মোটা ইএমআই দিয়ে কিনছেন, জানেন অ্যাপেলের iPhone 12 কতখানি বিপজ্জনক?

Apple iphone 12 Radiation: দুই সপ্তাহ আগে কেনা হলে কোনও ভাবেই এই ফোন ফেরত বা পাল্টে দেওয়া যাবে না।

inscript
২ মিনিট
মোটা ইএমআই দিয়ে কিনছেন, জানেন অ্যাপেলের iPhone 12 কতখানি বিপজ্জনক?

অ্যাপেল পকেটে থাকা মানে আভিজাত্যের ‘জাতে’ উঠে যাওয়া! ধার দেনা করে, বড় অঙ্কের ইএমআই দিয়ে সাম্প্রতিকতম অ্যাপেল ফোনটি কিনতে তাই বিশেষ ভাবনা চিন্তা করেন না এক বড় গোষ্ঠীর সদস্যরা। তবে এই অ্যাপেল আপনার আভিজাত্য বাড়াতে গিয়ে বিপদ ডেকে আনছে না তো? সম্প্রতি এক বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এসেছে। Apple Inc সংস্থাটি জানে, তাদের আদরের এই প্রোডাক্ট আসলে মারাত্মক বিপজ্জনক। আর সবটা জেনেও নিজের কর্মীদের মুখে কুলুপ আঁটার নির্দেশ দিয়েছে অ্যাপেল সংস্থা। অ্যাপেলের iPhone 12 ফোনটি অত্যন্ত বিপজ্জনক। এই ফোনটির বিকিরণের মাত্রা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। অথচ অ্যাপেল নিজের প্রযুক্তি-সহায়ক কর্মীদের ফ্রান্সে iPhone 12-এর বিকিরণ মাত্রা নিয়ে বিতর্কের বিষয়ে কোনও তথ্য দিতে নিষেধ করেছে।

ব্লুমবার্গ জানাচ্ছে, ফ্রান্স অ্যাপলকে আইফোন ১২ বিক্রি বন্ধ করতে বলেছে। তাদের দাবি, এই ফোনের মডেলটি ইউরোপিয় ইউনিয়নের নির্দিষ্ট মানের চেয়ে বেশি ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন নির্গত করে। কিন্তু গ্রাহকরা যদি এই বিষয়ে প্রশ্ন করেন, কর্মচারীদের বলতে বলা হয়েছে যে তারা এ নিয়ে কিছুই জানেন না।

meets radiation exposure limits:

on French watchdog warning

Read:

  • আপনার জন্য আরও কিছু লেখা
রহস্যজনকভাবে নিখোঁজ চিনের একের পর এক মন্ত্রী! হচ্ছেটা কী চিনে?

China Ministers Missing: প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মন্ত্রিসভা এখন আগাথা ক্রিস্টির উপন্যাসের মতোই রহস্যে ভরা!

— IANS (@ians_india)

ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, দুই সপ্তাহ আগে কেনা হলে কোনও ভাবেই এই ফোন ফেরত বা পাল্টে দেওয়া যাবে না। অ্যাপলের স্বাভাবিক 'রিটার্ন পলিসি' এটাই, অথচ iPhone 12-এর ক্ষেত্রে ফোন ফেরত বা পালটে না দিতেই নির্দেশ দেওয়া হয়েছে। কর্মীদের বলা হয়েছে, কোনও গ্রাহক ফোন পাল্টাতে এলে তাদের বলতে হবে, অ্যাপেলের পণ্যগুলি কঠোর নিরাপত্তা পরীক্ষার মধ্য দিয়ে যায়। ফলে এটি নিরাপদ।

ফ্রান্সের ডিজিটাল মন্ত্রী বলছেন, আইফোন ১২-এর বিকিরণের মাত্রা ইইউ স্ট্যান্ডার্ডের চেয়ে বেশি। তবে তা বিপদসীমার চেয়ে এখনও বেশ কমই। এই সমস্যাটি সমাধানের জন্য সফটওয়্যার আপডেট করলেই হবে, ফ্রান্স সরকার অ্যাপলের কাছ থেকে দুই সপ্তাহের মধ্যে এই বিতর্ক বিষয়ে উত্তর চেয়েছে। অ্যাপেল জানিয়েছে ফরাসি সরকারের সঙ্গেই কাজ করবে তারা এবং তাঁদের এই iPhone 12 যে নিরাপদ তা প্রমাণ করেই ছাড়বে।

Bans

Due to Radiation Hazard, Here's What Apple Said

— TIMES NOW (@TimesNow)

<span data-mce-type="bookmark" style="display: inline-block; width: 0px; overflow: hidden; line-height: 0;" class="mce_SELRES_start"> </span>

শুধু ফ্রান্স নয়, ইউরোপিয় ইউনিয়নের অনেক দেশেই অ্যাপেলের এই ফোন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ফ্রান্সের পরে বেলজিয়ামও আইফোন ১২-এর সঙ্গে জড়িত স্বাস্থ্য সংক্রান্ত ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সে দেশের জুনিয়র ডিজিটাল মন্ত্রী বলছেন, টেলিকম নিয়ন্ত্রককে এই নির্দিষ্ট মোবাইলটি সম্ভাব্য সমস্যা ও বিপদগুলিকে বিশ্লেষণ করতে বলবেন তিনি।

জার্মানির টেলিকম নিয়ন্ত্রক বলেছে, বিকিরণ সমস্যা পরীক্ষা করবে তারা। ডাচরাও অ্যাপেল কোম্পানির কাছে ব্যাখ্যা চাইবে। প্রসঙ্গত উল্লেখ্য, আইফোন ১২ মডেলটি প্রথম বাজারে আসে ২০২০ সালে। এখন বাজারে iPhone 15 নিয়েই মাতামাতি চলছে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।