদের মোকাবিলার জন্য ভারতের তিন কেন্দ্রীয় সংস্থা RAW, IB, ও NIA হাতে হাত মিলিয়ে কাজ করে । কিন্তু আমলাতান্ত্রিক, প্রোটোকল নির্ভর এই ব‍্যবস্থা জঙ্গিহানার পরে পরিস্থিতি সামাল দিতে কার্যকরী হলেও সম্ভাব্য জঙ্গি হানার খবর দিতে প্রায় ব্যর্থই। মানুষ নির্ভর এই ব‍্যবস্থায় আক্রমণের আগে কেন খবর পাওয়া যাচ্ছে না বা হামলা হওয়ার আগেই আটকানো গেল না কেন- এই জাতীয় প্রশ্ন তাই বড্ড বেসুরো।

গত কয়েক বছরে কাশ্মীরের পরিকাঠামো উন্নয়নে ও পর্যটনে প্রশাসন এত গুরুত্ব দিয়েছে যে লোকালয়ে বা যে সমস্ত দর্শনীয় স্থানগুলির যোগাযোগ ব্যবস্থা উন্নত, সেখানে সর্বক্ষণের নজরদারির ব্যবস্থা রয়েছে। সেই দিক থেকে বৈসরন উপত্যকা ব‍্যতিক্রম, কারণ সেখানে ঘোড়া ও পায়ে হেঁটে ছাড়া যাওয়ার উপায় নেই। এই তথ্য সন্ত্রাসবাদীরা তথা গোটা দুনিয়া জানত।

  • আপনার জন্য আরও কিছু লেখা
পুলিশের নজর এড়িয়েই বৈসরনে পর্যটকরা! নিরাপত্তার যে যে গাফিলতি স্বীকার কেন্দ্রের

Amit Shah on Kashmir: কেন পুলিশের অনুমতি ছাড়াই এমন বিপজ্জনক জায়গায় পর্যটকদের প্রবেশ সম্ভব হচ্ছে? এর দায় কার?

ইজরায়েলের মতো দেশে নজরদারির জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার হচ্ছে অনেক দিন ধরেই। তাদের গোয়েন্দা সংস্থা এআই ব‍্যবহার করে ফোনের মেটাডেটা, সোশ্যাল মিডিয়ায় আদানপ্রদান হওয়া বিভিন্ন মেসেজ, স‍্যাটেলাইট ভিত্তিক বিভিন্ন তথ‍্য বিশ্লেষণ করে সম্ভাব্য হুমকির হদিশ পাচ্ছে। পাশাপাশি প্রতিরক্ষা দফতরের প্রত‍্যক্ষ নজরদারি তো আছেই। তাদের সীমান্ত কম্পিউটারাইজড থার্মাল ইমেজিং সিস্টেম সম্বলিত নিরাপত্তা বলয়ে মোড়া। কোনও প্রাণী, মানুষ বা যানবাহন সীমান্ত টপকালেই সে খবর তাদের কাছে পৌঁছয়।

অপরদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র শঙ্কাপ্রবণ এলাকায় প্রতি মুহূর্তে ড্রোনের নজরদারি চালায় এবং স্বয়ংক্রিয়ভাবে সেই ছবি এআই-এর সাহায্যে বিশ্লেষণ করে। সেখানে কোনও সম্ভাব্য আশঙ্কার হদিশ পেলে সেই এলাকাকে আরও জুম করে বিশ্লেষণ করে প্রতিরক্ষা বিভাগের নজরে আনে। সেই সঙ্গে আমেরিকার ‍ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (NSA) ও ডিপার্টমেন্টাল হোমল‍্যান্ড সিকিউরিটির (DHA) সর্বক্ষণের বিভাগীয় তদন্ত তো আছেই।

এআই কীভাবে আমাদের দেশের নিরাপত্তা, বিশেষ করে সীমান্ত নজরদারি ব‍্যবস্থা উন্নত করতে সাহায্য করতে পারে?

সমাধান খোঁজার আগে, একবার দেখে নেওয়া যাক কী কী সম্পদ আছে ভারতের? রয়েছে অগণিত দক্ষ ইঞ্জিনিয়র, ডেটা সায়েন্টিস্ট। পাশ্চাত্যের তথ্য প্রযুক্তি কাজের জন্য উল্লেখযোগ্য সংখ্যক ইঞ্জিনিয়র ভারত সরবরাহ করে। ডিআরডিও-র নিজস্ব ল‍্যাবরেটরি ছাড়াও রয়েছে অজস্র তথ্যপ্রযুক্তি স্টার্টআপ। এসব প্রযুক্তিগত সুবিধা নিয়ে ভারত যা করতে পারে—

  • আপনার জন্য আরও কিছু লেখা
কীভাবে গাজার বিরুদ্ধে যুদ্ধে AI ব্যবহার করল ইজরায়েল?

