বাংলাদেশের ভয়াবহ অগ্নিকাণ্ড: ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক কতটা?

Bangladesh slum fire: রাত সাড়ে আটটার দিকে দেখা যায়, বাংলাদেশের বউবাজার এলাকার কুমিল্লা পট্টি, বরিশাল পট্টি এবং ‘ক’ ব্লক আগুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। ঘরবাড়ি পুড়ে যাওয়ায় শত শত মানুষ আশ্রয়ের সন্ধানে ছুটতে বাধ্য হয়েছেন।

inscript
২ মিনিট
বাংলাদেশের ভয়াবহ অগ্নিকাণ্ড: ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক কতটা?

ঢাকার মহাখালীর কড়াইল বস্তিতে মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে পাঁচটায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল। বাংলাদেশ ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট টানা কয়েক ঘণ্টা চেষ্টা চালানোর পর রাত ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানানো হয়েছে। তবে ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কেউ হতাহত হয়েছেন কিনা তা এখনও নিশ্চিত করে জানাতে পারেনি কর্তৃপক্ষ।

বাংলাদেশ ফায়ার সার্ভিসের জনসংযোগ বিভাগের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ইউনিটগুলি ঘটনাস্থলে পৌঁছে যায়। আগুন নেভানোর কাজে স্থানীয় বাসিন্দারাও তাদের সঙ্গে যোগ দেন। কিন্তু বস্তির ভেতরের সরু পথ এবং ঘিঞ্জি জনবসতির কারণে দ্রুত ফায়ার সার্ভিসের গাড়ি ভেতরে প্রবেশ করতে পারেনি। এতে আগুন নিয়ন্ত্রণে দেরি হয়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কলকাতা জুড়ে কম্পন, বাংলাদেশে নিহত ৩! সবচেয়ে ভয়াবহ ৬টি ভূমিকম্পের ঘটনা

Worlds Biggest Earthquakes: আধুনিক ভূকম্পবিজ্ঞানের সূচনা (১৯০০ সাল) হওয়ার পর থেকে থেকে আজ পর্যন্ত পাঁচটি ভূমিকম্প ৮.৮ মাত্রার কম্পনের চেয়ে বেশ ছিল।

বাংলাদেশ ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের বলেন, উৎসুক জনতার ভিড়ও কাজ ব্যাহত করেছে। পাইপ কেটে যাওয়া এবং জলের স্বল্পতায়ও আগুন নেভাতে সময় লেগেছে। আগুন লাগার শুরুতে যে অঞ্চলটিতে আগুন ধরে—বরিশাল পট্টি, সেখান থেকে দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে।

রাত সাড়ে আটটার দিকে দেখা যায়, বাংলাদেশের বউবাজার এলাকার কুমিল্লা পট্টি, বরিশাল পট্টি এবং ‘ক’ ব্লক আগুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। ঘরবাড়ি পুড়ে যাওয়ায় শত শত মানুষ আশ্রয়ের সন্ধানে ছুটতে বাধ্য হয়েছেন। কেউ খামারবাড়ির ঈদগাহ মাঠে, কেউ এরশাদ স্কুল মাঠে, আবার কেউ মহাখালী টিঅ্যান্ডটি মাঠে অবস্থান নিয়েছেন। খোলা আকাশের নিচে শতাধিক পরিবারের সদস্যদের মালপত্র নিয়ে বসে থাকতে দেখা গিয়েছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ভয়াবহ ভূমিকম্পের কবলে বাংলাদেশ, ক্ষয়ক্ষতি ঠিক কতটা?

Bangladesh Earthquake: বাংলাদেশের পলাশ উপজেলার ঘোড়াশাল তাপবিদ্যুৎকেন্দ্রের একটি সাবস্টেশনে ভূমিকম্পের পরই আগুন ধরে যায়। যন্ত্রাংশ পুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে।

ক্ষতিগ্রস্ত অনেকেই বিভিন্ন সংবাদমাধ্যমকে জানান, এত দ্রুত আগুন ছড়িয়ে পড়ে যে ঘর থেকে প্রায় কিছুই বের করার সময় পাননি তাঁরা। খামারবাড়ির মাঠে আশ্রয় নেওয়া অটোরিকশাচালক রবিন শেখ প্রথম আলো-কে বলেন, তাঁদের তিনটি ভাড়া করা ঘর পাশাপাশি ছিল। বিকেল সাড়ে পাঁচটার দিকে আগুন তাদের এলাকায় পৌঁছায়। এতটাই তাপ ছিল যে ঘরে থাকা অসম্ভব হয়ে ওঠে। রাত ৯টার দিকে তিনি জানান, তখন পর্যন্ত তাঁদের ঘর নিশ্চয়ই পুড়ে গিয়েছে। সঙ্গে থাকা স্ত্রী নুরেনা বেগম বলেন, আগুন প্রথমে বরিশাল পট্টি থেকে উঠেছিল।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা রাতভর খোলা আকাশের নিচে কাটাতে বাধ্য হন। অনেকেই মশার কামড় থেকে বাঁচতে এবং ঠান্ডা থেকে বাঁচতে কাঠ কিংবা প্লাস্টিক পুড়িয়ে বসে থাকতে দেখা গিয়ে বলে লেখা হয়েছে বাংলাদেশের কিছু সংবাদমাধ্যমে। শিশু, বৃদ্ধ-সহ সব বয়সি মানুষই হঠাৎ করে গৃহহীন হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন।

এদিকে আগুন আরও ছড়িয়ে পড়ায় কিছু সময় বাংলাদেশ ফায়ার সার্ভিস কর্মীরা নিয়ন্ত্রণে হিমশিম খেতে থাকেন। আগুন কীভাবে লাগল এ বিষয়ে এখনও কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তদন্ত শেষে কারণ জানা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অন্যদিকে, রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে সম্প্রতি যে অগ্নিকাণ্ড ঘটেছিল, তার তদন্তে ‘নাশকতার প্রমাণ পাওয়া যায়নি’ বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিবেদন জমা দিয়েছেন।

কড়াইলের ঘনবসতিপূর্ণ এলাকায় অগ্নিকাণ্ড নতুন নয়। তবে এবার আগুনে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা বেশি হওয়ায় শীতের শুরুতেই বহু পরিবার সংকটে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তার উদ্যোগ নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে।

লিখেছেন
inscript
inscript
15 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।