অগ্নিপথ-এর নেপথ্যে আসলে আরএসএস? যে প্রশ্ন উঠে আসছে

যে প্রশ্ন দু'-একদিন ধরে মাথাচাড়া দিয়েছে, তা হল এটা নিছক কোনও প্রকল্প কি? এর মধ্য দিয়ে সেনার গায়ে গেরুয়া রং লেপে দেওয়ার কোনও ফন্দি নয় তো? প্রশ্ন উঠছে, সেনার নিয়ন্ত্রণ নিতে এটি আরএসএস-এর গুপ্ত এজেন্ডা নয় তো?

tiasa gupta
৪ মিনিট
অগ্নিপথ-এর নেপথ্যে আসলে আরএসএস? যে প্রশ্ন উঠে আসছে

শিক্ষার পর এবার কি সামরিক বাহিনী? কর্নাটকের শিক্ষাকে গৈরিকীকরণের নির্লজ্জ চেষ্টা দেখেছে দেশ। এবার বিজেপি সরকারের নতুন প্রকল্প নিয়ে জ্বলছে দেশ। দেশের চাকরিপ্রার্থীদের কথা ভেবে এনডিএ-র শরিকরাও এটা মানতে পারছে না। আজ ভারতজুড়ে বিভিন্ন স্থানীয় সংগঠনের ডাকে বনধ, কংগ্রেসের দেশজোড়া প্রতিবাদ কর্মসূচি। কিন্তু এর ফাঁকেই যে প্রশ্ন দু'-একদিন ধরে মাথাচাড়া দিয়েছে, তা হল এটা নিছক কোনও প্রকল্প কি? এর মধ্য দিয়ে সেনার গায়ে গেরুয়া রং লেপে দেওয়ার কোনও ফন্দি নয় তো? প্রশ্ন উঠছে, সেনার নিয়ন্ত্রণ নিতে এটি আরএসএস-এর গুপ্ত এজেন্ডা নয় তো? এই প্রশ্ন উসকে দিয়েছেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী। এই প্রশ্ন দেশের তাবড় সুধীজনের মাথা ঘুরিয়ে দিয়েছে, কারণ অতীতে এই সরকারের শিক্ষা থেকে স্থাপত্য- গোটা সমাজব্যবস্থার ওপর কয়েক পোঁচ গেরুয়া রং ঢেলে দেওয়ার নির্লজ্জ প্রচেষ্টার সাক্ষী থেকেছে দেশ।

কী বলেছেন কুমারস্বামী?

কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী প্রতিরক্ষা ক্ষেত্রে কেন্দ্রের নতুন নিয়োগ পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর আশঙ্কা, অগ্নিপথ প্রকল্প আসলে আরএসএস-এর গুপ্ত এজেন্ডা নয় তো? তিনি আরও মারাত্মক মন্তব্য করেছেন, জার্মানিতে অ্যাডলফ হিটলার তাঁর আমলে যেভাবে সেনাকে কবজা করেছিলেন, সেই একই কায়দার সেনার নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে চাইছে আরএসএস। জনতা দল সেকুলারের এই নেতা আরও বলেন, কে সরকারকে এই প্রকল্পের কনসেপ্ট ধার দিয়েছে? এর পিছনে সংসদীয় কমিটির অনুমোদন আছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

তিনি আরও মারাত্মক অভিযোগ সামনে এনেছেন। আরএসএস-এ কিছু যুবক ইতিমধ্যেই প্রশিক্ষিত। এবং কর্মীও বটে। তাঁদেরকে সেনায় চাকরি পাইয়ে দেওয়ার এটা কৌশল নয় তো?

