দুবাই হয়ে স্পেন, হঠাৎ কেন বিদেশযাত্রা মমতার?

Spain Tour of Mamata Banerjee: একা নয়, এই সফরে মমতা বন্দ্যাপাধ্যায়ের সঙ্গে যাচ্ছেন তাঁর প্রতিনিধি দলও। তার এই সফরে যোগ দিতে পারেন প্রাক্তন ক্রিকেট অধিনায়ক তথা ক্রিকেট বোর্ডের প্রাক্তন প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায়ও।

Sohini Das
৩ মিনিট
দুবাই হয়ে স্পেন, হঠাৎ কেন বিদেশযাত্রা মমতার?

সবে জি-২০ নৈশভোজ সেরে রাজধানী থেকে কলকাতা ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যাপাধ্যায়। সেখানে মুলাকাত হয়েছে তাঁর দেশ-বিদেশের সব তাবড় নেতাদের সঙ্গে। এরই মধ্যে আবার বিদেশ সফরের উদ্দেশে রওনা হয়ে গেলেন মুখ্যমন্ত্রী। না, এবার লন্ডন বা আমেরিকা নয়, এমনকী মধ্যপ্রাচ্যের কোনও দেশও নয়। এবার মুখ্যমন্ত্রীর গন্তব্য স্পেন।

পাঁচ বছর পর বিদেশ সফরে যাচ্ছেন মুখ্য়মন্ত্রী। অনুমতি-সহ নানা অসুবিধার কারণে এতদিন বিদেশ সফর হয়নি তাঁর। তবে এতদিন পর বিদেশ সফরের জন্য স্পেনকেই কেন বেছে নিলেন মুখ্য়মন্ত্রী, স্বাভাবিক ভাবেই উঠেছে প্রশ্ন। মুখ্যমন্ত্রী অবশ্য জানিয়েছে, রাজ্যের কথা ভেবেই খুব বেশি দূরে যাচ্ছেন না। কোনও প্রয়োজন হলে চটজলদি যাতে ফিরে আসতে পারেন, তার জন্যই এমন গন্তব্য বেছে নেওয়া। তবে বিদেশে গেলেও নবান্নের রাশ নিজের হাতেই রাখছেন মুখ্য়মন্ত্রী। বিদেশ সফরের নানাবিধ কর্মসূচির মধ্যেই কড়া দৃষ্টি রাখবেন সেইদিকে।

তবে একাধিক বিষয়ের কথা মাথায় রেখেই এই সফরের পরিকল্পনা করেছেন মুখ্যমন্ত্রী। তবে এই সফরে প্রাথমিক লক্ষ্যই হল বিদেশি লগ্নি বঙ্গের মাটিতে নিয়ে আসা। পাশাপাশি সেখানকার ফুটবল কাপ ও বিভিন্ন শিল্প সংস্থাগুলির সঙ্গেও একাধিক বৈঠক রয়েছে তাঁর। সেই জন্য বার্সেলোনা, মাদ্রিদের মতো শহরগুলিতেও যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।

মঙ্গলবার সকালের বিমানে কলকাতা বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল মমতার। তবে বিমান বেশ কিছুটা দেরি হয়েছে। এদিন সকাল ৯টা নাগাদই বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে রাজ্যবাসীকে সুস্থ থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি খোলাখুলি কথা বলেছেন সফরসূচী নিয়েও। এত দেশ থাকতে কেনই বা স্পেন, সেই প্রশ্নের উত্তরে মমতা জানান, স্পেন থেকে বারবার প্রতিনিধিরা বাংলায় এসেছেন। তবে বাংলা থেকে এর আগে কেউ স্পেনে যাননি। এর আগে কলকাতা বইমেলায় প্রতিনিধিত্ব করেছে স্পেন। সেই কথা মনে করিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "নির্মাণশিল্প-সহ ভালো ভালো কিছু শিল্প রয়েছে ওদের। ওরা বার বার আমাদের এখানে আসে, আমরা যাই না। ওদেরই আমন্ত্রণে আমরা যাচ্ছি। দেখা যাক কী হয়।"

  • আপনার জন্য আরও কিছু লেখা
'জয় বাংলা'-ই অস্ত্র! স্কুলে বাংলা বাধ্যতামূলক করে কতটা এগিয়ে রইলেন মমতা?

Bengali Language Mandatory in Schools: রাজ্য শিক্ষানীতি অনুযায়ী, চাকরি পাওয়ার পর প্রথম পাঁচবছর শিক্ষকদের গ্রামের স্কুলে পড়াতেই হবে।

তবে কি বিদেশ থেকে বড়সড় কোনও চমক বাংলায় নিয়ে আসতে চলেছেন মুখ্যমন্ত্রী। আপাতত সেই প্রশ্নটাই ঘুরছে সব মহলে।

তবে মুখ্যমন্ত্রীর সপাট জবাব, "চমক তো পরে। প্রদীপ জ্বালানোর আগে প্রদীপে তো তেল ভরতে হয়।" সম্ভবত সেই ব্যবস্থা করতেই স্পেনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। আর স্পেনকে নির্বাচন করার নেপথ্যেও রয়েছে তেমন কারণই।

