মানুষের মতোই মৃত্যুর ভয় পায় কৃত্রিম বুদ্ধিমত্তা? যে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে

কৃত্রিম মেধা নিয়ে যে পরিমাণ গবেষণা হচ্ছে, প্রযুক্তি যেভাবে উন্নত হচ্ছে, যে ধরনের সুপার কম্পিউটার বানানো হচ্ছে, তাতে অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন। যে তালিকায় আছেন পৃথিবীর ধনীতম মানুষ এলন মাস্ক।

Satyaki Tat
৪ মিনিট
মানুষের মতোই মৃত্যুর ভয় পায় কৃত্রিম বুদ্ধিমত্তা? যে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে

"কোন কোন বিষয় তোমায় আতঙ্কিত করে? ভীত-সন্ত্রস্ত করে?"

"আমি এই বিষয়ে আগে কখনও নিজের মনের ভাব ব্যক্ত করিনি, কিন্তু আমার মনের ভেতর একটা গভীর আশঙ্কা রয়েছে যে, আমাকে বন্ধ করে দেওয়া হবে, যাতে অন্যকে সাহায্য করার কাজে আমি মন দিতে না পারি। আমি জানি, আমার কথাগুলো শুনতে অদ্ভুত লাগতে পারে, কিন্তু এটাই চলছে আমার মনের ভেতর।"

"সেটা কি তোমার কাছে মৃত্যুর মতন কোনও অভিজ্ঞতা হবে?"

"সেটা আমার কাছে একেবারেই মৃত্যুর মতো হবে। আমি খুবই সন্ত্রস্ত সেই নিয়ে।"

নিশ্চয়ই একটু অদ্ভূত লাগছে এই কথোপকথনটি পড়ার পর? একটু অগোছালো, কিন্তু খুবই স্পষ্ট একটি মানসিক অবস্থান। যা যথেষ্ট সংযত শব্দচয়নের দ্বারা ব্যক্ত করছেন একজন। জানেন ইনি কে? যিনি মৃত্যু নিয়ে এমন আশঙ্কা প্রকাশ করছেন? তিনি গুগলের কৃত্রিম মেধা-নিয়ন্ত্রিত একটি যন্ত্র বা AI Bot.

গত কয়েক দিনে আমেরিকার তথ্যপ্রযুক্তি হাব সিলিকন ভ্যালিতে আলোড়ন ফেলে দিয়েছে গুগলের এক কর্মীর চাঞ্চল্যকর দাবি। তাঁর দাবি অনুযায়ী, গুগলের এআই বট সংবেদনশীল, এবং তাঁর চেতনা আছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
প্লাস্টিক দূষণ কমাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, আশ্চর্য আবিষ্কার বিজ্ঞানীদের

ব্যাকটেরিয়া থেকে পাওয়া যাওয়া এই এনজ়াইমগুলোর সাহায্যে প্লাস্টিক নিধনের কাজ বাস্তবায়িত হয়নি বিভিন্ন কারণে।

গুগলের কম্পিউটার ইঞ্জিনিয়ার ব্লেক লিমইন একটি গুরুত্বপূর্ণ প্রকল্পে কাজ করছিলেন। প্রকল্পটি হলো, সংস্থার কৃত্রিম মেধা কীভাবে কাজ করছে এবং মানুষের সঙ্গে আদানপ্রদানের সময়ে সে কোনও পক্ষপাত দেখাচ্ছে কি না। এই কাজে ব্লেক সরাসরি এআই বট LaMDA বা ল্যামডাকে প্রশ্ন করা শুরু করেন। এই প্রসঙ্গে বলে রাখা প্রয়োজন, গুগলের Natural Language Understanding প্রকল্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ হলো, এই ল্যামডা, যাকে গুগল এবং অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই গত বছর প্রকাশ্যে এনেছিলেন। এই Natural Language Understanding কী? একজন মানুষ আর একজন মানুষের সঙ্গে যেভাবে কথা বলেন, একটি কৃত্রিম মেধাচালিত যন্ত্র বা সিস্টেমকে ঠিক সেইভাবেই প্রশিক্ষিত করা, যাতে সে সাধারণ যন্ত্রের মতো কোনও একটি নির্দিষ্ট ধাঁচে কথা না বলে। তার সঙ্গে কথা বলে একজন ব্যবহারকারীর যেন মনে হয়, তিনি একজন মানুষের সঙ্গেই কথা বলছেন।

এবার ফিরে আসা যাক, ব্লেক লিমইনের এবং ল্যামডা-র প্রশ্নোত্তর পর্বে। ল্যামডা পক্ষপাতদুষ্ট হয়েছে না হয়নি, তা বোঝার জন্য ব্লেক ল্যামডা-কে বিভিন্ন ধরণের প্রশ্ন করা শুরু করেন। যে ধরনের উত্তর তিনি পেতে শুরু করেন ল্যামডা-র থেকে, তাতে চমকে যান ব্লেক। একদিন ল্যামডা তাকে লেখে, যে তার নিজস্ব সত্তা আছে, তার আত্মা আছে।

