রাষ্ট্রপতি নির্বাচনের আগে ২০২৪-এর জন্য বিজেপিকে যে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মমতা

রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী শিবিরের জয়-পরাজয় যাইই হোক, ২০২৪-এর আগেই বিজেপির ঘুম উড়িয়ে দিতে সফল হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুরন্ত স্ট্র্যাটেজি।

Kanad Dasgupta
৩ মিনিট
রাষ্ট্রপতি নির্বাচনের আগে ২০২৪-এর জন্য বিজেপিকে যে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মমতা

শুধু বাংলায় নয়, এবার জাতীয় স্তরেও বিজেপিকে লড়তে হবে সেই তৃণমূলের সঙ্গেই। এক ঢিলে একাধিক পাখি মেরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় গেরুয়া শিবিরকে এই বার্তাই দিতে পেরেছেন।

প্রথমে শত্রুঘ্ন সিনহা, এবার যশবন্ত সিনহা। তৃণমূল কংগ্রেসের গায়ে এতদিন সেঁটে ছিল আঞ্চলিক দলের লেবেল। কিছুদিন আগে আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে 'বিহারি বাবু' শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী করে হিন্দি বলয়ে পা রেখেছিল তৃণমূল‌। এবার দেশের রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলের প্রার্থী হিসেবে তৃণমূল কংগ্রেসের সদ্য-প্রাক্তন সহ-সভাপতি, পূর্বতন বিহার, বর্তমান ঝাড়খণ্ডের যশবন্ত সিনহার নাম প্রস্তাব করে মাস্টারস্ট্রোক দিয়েছিলেন তৃণমূল নেত্রী‌। মমতার প্রস্তাবেই সিলমোহর লাগিয়েছেন বিরোধী নেতারা। ফলে এবার দেশের হিন্দিভাষী এলাকায় তৃণমূলের অবাধ বিচরণের পথ আরও প্রশস্ত হয়ে গেল। হিন্দি বলয়ের সেন্টিমেন্টকে মর্যাদা দিয়ে তৃণমূল এখন প্রকৃত অর্থেই জাতীয় দল। রাষ্ট্রপতি নির্বাচনের ফল যাই-ই হোক, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দূরদর্শিতার প্রভাব ২০২৪-এর লোকসভা নির্বাচনে পড়তে বাধ্য। আর ঠিক সেই কারণেই বিজেপির কপালের ভাঁজের সংখ্যা এক ধাক্কায় অনেকটাই বেড়ে যেতে পারে।

উড়িষ্যার ময়ুরভঞ্জ জেলার বাইদাপোসি গ্রামের দ্রৌপদী মুর্মুকে প্রার্থী করে বিজেপি কৌশলে সম্ভবত টেনে নেবে নবীন পট্টনায়কের বিজেডি-র সমর্থন ৷ উড়িষ্যায় যখন ভারতীয় জনতা পার্টি এবং বিজু জনতা দলের জোট সরকার ছিল, সেসময় দ্রৌপদী মুর্মু মন্ত্রী ছিলেন। হয়তো পাশের রাজ্য ঝাড়খণ্ডে বিজেপি-বিরোধী হেমন্ত সোরেনের ঝাড়খণ্ড মুক্তি মোর্চার আংশিক সমর্থনও হাতিয়ে নিতে পারে বিজেপি তথা এনডিএ। কারণ, ২০১৫ থেকে ২০২১ পর্যন্ত ঝাড়খণ্ডের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন দ্রৌপদী মুর্মু। ঝাড়খণ্ডের সরকারের সঙ্গে তাঁর তেমন বিরোধও ছিল না। রাষ্ট্রপতি নির্বাচনের ভোটমূল্যে এখনও পিছিয়ে থাকা বিজেপি হয়তো এই সম্ভাবনার কথা মাথায় রেখেই দ্রৌপদী মুর্মুকে প্রার্থী করে জুয়া খেলতে নেমেছে। রাইসিনা হিলসের দখলদারির দৌড়ে বিজেপি ও তার সহযোগীদের ভোট ৪৮.৯ শতাংশ। সেখানে বিরোধীদের ভোট ৫১.১ শতাংশ। বিরোধীরা এক হলে সমস্যায় পড়তে পারে বিজেপি। তাই সুকৌশলে প্রার্থী বাছাই করেছেন মোদি-শাহ-নাড্ডা। বিরোধী শিবিরের ভোট ম্যানেজ করতে তাই আসরে নামানো হয়েছে দ্রৌপদী মুর্মুকে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কে হবেন রাষ্ট্রপতি! বিরোধী ঐক্যের সর্পছিদ্রই বিজেপির পোয়াবারো?

রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী শিবিরের সর্বসম্মত প্রার্থী স্থির করতে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের নেতাদের ও মুখ্যমন্ত্রীদের চিঠি লিখেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনই তো শেষ নয়। ২০২৪-এর লোকসভা ভোটেও লড়তে হবে বিজেপিকে। দেশের প্রাক্তন অর্থমন্ত্রী যশবন্ত সিনহাকে প্রার্থী করে হিন্দি বলয় তথা গো-বলয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এভাবে ঢুকে পড়ার মধ্যে তাই সিঁদুরে মেঘ দেখছে গেরুয়া শিবির‍।

বিজেপির বিপদ আরও আছে। আপাতত দু'টি বিপদের কথা উল্লেখ করা যেতে পারে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলের সহ-সভাপতির নাম রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে প্রস্তাব করেছিলেন। দেশের বিজেপি- বিরোধী দলগুলি একবাক্যে তৃণমূল কংগ্রেসের ওই পদাধিকারীকেই প্রার্থী হিসেবে মেনে নিয়েছে। এর ফলে জাতীয় স্তরে এমন এক বার্তা গেছে, যা বিজেপির রক্তচাপ বাড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। এটা স্পষ্ট হয়েছে, বিরোধী নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই নিজেকে গ্রহণযোগ্য করে তুলতে পেরেছেন। তৃণমূল কংগ্রেসের এক জাতীয় স্তরের নেতাকে প্রার্থী হিসেবে সমস্ত বিরোধী রাজনৈতিক দল মেনে নিয়েছে, বিরোধী দলগুলি তাঁকেই ভোট দেবে, বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে দেশের বিরোধী শিবিরের মুখ তৃণমূল কংগ্রেসের এক নেতা। এইখানেই বিজেপির দুশ্চিন্তা বাড়িয়ে হই হই করে জিতে গিয়েছেন তৃণমূল নেত্রী। মমতা বুঝিয়ে ছেড়েছেন, জাতীয় স্তরেও বিজেপির প্রধান প্রতিপক্ষ তৃণমূলই।

বিজেপির দ্বিতীয় বড় বিপদ, রাষ্ট্রপতি পদে প্রার্থী বাছাই প্রক্রিয়ায় স্পষ্ট ধরা পড়েছে কংগ্রেসের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী বিরোধী নেত্রীর ভূমিকায় মমতা বন্দ্যোপাধ্যায়কে কতখানি পছন্দ এবং ভরসা করেন। বিরোধী দলের দু'দফার বৈঠকে একবারও কংগ্রেস নিজেদের প্রার্থীর নাম প্রস্তাব করেনি। অথচ করার সুযোগ ছিল। কিন্তু সোনিয়া গান্ধীর ধারণা হয়েছে, একমাত্র মমতার হাতে নেতৃত্ব থাকলেই বিজেপিকে শক্ত চ্যালেঞ্জের মুখে দাঁড়াতে হবে। ফলে প্রার্থী চূড়ান্ত করার বিষয়ে কংগ্রেস মমতার মতামতকেই গুরুত্ব দিয়েছেন প্রথম থেকে শেষ পর্যন্ত। বিজেপি আশা করেনি কংগ্রেস ও তৃণমূলের মিলমিশ এতখানি মসৃণ হবে। মমতাকে সামনে রেখে বিরোধীদের এই সহমত হওয়া কখনওই সম্ভবপর ছিল না, যদি কংগ্রেস নিজেদের প্রার্থীর নাম প্রস্তাব করে বসত। সেই সুযোগটাই খুঁজছিল বিজেপি। কিন্তু সোনিয়া গান্ধীর পরিণত ভাবনা, বিজেপিকে হতাশ করেছে। মমতাও কৌশলগত কারণে যথাযথ মর্যাদা দিয়েছেন কংগ্রেসকে। এর ফলে গেরুয়া শিবিরের ওই 'কংগ্রেসমুক্ত ভারত' গড়ার স্বপ্নও খানিকটা কষ্টকল্পনাই হয়ে পড়ল।

সব মিলিয়ে এটাই দাঁড়িয়েছে, রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী শিবিরের জয়-পরাজয় যাইই হোক, ২০২৪-এর আগেই বিজেপির ঘুম উড়িয়ে দিতে সফল হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুরন্ত স্ট্র্যাটেজি। আর একই সঙ্গে দেশের বিরোধী শিবির এখনই পেয়ে গেছে বিজেপিকে বধ করার হাতিয়ার, যে অস্ত্রটিকে গেরুয়া শিবির চেনে মমতা বন্দ্যোপাধ্যায় নামে।

লিখেছেন
Kanad Dasgupta
Kanad Dasgupta
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।