কোন মন্ত্রে ট্রাম্পের দুর্গে এত বড় ফাটল ধরালেন মামদানি?

The Rise of New York’s Youngest Mayor: জোহরান মামদানির রাজনীতি মূলধারার থেকে আলাদা। তিনি বরাবরই ‘প্রতিষ্ঠান-বিরোধী’ বা anti-establishment নেতা হিসেবে পরিচিত।

inscript
৪ মিনিট
কোন মন্ত্রে ট্রাম্পের দুর্গে এত বড় ফাটল ধরালেন মামদানি?

নিউ ইয়র্ক সিটির রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছেন জোহরান মামদানি। ২০২৫ সালের ৪ নভেম্বর অনুষ্ঠিত মিউনিসিপ্যাল নির্বাচনে জয়ী হয়ে তিনি শুধু শহরের মেয়রই হননি, বরং অভিবাসী মুসলিম, দক্ষিণ এশিয়া এবং তরুণ ভোটারদের প্রতিনিধিত্ৱ করছেন। মাত্র ৩৪ বছর বয়সে তিনিই শহরটির ইতিহাসে সবচেয়ে কম বয়সি মেয়র হলেন। মামদানির রাজনৈতিক কৌশল, কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা সবকিছুই এই জয়কে অর্থবহ করেছে।

অনেকেই ভাবতে পারেনি, উগান্ডায় জন্ম নেওয়া একজন তরুণ সোশ্যাল ডেমোক্র্যাট একদিন মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রভাবশালী শহরের নেতৃত্ব দেবেন। ২০২৫ সালের নভেম্বর সেটাই করে দেখালেন মামদানি। তাঁর প্রতিপক্ষ ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মার্কিন বিলিনিয়র বিল অ্যাকম্যান, ধনকুবের ইলন মাস্কের মতো কোটিপতি প্রভাবশালীরা। তাঁরা প্রতিদিন তাঁকে 'সন্ত্রাসবাদী', 'কমিউনিস্ট', 'মৌলবাদী' দাবি করে আক্রমণ করেছেন। এমনকি, সোশ্যাল মিডিয়ায় চলেছে অপপ্রচার, টেলিভিশনে প্রচারিত হয়েছে ভয় দেখানো প্রচারণা। মামদানিকে হারাতে ব্যয় হয়েছে কোটি কোটি ডলার। শুধু তাই নয়, নিজের দল থেকেও তিনি পূর্ণ সমর্থন পাননি। ডেমোক্র্যাট পার্টির একাংশ পর্যন্ত তাঁর প্রার্থী হওয়া নিয়ে সংশয়ে ছিল। তবু মামদানি হাল ছাড়েননি, জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ করা, স্থানীয় সমস্যা নিয়ে স্পষ্ট কথাবার্তা বলা এবং পরিবর্তনের বার্তাই তাঁকে জনমানুষের নেতা করে তুলেছে। এত সব বাধা পেরিয়ে তিনি দেখিয়েছেন, অর্থ নয়, মানুষের বিশ্বাসই সবচেয়ে বড় শক্তি। লক্ষ লক্ষ স্বেচ্ছাসেবক তাঁর পাশে দাড়িয়েছে। প্রশ্ন হলো, কেন এত মানুষের সর্মথন পেলেন মামদানি?

নির্বাচনী প্রচারণায় জোহরান মামদানি এমন এক নিউ ইয়র্কের স্বপ্ন দেখিয়েছিলেন, যেখানে সবার জন্য থাকবে সমান সুযোগ। তাঁর প্রতিশ্রুতির মূল লক্ষ্য ছিল সাধারণ নাগরিকের জীবনযাত্রা সহজ করা। বাড়ি ভাড়া স্থির রাখা এবং সাশ্রয়ী বাসস্থান নিশ্চিত করা ছিল তাঁর প্রধান প্রতিশ্রুতি। পাশাপাশি, ভাড়াটিয়াদের অন্যায়ভাবে উচ্ছেদ থেকে রক্ষা করতে শক্তিশালী 'Eviction Protection' আইন আনার আশ্বাস দেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ট্রাম্প-মাস্কের হুঙ্কারকে দুয়ো! ইতিহাস গড়লেন জোহরান মামদানি