অগ্নিপথ নিয়ে উৎসাহী আরএসএস

সারা দেশ জ্বলছে। তাতে ভ্রুক্ষেপ নেই বিজেপি এবং আরএসএস-এর। তার প্রমাণ পাওয়া গেল। অগ্নিপথ প্রকল্পে যোগ দিতে তরুণ এবং যুবকদের উৎসাহ দিতে মাঠে নেমে পড়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। সংঘ সূত্রের খবর, শুরুটা করা হয়েছে নিজেদের ঘর থেকে। সংঘের ‘ভাবধারায়’ বিশ্বাস করে বা সমর্থক, এমন পরিবারের যুবকদের অগ্নিপথ প্রকল্পে যোগ দিতে প্রচার চালাচ্ছেন স্বয়ংসেবকরা। সংঘের একটি সূত্রে বলা হচ্ছে, তাঁরা বিভিন্ন এলাকায় গিয়ে এমনও বলছেন যে, সংঘের ‘সংস্কারযুক্ত’ পরিবারের ছেলেরা অগ্নিপথে বিশেষ গুরুত্ব পাবে।

এই নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। বিরোধী দলগুলি এবার সেনাবাহিনীতে গৈরিকীকরণের অভিযোগ তুলতে শুরু করেছে। যদিও বিজেপির পাল্টা বক্তব্য, যাঁদের যোগ্যতা আছে, তাঁরা যে কেউ অগ্নিপথ প্রকল্পে নাম লেখাতে পারেন। বিরোধীরাও সেই চেষ্টা করুন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
অগ্নিপথ নিয়ে জ্বলছে দেশ, কৃষি আইনের মতো এবারও পিছু হটতে হবে কেন্দ্রকে?

কৃষি আইন নিয়ে সরকারকে ব্যাকফুটে যেতে দেখেছে দেশ, এবার কি তাহলে অগ্নিপথের পালা? জ্বলছে দেশ, কী বলবেন মোদি?

সংঘের একটি সূত্রের দাবি, অগ্নিপথে তরুণ এবং কিশোরদের প্রশিক্ষণের শুরুতেই দেশের সংস্কৃতি সম্পর্কে জানানো হবে। সম্রাট অশোক থেকে শিবাজীর মতো ‘হিন্দু রাজাদের’ সম্পর্কে পাঠও অগ্নিপথ প্রশিক্ষণে থাকা উচিত বলে দাবি সংঘের। সূত্র বলছে, যত দিন না অগ্নিপথ প্রকল্পে নিয়োগ শুরু হচ্ছে, তত দিন শহর ও গ্রামে তাঁরা প্রচার চালাবেন। প্রথমে সংঘ সমর্থকদের বাড়ি গিয়ে, তার পরে সামাজিক মাধ্যমেও প্রচার চালানো হবে বলে সূত্রটির দাবি। জলপাইগুড়ির এক কার্যকর্তার কথায়, “আমাদের সমর্থক বা সংঘ-মনোভাবাপন্ন যাঁরা আছেন, তাঁদের পরিবারের ছেলেদের অবশ্যই অগ্নিপথে যোগ দেওয়ার ব্যবস্থা করতে বলা হয়েছে। সারা দেশেই এই প্রক্রিয়া চলবে।”

অগ্নিপথ নিয়ে পর্যালোচনার দাবি

অগ্নিপথ নিয়ে ঘরে-বাইরে জেরবার কেন্দ্র। খোদ তাদের শরিক জেডিইউ, অগ্নিপথ প্রত্যাহার নয়, পর্যালোচনার দাবি তুলেছে। কারণ, এর সঙ্গে জড়িয়ে আছে দেশের অর্থনীতি।

জেডিইউ নেতা কে সি ত্যাগী সেনাবাহিনীতে স্বল্পমেয়াদি এবং চুক্তিভিত্তিক নিয়োগের বিরোধিতা করে আন্দোলনরত যুবকদের সমর্থন করেছেন।

সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে জেডিইউ নেতা কে সি ত্যাগী বলেছেন, আন্দোলনরত যুবকদের সঙ্গে যোগাযোগ জরুরি। পাশাপাশি বিষয়টি নিয়ে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত আধিকারিক, যুবকদের প্রতিনিধি এবং সরকার একসঙ্গে বসে অগ্নিপথ নিয়ে পর্যালোচনা করুক। তিনি বলেছেন, জেডিইউ এই প্রকল্প প্রত্যাহারের দাবি করছে না, তবে প্রকল্পের পর্যালোচনার দাবি করছে।

