OTP আসলে কী? জেনে নিন বিস্তারিত

Satyaki Bhattacharyya
৪ মিনিট
OTP আসলে কী? জেনে নিন বিস্তারিত

বাড়ি সুরক্ষিত রাখতে ব্যবহার হয় তালা। প্রায় সকলেই নিজের বাড়িকে সুরক্ষিত রাখতে একের বেশি তালা ব্যবহার করেন। বাড়ি ও অন্যান্য মূল্যবান জিনিসের সুরক্ষার জন্য হাজার হাজার টাকা খরচ করলেও অনলাইন অ্যাকাউন্টের সুরক্ষায় গুরুত্ব দেন না অনেকেই। অনলাইন অ্যাকাউন্টে লগ ইন করার জন্য ব্যবহার হয় একটি ইউজারনেম ও একটি পাসওয়ার্ড। খুব সহজেই যে কোন অনলাইন অ্যাকাউন্টের পাসওয়ার্ড হ্যাক হতে পারে। একই পাসওয়ার্ড বিভিন্ন অ্যাকাউন্টে ব্যবহার করলে একসঙ্গে সব অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে।

ধরুন আপনি ট্রেনের টিকিট বুক করার জন্য কোন অ্যাপে একটি সহজ পাসওয়ার্ড রাখলেন। বিভিন্ন অ্যাকাউন্টে আলাদা আলাদা পাসওয়ার্ড মনে রাখতে অসুবিধা হওয়ার কারণে নিজের গুগল, ফেসবুক ও ইন্টারনেট ব্যাঙ্কিং অ্যাকাউন্টেও একই পাসওয়ার্ড দিয়ে রেখেছেন। গুগল, ফেসবুক ও ব্যাংক অ্যাকাউন্টের সুরক্ষার বেড়ি অনেক শক্ত হওয়ার কারণে সেখান থেকে আপনার পাসওয়ার্ড হ্যাক হওয়ার সম্ভাবনা কম। কিন্তু টিকিট বুকিং অ্যাপে সাধারণ মানের সুরক্ষা বিধি মেনে চলার কারণে খুব সহজেই আপনার পাসওয়ার্ড হ্যাক হয়ে যেতে পারে। আপনার পাসওয়ার্ড হ্যাকারদের কাছে চলে যাওয়ার পরেই একই পাসওয়ার্ড ব্যবহার করে আপনার গুগল, ফেসবুক ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা চালাবে হ্যাকাররা। সব অ্যাকাউন্টে একই পাসওয়ার্ড ব্যবহার হলে খুব সহজেই আপনার সব অ্যাকাউন্ট একসঙ্গে হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যেতে পারে। তাই অনলাইন দুনিয়ায় সুরক্ষিত থাকতে ব্যবহার করা উচিত টু-ফ্যাক্টর অথেন্টিকেশন। সম্প্রতি এক সাক্ষাৎকারে গুগল সিইও সুন্দর পিচাই সব গুগল অ্যাকাউন্টে টু-ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহারের পরামর্শ দিয়েছিলেন। নিজের অ্যাকাউন্টও টু-ফ্যাক্টর অথেন্টিকেশনের মাধ্যমেই সুরক্ষিত রাখেন বলে জানিয়েছিলেন সুন্দর।

টু-ফ্যাক্টর অথেন্টিকেশন কী?

আপনার অনলাইন অ্যাকাউন্টের দ্বিতীয় তালা হিসাবে কাজ করে টু-ফ্যাক্টর অথেন্টিকেশন। এই তালার চাবি শুধুমাত্র আপনার কাছেই থাকবে। এর মধ্যে অন্যতম ওটিপি। তবে ওটিপি ছাড়াও অন্যান্য পদ্ধতি ব্যবহার করে টু-ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করে অনলাইন অ্যাকাউন্ট সুরক্ষিত রাখা সম্ভব। এই জন্য ইউএসবি ড্রাইভ অথবা অথেন্টিকেশন অ্যাপ ব্যবহার করতে পারেন। চাইলে আগে থেকেই বানিয়ে নিতে পারেন কয়েকটি কোড। যা পরে প্রয়োজন মতো ব্যবহার করে অ্যাকাউন্ট লগ ইন করা যাবে।

ওটিপি

ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড সবথেকে জনপ্রিয় টু-ফ্যাক্টর অথেন্টিকেশন পদ্ধতি। নাম থেকেই বোঝা যাচ্ছে এই পাসওয়ার্ড এক বারের বেশি ব্যবহার করা সম্ভব নয়। লগ ইন করার সময় অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকা ইমেল ও মোবাইল নম্বরে একটি পাসওয়ার্ড পৌঁছবে। নির্দিষ্ট সময়ের মধ্যে এই পাসওয়ার্ড দিলে তবেই অ্যাকাউন্টে লগ ইন করা যাবে। অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেওয়ার পরে দিতে হবে এই ওয়ান টাইম পাসওয়ার্ড। এই ভাবেই আরও সুরক্ষিত হবে আপনার অনলাইন অ্যাকাউন্ট। যেহেতু ফোন ও ইমেলে এই পাসওয়ার্ড আসবে তাই হ্যাকারের পক্ষে ওটিপি জানা প্রায় অসম্ভব। তবে অ্যাকাউন্ট লগ ইন ছাড়াও বিভিন্ন অনলাইন লেনদেনে পরিচয় যাচাই করার জন্যেও ওটিপি ব্যবহার হয়।