Zohran Mamdani Becomes New York Mayor: মামদানির প্রচারের বার্তাই তরুণ ভোটার, অভিবাসী এবং নিম্ন-মধ্যবিত্ত শ্রমজীবী শ্রেণির মধ্যে গভীর প্রভাব ফেলে।

গণপরিবহন ব্যবস্থায়ও বড় পরিবর্তনের পরিকল্পনা ছিল তাঁর। তিনি সস্তা বা বিনামূল্যে বাস ও মেট্রো পরিষেবার প্রতিশ্রুতি দেন এবং পুরনো ট্রেন ও বাসের আধুনিকীকরণের উদ্যোগের কথা বলেন। অর্থনীতি ও করনীতিতেও মামদানি ন্যায্যতার কথা বলেন। উচ্চ আয়ের নাগরিকদের কর বৃদ্ধি করে, আর্থিক বৈষম্য কমানোর কথা বলেন।মামদানির করনীতির পরিকল্পনা অনুযায়ী, যাঁদের বার্ষিক আয় ১০ লক্ষ ডলারের উপর, তাঁদের অতিরিক্ত ২ শতাংশ কর ধার্য করা হবে। পাশাপাশি, কর্পোরেট করের হার বাড়িয়ে ১১.৫ শতাংশ করার প্রস্তাব দিয়েছেন তিনি।তাঁর একাধিক সামাজিক ও অর্থনৈতিক প্রকল্প বাস্তবায়নের জন্য মামদানি ধনী নাগরিক ও বৃহৎ কোম্পানিগুলোর উপর অতিরিক্ত কর আরোপের পরিকল্পনাও করেছেন। এছাড়াও তিনি নিম্নমজুরির শ্রমিকদের বেতন বৃদ্ধির প্রতিশ্রুতিও দিয়েছেন। শুধু অর্থনীতি নয়, স্বাস্থ্য ও শিক্ষার ক্ষেত্রেও পরিবর্তনের আহ্বান জানান মামদানি। দরিদ্র ও মধ্যবিত্ত নাগরিকদের জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা, পাবলিক স্কুলগুলোর উন্নয়ন এবং শিক্ষক প্রশিক্ষণ বৃদ্ধির পরিকল্পনারও ঘোষণা করেন তিনি।

প্রথম থেকেই মামদানি কোনো আপোষ করেননি। রাজনৈতিক চাপ, বিতর্ক বা প্রভাবশালীদের বিরোধিতা— কোনো কিছুর সঙ্গেই তিনি আপোষ করেননি। ট্রাম্প, বিল অ্যাকম্যান বা ইলন মাস্কের মতো ক্ষমতাশালী ব্যক্তিদের প্রকাশ্য সমালোচনার মুখেও নিজের আদর্শ থেকে সরে যাননি। সেই বিশ্বাস থেকেই তিনি ধনীদের কর বাড়ানোর, সাশ্রয়ী বাসস্থান গড়ার এবং নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতিতে অটল থেকেছেন। নিজ দলের মধ্যেও অনেকেই যখন তাঁকে সমর্থন করতে দ্বিধা করছিলেন, তখনও মামদানি নিজের অবস্থান থেকে সরে জানননি। তাঁর এই আপোষহীন মনোভাবই তাঁকে সাধারণ মানুষের কাছে একজন নীতিবান ও নির্ভরযোগ্য নেতা হিসেবে তুলে ধরেছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
নেহরুর প্রতিধ্বনি নিউইয়র্কে! ঐতিহাসিক বিজয়ভাষণে মামদানি যা বললেন

Zohran Mamdani's powerful victory speech: তাঁর কাছে এই জয় শ্রমজীবী মানুষের জয়। তিনি বলেন, এতদিন যারা কেবল ভোট দিয়েছেন, এবার ক্ষমতা থাকবে তাঁদের হাতেই।