তিনি বলেছেন, বিহার ছাড়াও উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, হরিয়ানার যুবকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু সশস্ত্র বাহিনীর চাকরি। এই কাজ কোনও না কোনওভাবে এইসব রাজ্যের গ্রামীণ অর্থনীতির সঙ্গে জড়িত। তিনি বলেছেন, জওয়ানদের বেতন কম হলেও, একটা বড় অংশ তাঁরা বাড়িতে পাঠান। তিনি বলেছেন, দেশসেবা করার পাশাপাশি সেনার চাকরি দেশের সব থেকে বড় দারিদ্র দূরীকরণ কর্মসূচি। তিনি যুবকদের জাতীয় সড়কের পাশে দৌড় অনুশীলন করতে দেখেন বলে জানিয়েছেন। স্বল্প মেয়াদের চাকরিতে তরুণদের প্রত্যাশায় আঘাত লেগেছে বলেও মন্তব্য করেছেন তিনি। বিষয়টিকে সহানুভূতির সঙ্গে দেখার জন্য আহ্বান করেছেন তিনি। শরিকরাও বেসুরো গাইতে থাকায় বেশ বিপন্ন মোদি। এখন কী চাল চালেন, দেখা যাক!

শিক্ষা থেকে প্রাচীন স্থাপত্য, এবার সেনা- সব ক্ষেত্রেই বিজেপি তাদের হিন্দুত্বের রাজনীতি এবং গৈরিকীকরণ সংস্কৃতি স্থাপনের এক নির্লজ্জ প্রচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ। চারদিকে হাহাকার- কোথায় গেল আমাদের সংবিধানের দেওয়া `ধর্মনিরপেক্ষতা’! এ কোন রাজত্ব! বিপুল ভোট দিয়ে এই কোন সরকারকে এনেছেন দেশবাসী!

কর্নাটকে শিক্ষাকে গৈরিকীকরণের অনেক চেষ্টা চালিয়েছিল সেই রাজ্যের সরকার। পথে নামে সুধী সমাজ। শিক্ষাকে গৈরিকীকরণ করার চেষ্টাকে দস্তুর মতো নিন্দা করেছিল নানা মহল। তাদের অভিযোগ, টেক্সট বুকের রিভিশন করার প্রক্রিয়া শুধু অগণতান্ত্রিকই নয়, ব্রাহ্মণত্ব কায়েম করার চেষ্টা। কর্নাটক সরকার প্রথমে স্কুলের টেক্সট বই রিভাইস করে। পাঠ্যক্রম থেকে বাদ দেওয়া হয় টিপু সুলতানের গরিমা। পরে অবশ্য এই নিয়ে প্রতিবাদের আঁচ বুঝে ঢোক গিলতে হয় সরকারকে।

সারা দেশ উত্তাল হয়েছে মন্দির-মসজিদ বিতর্কে। জ্ঞানবাপীর পর জামিয়া, ‘মন্দির ভেঙে হয়েছে মসজিদ’, পুজোর দাবিতে সোচ্চার বিশ্ব হিন্দু পরিষদ। রেহাই পায়নি কুতুব মিনার, তাজমহলও। হিন্দুত্ববাদীদের গেরুয়া তকমা এঁটে দেওয়ার কী অসীম সাহস! উত্তরপ্রদেশে বিজেপি রাজ। স্বাভাবিকভাবে সেখানে মাথা তুলছে রামমন্দির। তার ওপর পথ-ঘাট, রেলস্টেশনের নাম পাল্টে দেওয়ার গেরুয়া যজ্ঞ চলছে।

এবার কি সেনা?

কৃষি আন্দোলনের দমকে পিছু হটতে হয়েছিল কেন্দ্রকে। এবার অগ্নিপথ নিয়ে শরিকরাও বেসুরো গাইছে, উত্তাল দেশ, কয়েক কদম পিছোবেন মোদি? না কি সেনার গায়ে গেরুয়া রং না লাগিয়ে তিনি রণে ভঙ্গ দেবেন না!

লিখেছেন
tiasa gupta
tiasa gupta
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?