অথেন্টিকেটর অ্যাপ

মোবাইলে ওটিপি ছাড়াও টু-ফ্যাক্টর অথেন্টিকেশনের জন্য রয়েছে আরও অনেক উপায়। এর মধ্যাই অন্যতম অথেন্টিকেটর অ্যাপ। গুগল অথেন্টিকেটর (Google Authenticator) অথবা অথি (Authy)-র মতো অ্যাপ ডাউনলোড করে আপনি একাধিক অ্যাকাউন্টের টু-ফ্যাক্টর অথেন্টিকেশন সেট করে নিতে পারবেন। অ্যানড্রয়েড ও আইফোন গ্রাহকরা নিজের ফোনে এই আপ্পগুলি ডাউনলোড করতে পারবেন। নির্দিষ্ট সময় অন্তর এই অ্যাপগুলিতে ওয়ান টাইম পাসওয়ার্ড পরিবর্তন হতে থাকে। ফোনে নেটওয়ার্ক না থাকলে ওটিপি পাওয়া সম্ভব নয়। সেই ক্ষেত্রে অথেন্টিকেটর অ্যাপ থেকে ওটিপি দেখে নিয়ে টু-ফ্যাক্টর অথেন্টিকেশনের মাধ্যমে লগ ইন করা সম্ভব। এই জন্য ফোনে সব সময় অথেন্টিকেটর অ্যাপ ইনস্টল থাকতে হবে। কোন কারণে ফোন থেকে অথেন্টিকেটর অ্যাপ ডিলিট হলে ফের তা সেট আপ করলে তবেই আবার অ্যাকাউন্ট লগ ইনের কোড পাওয়া যাবে।

ইউএসবি স্টিক

উপরের দুই পদ্ধতিতেই ওয়ান টাইম পাসওয়ার্ডের মাধ্যমে টু-ফ্যাক্টর অথেন্টিকেশন কাজ করবে। তবে চাইলে হার্ডওয়্যার অথেন্টিকেশনের মাধ্যমেও সুরক্ষিত রাখা সম্ভব অনলাইন অ্যাকাউন্ট। এই জন্য প্রয়োজন একটি ইউএসবি ড্রাইভ। একবার ইউএসবি ড্রাইভ টু-ফ্যাক্টর লগ ইনের জন্য সেট আপ করে নিলে প্রত্যেকবার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার সময় এই ইউএসবি স্টিক কম্পিউটারে কানেক্ট করলে তবেই অ্যাকাউন্ট লগ ইন করা যাবে। এক কথায় আপনার বাড়ির চাবির মতোই কাজ করবে এই ইউএসবি ড্রাইভ। এই চাবি অন্য কোন ব্যক্তির কাছে না গেলে আপনি ছাড়া তৃতীয় কোন ব্যক্তি আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে না।

ব্যাক আপ কোড

উপরের সব পদ্ধতি ব্যবহারের জন্য কোন না কোন প্রযুক্তির সাহায্য নিতে হয়। ওটিপি এর জন্য প্রয়োজন একটি মোবাইল ফোন, অথেন্টিকেটর অ্যাপ ব্যবহারে প্রয়োজন স্মার্টফোন, হার্ডওয়্যার অথেন্টিকেশনের জন্য প্রয়োজন একটি ইউএসবি ড্রাইভ। কিন্তু যদি কখনও এমন পরিস্থিতিতে সম্মহুখীন হতে হয় যেখানে কোন প্রকার প্রযুক্তি ব্যবহার সম্ভব নয় সেখানেও টু-ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার সম্ভব। এই জন্য আপনি একসঙ্গে ১০টি অথবা ২০টি কোড জেনারেট করে তা খাতায় লিখে অথবা প্রিন্ট করে রাখতে পারেন। প্রত্যেকটি কি (Key) ব্যবহার করে একবার লগ ইন করা যাবে। কোন একটি কি (Key) একবার ব্যবহার হয়ে গেলে তা আর দ্বিতীয়বার ব্যবহার করা যাবে না। বাড়ির চাবি যেমন সবময়য় সুরক্ষিত রাখা হয় একই ভাবে যে কাগজে এই টু-ফ্যাক্টর অথেন্টিকেশন কোডগুলি লেখা থাকবে সেই কাগজটি সুরক্ষিত রাখতে হবে।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

আইনস্টাইনের কাল্পনিক পরীক্ষা এবার বাস্তবে, কোয়ান্টাম জগতের কণা-তরঙ্গ রহস্যের কী হলো?

Einstein Bohr quantum debate: সম্প্রতি ১০০ বছর আগের আইনস্টাইনের সেই কাল্পনিক পরীক্ষাটি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি অব চায়না (USTC)-এর বিখ্যাত কোয়ান্টামবিজ্ঞানী জিয়ান-উই প্যান (Jian-Wei Pan) এবং তাঁর সহকর্মীরা ল্যাবরেটরিতে বাস্তবে রূপ দিয়েছিলেন।

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।