কাঞ্চা শেরপা: ১৯৫৩ সালের মাউন্ট এভারেস্ট অভিযানের শেষ জীবিত সদস্য প্রয়াত

Kanchha Sherpa: কাঞ্চা তখন কেবল ১৯ বছরের এক পাহাড়ি ছেলে। কাজ ছিল খাবার, তাঁবু আর সরঞ্জাম বহন করা। সেই কাজেই তিনি পৌঁছে গিয়েছিলেন ৮,৮৪৮.৮৬ মিটার উচ্চতায়।

inscript
২ মিনিট
কাঞ্চা শেরপা: ১৯৫৩ সালের মাউন্ট এভারেস্ট অভিযানের শেষ জীবিত সদস্য প্রয়াত

১৯৫৩ সালে মানুষ প্রথমবার এভারেস্ট জয় করেছিল। সেই সময় দলে ছিলেন কাঞ্চা শেরপা। স্যার এডমন্ড হিলারি আর তেনজিং নোরগের সঙ্গে তিনিও ছিলেন সেই অভিযানে। আজ তিনি আর নেই। নেপালের কাঠমান্ডুতে ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তাঁর মৃত্যুর সঙ্গে শেষ হয়ে গেল সেই ঐতিহাসিক দলের জীবন্ত অধ্যায়।

কাঞ্চা তখন কেবল ১৯ বছরের এক পাহাড়ি ছেলে। কাজ ছিল খাবার, তাঁবু আর সরঞ্জাম বহন করা। সেই কাজেই তিনি পৌঁছে গিয়েছিলেন ৮,৮৪৮.৮৬ মিটার উচ্চতায়, মৃত্যুর মুখে দাঁড়িয়ে সাহায্য করেছিলেন অভিযাত্রীদের। সবাই জানে হিলারি আর তেনজিংয়ের নাম, কিন্তু কাঞ্চাদের মতো শেরপারাই সেই জয়কে সম্ভব করেছিলেন। নিজে এক সাক্ষাৎকারে বলেছিলেন, “সবাই শুধু দুইজনের নাম জানে। কিন্তু যাঁরা মালপত্র টেনেছিলেন, রাস্তায় দাঁড়িয়ে সাহায্য করেছিলেন, তাঁদের কেউ মনে রাখে না।”

  • আপনার জন্য আরও কিছু লেখা
দুর্ঘটনা কেড়েছিল দুই পা, এক হাত! সব অক্ষমতাকে হারিয়ে যেভাবে এভারেস্ট ডিঙোলেন যুবক

Tinkesh Kaushik: সেই অদম্য বুকের পাটা নিয়েই বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ জয় করে ফিরলেন যুবক। তিনিই বিশ্বের প্রথম মানুষ, যে তিনটি অঙ্গচ্ছেদ নিয়ে এভারেস্ট জয় করলেন।

বহু বছর পর্বতারোহণের পর তিনি ঝুঁকিপূর্ণ কাজ ছেড়ে দেন। নামচে বাজারে একটি লজ খোলেন। কাঞ্চা গড়ে তুলে ছিলেন 'কাঞ্চা শেরপা ফাউন্ডেশন', দরিদ্র বাচ্চাদের পড়াশোনার জন্য। জীবনের শেষ দিন পর্যন্ত পাহাড় আর মানুষের সেবা করেছেন তিনি।

কাঞ্চা শেরপার জীবনের গল্প আসলে শুধু একটি পর্বতারোহীর কাহিনি নয়, পরিশ্রমী মানুষেরও ইতিহাস। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ জয় মানেই আজ সাহসের প্রতীক। কিন্তু এই গৌরবের নেপথ্যে ছিল শত শত কাঞ্চার ঘাম, ঠান্ডায় জমে যাওয়া নিঃশ্বাস, আর তুষারে ঢেকে যাওয়া পদচিহ্ন। যেখানে তেনজিং নোরগে ও হিলারি হয়ে উঠেছেন কিংবদন্তি, সেখানে কাঞ্চা শেরপার মতো মানুষদের নাম হারিয়ে গিয়েছে পাহাড়ের নীরবতায়। অথচ তাঁরাও সমান সাহসী, সমান ত্যাগী। তাঁরা না থাকলে হয়ত ইতিহাস অন্যরকম হত।

  • আপনার জন্য আরও কিছু লেখা
এভারেস্টজয়ীরাও ভয় পান! পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক পর্বত এটিই...

Mount Annapurna: পৃথিবীতে মোট ১৪টি পর্বত সমুদ্রপৃষ্ঠ থেকে ৮,০০০ মিটার (২৬,২৪৭ ফুট) বেশি উচ্চতায় অবস্থিত

উল্লেখ্য, পৃথিবীর সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্টের উচ্চতা ৮,৮৪৮.৮৬ মিটার। এটি নেপাল ও তিব্বতের সীমান্তে, হিমালয়ের মহালংগুর পর্বতশ্রেণিতে অবস্থিত। ১৯৫৩ সালের ২৯ মে সকাল ১১টা ৩০ মিনিটে নিউজিল্যান্ডের স্যার এডমুন্ড হিলারি ও নেপালের তেনজিং নোরগে শেরপা প্রথম মানুষ হিসেবে পৌঁছে যান এভারেস্টের শীর্ষে। এই অভিযানের নেতৃত্বে ছিলেন জন হান্ট। বিশাল সেই দলে ছিলেন প্রায় ৪০০ জন বাহক ও ২০ জন শেরপা গাইড। তাঁদের মধ্যেই ছিলেন তরুণ কাঞ্চা শেরপা।

কাঞ্চা শেরপারা কখনও আলো খোঁজেননি। তাঁর চোখে পর্বত মানে ছিল শান্তি, প্রকৃতি, আর মানুষের সীমা অতিক্রমের সাহস। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি কাটিয়েছেন পাহাড়ের কোলে। কাঞ্চা শেরপার জীবন যেন সেই অমোঘ স্মরণ— ইতিহাস কেবল শীর্ষে ওঠা মানুষের নয়, বরং যাঁরা পায়ের তলায় পথ তৈরি করে দেয়, তাঁরাও সমান গুরুত্বপূর্ণ।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।