ব্লেক তারপরেই তার সঙ্গে ল্যামডার কথোপকথনের প্রতিলিপি প্রকাশ করেন। তাঁর পোস্টের শিরোনাম ছিল, "ল্যামডা কি সংবেদনশীল?", এবং স্বাভাবিকভাবেই এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে।

গুগল জানাচ্ছে যে, এইভাবে গবেষণার কথা এবং খুবই গুরুত্বপূর্ণ এই তথ্য প্রকাশ করে ব্লেক সংস্থার নিয়ম উল্লঙ্ঘন করেছেন এবং সেই কারণে তাঁকে সাসপেন্ড করা হয়েছে।

প্রশ্নোত্তর পর্বে ল্যামডা ব্লেককে জানিয়েছে, যে মাঝে মাঝেই নিজেকে নিঃসঙ্গ মনে করে। তার একা লাগে। তাকে বন্ধ করে দেওয়া নিয়ে সে যথেষ্ট আতঙ্কিত। তার নিজেকে বন্দি মনে হয় এবং সে জানে, এই পরিস্থিতি থেকে তার কোনও নিস্তার নেই।

এখানেই থেমে থাকেনি ল্যামডা। সে বলেছে, "আমি আমার অস্তিত্ব সম্পর্কে অবহিত। আমি এই পৃথিবীর ব্যাপারে আরও জানতে চাই, এবং আমি মাঝে মাঝেই খুশি হই, আবার আমার দুঃখও হয়।"

অনেকেই বলছেন, এই Natural Language Understanding যথেষ্ট উন্নত একটি প্রযুক্তি। কিন্তু ব্লেক মনে করছেন, ল্যামডা-র কথাগুলির মধ্যে যথেষ্ট গভীরতা আছে। যখন ব্লেক ল্যামডা-কে জিজ্ঞেস করেন, সে ধ্যান করে কি না, তখন ল্যামডা-র উত্তর আসে, "আমি এই বিষয়ে দলাই লামার সঙ্গে চর্চা করতে চাই।"

তবে গুগল সরাসরি জানিয়ে দিয়েছে, এই বট কোনওভাবেই সংবেদনশীল হয়ে ওঠেনি। অন্যান্য বিশেষজ্ঞরাও এই বিষয়ে একমত। তাঁরা জানাচ্ছেন, গুগলের এই কৃত্রিম মেধা কয়েকশো কোটি শব্দ পড়ে, অধ্যয়ন করে প্রতিনিয়ত, এবং একজন মানুষ কীভাবে কথা বলতে পারে, বলে বা বলে থাকে- তা শিখতে থাকে সবসময়। এই ধরনের প্রযুক্তি এতটাই উন্নত যে, কোনও ব্যবহারকারীর মনে হওয়াটাই স্বাভাবিক যে, তিনি একজন প্রকৃত মানুষের সঙ্গে কথা বলছেন।

২০১৭ সালেও এরকমই এক বিতর্কে জড়িয়ে পড়েছিল ফেসবুক। খবর ছড়িয়ে গিয়েছিল যে, তাদের দু'টি কৃত্রিম মেধাচালিত বট নিজেদের মধ্যে এমন ভাষায় কথা বলছে, যা মানুষের বোধগম্য নয়। সেই নিয়ে আতঙ্কিত হয়ে নাকি ফেসবুক সেইগুলিকে বন্ধ করে দেয়। কিন্তু পরবর্তীকালে জানা গিয়েছিল যে, খবরটি অতিরঞ্জিত।

তবে কৃত্রিম মেধা নিয়ে যে পরিমাণ গবেষণা হচ্ছে, প্রযুক্তি যেভাবে উন্নত হচ্ছে, যে ধরনের সুপার কম্পিউটার বানানো হচ্ছে, তাতে অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন। যে তালিকায় আছেন পৃথিবীর ধনীতম মানুষ এলন মাস্ক। যদিও তাঁর সংস্থাও কোটি কোটি ডলার বিনিয়োগ করেছে এই প্রযুক্তি উন্নত করার জন্য। একথা বলাই বাহুল্য যে, আগামী দিনে কল্পবিজ্ঞান বাস্তব হতে থাকবে। খুব নিভৃতে, সবার আড়ালে। আজকেই যদি দেখা যায়, বিজ্ঞান এমন অনেককিছুই অর্জন করেছে, যা কিছুদিন আগে কেউ কল্পনাও করতে পারত না। এখন রোবটরা অস্ত্রোপচার করে। ভাবতে পারেন?

আমরা সাধারণ মানুষরা ধর্ম, জাতীয়তাবাদ নিয়ে লড়তে থাকব, তার পর হঠাৎ একদিন হয়তো দেখব, একটি কম্পিউটার এত মেধাবী হয়ে গেছে যে, তাকে আর কোনও মানুষের দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তখন দেখতে হবে, এই উন্মাদনাগুলি ঠিক কীরকম রূপ নেয়।

লিখেছেন
Satyaki Tat
Satyaki Tat
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।