AI in Gaza War: ইজরায়েলি বাহিনীকে 'টার্গেট' নির্ধারণ করতে গাজা জুড়ে অজস্র ফিলিস্তিনিদের মুখ স্ক্যান করতে গুগল ফটো ফেসিয়াল রিকগনিশন পরিষেবা ব্যবহার করার অনুমতি দিয়েছে গুগল।

প্রথমত, এআই সহযোগে স্পর্শকাতর এলাকায় অহেতুক লোকজনের আনাগোনা, কোনও বিশেষ জায়গায় মানুষের সারাক্ষণের অনলাইন অ‍্যাক্টিভিটি, অরণ্য এলাকায় হঠাৎ মানুষের উপস্থিতি, এসব তথ্যের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ প্রয়োজন। যদি কোনও গণ্ডগোল ধরা পড়ে, তা তৎক্ষণাৎ নজরে আনা।

দ্বিতীয়ত, বৈসরনের মতো লোকালয় থেকে বিচ্ছিন্ন এলাকায় রীতিমতো অত‍্যাধুনিক ড্রোনের সাহায্যে নজরদারি চালানো উচিত, যাতে কোনও গুলির আওয়াজ, একাধিক লোকের উদ্দেশ্যহীনভাবে বিচরণ বা কোনও অসামঞ্জস্য নজরে পড়ে।

তৃতীয়ত, এআই-এর ফেসিয়াল রিকগনিশন ব্যবস্থার ব্যবহার। আমাদের মুখমণ্ডলে অনেকগুলো নোডাল পয়েন্ট রয়েছে, যেমন গ্লাবেলা, গ‍্যানাথিয়ন, ম‍্যান্ডিবল ইত্যাদি। বয়সের ভারে বা খাদ‍্যাভ‍্যাসজনিত কারণে যদি চেহারায় কোনও হেরফের হয়, তাও এদের অবস্থান বা দু'টি নোডাল পয়েন্টের মধ্যে দূরত্বের বিশেষ তারতম্য হয় না। উন্নত বিশ্ব দাগী আসামিদের ধরার ক্ষেত্রে এই প্রযুক্তি ব‍্যবহার করে। বিভিন্ন ব‍্যস্ত জায়গার (বাস স্ট্যান্ড, রেল স্টেশন, হসপিটাল ইত্যাদি) সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা উচিত কোনও সন্দেহভাজন ব্যক্তির দেখা পাওয়া যাচ্ছে কিনা। সীমান্তবর্তী এলাকার সমস্ত উৎস থেকে পাওয়া তথ্য সন্দেহজনক ব্যক্তির তথ্যভাণ্ডার আরও সমৃদ্ধ করবে।

চতুর্থত, ন‍্যাচারাল ল‍্যাঙ্গুয়েজ প্রসেসিং প্রযুক্তি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন কন্টেন্ট ও ডার্ক ওয়েব পর্যবেক্ষণ করা উচিত।

পাশাপাশি, আমাদের সীমান্তগুলোতে থার্মাল ইমেজিং সিস্টেম চালু করা দরকার, যাতে কোনও হুমকি এলেই, তা সেন্ট্রাল সার্ভার সিস্টেমে সংকেত পাঠাতে পারে।

এই সমস্ত কাজ একসঙ্গে না হলেও আমাদের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা, রাজ্য পুলিশ, বিএসএফ, আর্মি, ন‍্যাশনাল ক্রাইম ব‍্যুরো, সব তথ্য একত্রিত করে একটা ডেটা ক্লাউড তৈরি করা যেতে পারে, যেটা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব‍্যবহার করা যাবে। এই একবিংশ শতাব্দীতে গুলি-বন্দুক দিয়ে সন্ত্রাস নির্মূল করা সম্ভব নয়, দরকার উন্নতমানের অ‍্যালগরিদম আবিষ্কার করা। হামলার পরে তা কাটাছেঁড়া করার চেয়ে দেশের সীমান্তবর্তী নিরাপত্তা ব‍্যবস্থা এতটাই নিশ্ছিদ্র করা উচিত যে কোনও সন্ত্রাসী হামলার চক্রান্ত শুরুর সঙ্গে সঙ্গেই যেন সেনার কাছে খবর চলে আসে। আরও পুলওয়ামা বা বৈসরন যেন না দেখতে হয় দেশবাসীকে।

মতামত লেখকের ব্যক্তিগত। মতামতের দায় ইনস্ক্রিপ্টের নয়

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।