বলতেই হয়, জোহরান মামদানি বরাবরই ইজরায়েলের নীতির কড়া সমালোচক হিসেবে পরিচিত। ফিলিস্তিনে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে এবং গাজায় বেসামরিক নাগরিকদের উপর হামলার বিরোধিতা করেছেন। এতেও নিউ ইয়র্কের প্রভাবশালী রাজনৈতিক ও ব্যবসায়ী মহলের একাংশ তাঁর বিরুদ্ধে চলে যায়। তাঁর এই দৃঢ় অবস্থানই তাঁকে তরুণ প্রজন্ম ও প্রগতিশীল ভোটারদের কাছে এক সাহসী, নীতিনিষ্ঠ নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

জোহরান মামদানির রাজনীতি মূলধারার থেকে আলাদা। তিনি বরাবরই ‘প্রতিষ্ঠান-বিরোধী’ বা anti-establishment নেতা হিসেবে পরিচিত। বড় কর্পোরেট, রিয়েল এস্টেট লবি কিংবা রাজনৈতিক প্রভাবশালীদের সঙ্গে ঘনিষ্ঠতা নয়, বরং তিনি সাধারণ মানুষের সংগঠন, স্থানীয় কমিউনিটি ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোর রাজনীতি করেছেন। এই সিদ্ধান্তগুলিই তাঁকে অনেক সময় নিজ দলের নেতাদের বিরুদ্ধেও দাঁড় করিয়েছে। কিন্তু মামদানি সেই ঝুঁকি নিতেও ভয় পাননি। তিনি বারবার প্রমাণ করেছেন, রাজনীতি মানে কেবল ক্ষমতা নয়, জনগণের কণ্ঠস্বর হয়ে ওঠাই আসল দায়িত্ৱ।

মামদানি পায়ে হেঁটে প্রায় মানুষের কাছে পৌঁছেছেন, সরাসরি কথা বলেছেন, আর সোশ্যাল মিডিয়ার অভিনব প্রচারণার মাধ্যমে তরুণ ভোটারদের সঙ্গে সংযোগ তৈরি করেছেন। মামদানির রাজনৈতিক কৌশল ছিল প্রচলিত রাজনীতির বাইরে। তিনি স্বেচ্ছাসেবকদের দিয়ে প্রচার এবং সরাসরি ভোটারের সঙ্গে যোগাযোগের উপর জোর দিয়েছিলেন। সোশ্যাল মিডিয়া ও স্থানীয় কমিউনিটি প্ল্যাটফর্মগুলোকে কাজে লাগিয়ে তিনি শহরের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের মানুষদের সঙ্গে সংযোগ স্থাপন করেছিলেন। তাঁর নির্বাচনী কর্মসূচি ছিল সরাসরি নাগরিকদের দৈনন্দিন সমস্যার সঙ্গে যুক্ত। সোস্যাল মিডিয়া ও প্রত্যন্ত অঞ্চলগুলোতে মানুষদের সঙ্গে কথা বলে তাদের সমস্যাগুলো বোঝেন এবং তার ভিত্তিতে পরিকল্পনা তৈরি করেন। এছাড়া, টিকটক, ইনস্টাগ্রাম ও টুইটারের মতো সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তিনি যুব সমাজকে সক্রিয়ভাবে প্রচারণায় যুক্ত করেন। এই যোগাযোগের মাধ্যমেই মামদানি শহরের সাধারণ মানুষের প্রকৃত উদ্বেগ ও চাহিদা বুঝতে পেরেছিলেন। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই তিনি নিজের নির্বাচনী পরিকল্পনা ও নীতিগুলো গড়ে তোলেন।

এভাবেই তিনি নিউ ইয়র্ক সিটির ইতিহাসে সবচেয়ে কম বয়সি এবং প্রথম মুসলিম মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন। মামদানির জয় শুধু নির্বাচন জয় নয়, এটি নিউ ইয়র্ক সিটিতে নতুন রাজনীতির সূচনা। তাঁর ভাবনা, কাজের পরিকল্পনা ও বাস্তবায়নের প্রস্তুতি মিলে এমন এক ভিত্তি তৈরি করেছে, যা শহটির মানুষের আশা-আকাঙ্ক্ষার সঙ্গে মিলে যায়।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?