ভয়াবহ অভিযোগ! কেন ৬০০ মিলিয়ন ডলার জরিমানা দিতে হবে টিকটককে?

TikTok Fined: তদন্তে উঠে আসে যে, ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে ইউরোপের টিকটক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চিনে পাঠানো হয়েছে

inscript
২ মিনিট
ভয়াবহ অভিযোগ! কেন ৬০০ মিলিয়ন ডলার জরিমানা দিতে হবে টিকটককে?

ভারতে নিষিদ্ধ হওয়ার আগে অবধি, টিকটকের জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী! এখনও বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ টিকটক অ্যাপ ব্যবহার করেন। তবে টিকটকের ইতিহাসে এমন ধাক্কা এই প্রথম! ইউরোপিয় ইউনিয়নের কঠোর শাস্তির মুখে টিকটক! প্রায় ৬০০ মিলিয়ন ডলার জরিমানা হয়েছে টিকটকের। অভিযোগ, ব্যক্তিগত তথ্য সুরক্ষায় গাফিলতি দেখিয়েছে টিকটক এবং সেই সব ব্যক্তিগত তথ্য চিনে পাঠানো হয়েছে। তথ্য অধিকার ও আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা নীতি লঙ্ঘনের ভয়াবহ অভিযোগ এটি।

ইউরোপিয় ইউনিয়নের একটি গোপনীয়তা পর্যবেক্ষণ সংস্থা টিকটককে ৫৩০ মিলিয়ন ইউরো (৬০০ মিলিয়ন ডলার) জরিমানা করেছে। চার বছরের টানা তদন্তে দেখা গেছে এই ভিডিও শেয়ারিং অ্যাপ চিনকে তথ্য পাঠাচ্ছে। অর্থাৎ টিকটক ব্যবহারকারীদের উপর গুপ্তচরবৃত্তি চালানো হচ্ছে, যা ইইউ-এর তথ্য গোপনীয়তা নিয়মকে লঙ্ঘন করছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ভারতের ইউটিউব রাজধানী এই গ্রাম! অবাক করবে ইউটিউবারদের উত্থান কাহিনি

India's YouTube capital: মহামারীর পরে অনেক বেশি মহিলা সফলভাবে সোশ্যাল মিডিয়া চ্যানেল চালাচ্ছেন এবং এটি নতুন এক অর্থনৈতিক সুযোগ তৈরি করছে।

ইউরোপিয় ইউনিয়নের তথ্য সুরক্ষা সংস্থা, আয়ারল্যান্ডের ডেটা প্রোটেকশন কমিশন ২০২১ সালে একটি তদন্ত শুরু করেছিল টিকটকের বিরুদ্ধে। তদন্তে উঠে আসে যে, ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে ইউরোপের টিকটক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চিনে পাঠানো হয়েছে ব্যবহারকারীদের কোনওরকম অনুমতি না নিয়েই। টিকটকের বিরুদ্ধে আরও অভিযোগ, তারা চিনের সন্ত্রাসবিরোধী ও গোয়েন্দাবিরোধী আইনকে মেনে নিয়েছে। এই আইনে চিনা অনায়াসে ইউরোপিয় টিকটক ব্যবহারকারীদের তথ্য চাইতে পারে। ডেটা প্রোটেকশন কমিশন জানাচ্ছে, চিনে কর্মরত টিকটক কর্মীরা ইউরোপিয়দের তথ্য দূর থেকে ব্যবহার করেছেন, অথচ সেই তথ্য নিরাপদভাবে সংরক্ষণ করা হচ্ছে— এমন কোনও প্রমাণ টিকটক দিতে পারেনি।

আয়ারল্যান্ডের ডেটা সুরক্ষা কমিশন ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য কোথায় পাঠানো হচ্ছে সে সম্পর্কে স্বচ্ছতা বজায় না রাখার অভিযোগ এনেছে টিকটকের বিরুদ্ধে। পাশাপাশিই ছয় মাসের মধ্যে নিয়ম মেনে চলার নির্দেশও দেওয়া হয়েছে। টিকটক জানিয়েছে, তারা এই সিদ্ধান্তের সঙ্গে একমত নয়। টিকটক পাল্টা আপিল করার পরিকল্পনা করছে। উল্লেখ্য, ২০২৩ সালে, আইরিশ এই সংস্থাই একটি পৃথক শিশু গোপনীয়তা তদন্তের প্রেক্ষিতে টিকটককে কয়েকশ মিলিয়ন ইউরো জরিমানা করেছিল।

টিকটকের ওপর চাপ বাড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রও। ২০২৪ সালে মার্কিন কংগ্রেস আইন পাস করে জানিয়েছিল টিকটকের মূল প্রতিষ্ঠান ‘বাইটড্যান্স’ যদি আমেরিকার বাজারে থাকতে চায়, তবে তাদের মালিকানা বিক্রি করতে হবে। উল্লেখ্য, টিকটক শুধু ভারতে নয়, ফ্রান্সের নিউ ক্যালেডোনিয়া, পাকিস্তান এবং নেপালের মতো কিছু দেশে বিভিন্ন সময় নিষিদ্ধ হয়েছে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বরাত জোরে বেঁচে গিয়েছেন, দুর্ঘটনার কিছুক্ষণ আগেই চোরবাগানে ছিলেন সম্পূর্ণা

পুজোর মণ্ডপে মণ্ডপে ঘুরতে গিয়ে ভিড় সামলানোর অব্যবস্থা দেখে আগেই উদ্বেগ তৈরি হয়েছিল সম্পূর্ণার মনে। হাওড়ার বেলুড়ের বাসিন্দা, ৩০ বছর বয়সি সম্পূর্ণার কথায়, চোরবাগানে যা ঘটেছে, তা অত্যন্ত ভয়াবহ।

যা ঘটেছিল চোরবাগান দুর্গাপুজো মণ্ডপে

Chorbagan Durga Puja incident: এই ঘটনার পর থেকেই পুজো কমিটির ব্যবস্থাপনা এবং এর পিছনের পট পরিবর্তন নিয়ে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক ও তোলপাড় শুরু হয়েছে। জানা গিয়েছে, পুজোর ঠিক আগেই চোরবাগান পুজো কমিটির রদবদল হয়েছিল এবং নতুন কমিটি পরিচালনার দায়িত্ব নিয়েছিল।

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।