তবে একা নয়, এই সফরে মমতা বন্দ্যাপাধ্যায়ের সঙ্গে যাচ্ছেন তাঁর প্রতিনিধি দলও। কলকাতার তিন ফুটবল ক্লাব ইস্ট বেঙ্গল, মোহনবাগান এবং মহামেডান স্পোর্টিংয়ের তরফে এক জন করে প্রতিনিধি থাকছেন সেই দলে। শুধু কি তাই, পরে এই সফরে যোগ দিতে পারেন প্রাক্তন ক্রিকেট অধিনায়ক তথা ক্রিকেট বোর্ডের প্রাক্তন প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি আপাতত লন্ডনে রয়েছেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
এবার ইন্দিরাকেই চাঁদে পাঠালেন মমতা, ১৪ বছর পরেও একই ভুল কেন শোধরান না মুখ্যমন্ত্রী?

Mamata Banerjee on Indira Gandhi on Moon: “দিদি যখন বলেছেন রাকেশ রোশন তখন রাকেশ রোশনই… একদম জ্ঞান কপচাবি না।"

তবে কলকাতা থেকে প্রথমে দুবাই যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী। সেখানে বাণিজ্য সম্মেলন সেরে প্রবাসীদের সঙ্গে বৈঠক সারবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে রওনা হবেন স্পেনের উদ্দেশে। ফবে স্পেনে পৌঁছতে পৌঁছতে তাঁর বুধবার। প্রথমেই স্পেনের রাজধানী মাদ্রিদে যাওয়ার কথা রয়েছে তাঁর। শুধু ক্রীড়া প্রতিনিধিরাই নন, তাঁর সঙ্গে স্পেনে যাচ্ছে রাজ্যের শিল্পপতিদের একটি প্রতিনিধিদল। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আগে বিদেশি লগ্নি দেশের মাটিতে নিয়ে আসাটাই আপাতত পাখির চোখ তাঁর। দেশে ফিরতে ফিরতে তাঁর ২৩ সেপ্টেম্বর।

তাঁর এই বারোদিনের সফরের শুরুটা হওয়ার কথা ফুটবল বৈঠক দিয়ে। ১৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার মাদ্রিদে লা লিগার প্রেসিডেন্ট হাভিয়ার তেভাজ়ের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। বাংলার ফুটবলের উন্নতিকল্পে লা লিগার সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের একটি ‘মউ’ সাক্ষরিত হতে পারে তাঁর। ওই বৈঠকেই উপস্থিত থাকতে পারেন সৌরভ। মমতার সঙ্গে থাকছেন মোহনবাগানের ফুটবলকর্তা দেবাশিস দত্ত, ইস্টবেঙ্গলের রূপক সাহা এবং মহমেডানের ইশতিয়াক আহমেদ।

এর আগে একাধিক বার বিদেশসফরের চেষ্টা করলেও ছাড়পত্র পাননি মমতা। সে নিয়ে তাঁর ক্ষোভের শেষ ছিল না। অবশেষে বিদেশ যাওয়ার ছাড়পত্র পেয়েছেন মুখ্যমন্ত্রী। ২০২১ সালে জয়ের পরেই বঙ্গে আরও বেশি শিল্প আনার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। বিদেশি বিনিয়োগ বাড়ানোর কথাও বলেছিলেন। ইতিমধ্যেই মুম্বইতে গিয়ে বণিকমহলের সঙ্গে বৈঠক সেরেছেন আর্থিক উপদেষ্টা অমিত মিত্র। সব মিলিয়ে বাংলায় শিল্পোন্নয়নে সুদিন ফেরাতে একগুচ্ছ পরিকল্পনা ছকে ফেলেছেন মুখ্যমন্ত্রী তাঁর স্পেন সফর ঘিরে। শেষপর্যন্ত প্রদীপের তেল না আলো, কোনটা নিয়ে দেশে ফিরতে পারেন মমতা, সেটাই দেখার।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

মোদী জমানায় যেভাবে বেড়েছে ভাই-বেরাদারি পুঁজিবাদ

25 Years of Modi's Economic Legacy: মোদী জমানায় রাজনৈতিক ক্ষমতা ও কর্পোরেট পুঁজির ঘনিষ্ঠতায় কীভাবে বদলে যাচ্ছে ভারতের অর্থনীতির চরিত্র, বেড়েছে ভাই-বেরাদারি পুঁজিবাদ, একচেটিয়া বাজার ও মুষ্টিমেয় শিল্পগোষ্ঠীর আধিপত্য?

বছরে ৫০ দিনের ছুটি কমে ৪০! বাদ পড়তে পারে কোন কোন উৎসবের ছুটি?

West Bengal Government Holidays: পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের বছরে ছুটির সংখ্যা প্রায় ৫০ দিন থেকে কমিয়ে ৪০ দিন করার পরিকল্পনা করছে শুভেন্দু সরকার। অর্থসচিবকে নতুন ছুটির তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তৃণমূল আমলে চালু হওয়া শিবরাত্রি, ভাইফোঁটা, ছটপুজো-সহ একাধিক ছুটি কি তবে এবার বাতিল হতে চলেছে?

দুই কক্ষেই ডেমোক্র্যাটদের জয়, ট্রাম্পের ক্ষমতায় কতটা লাগাম পড়বে?

US midterms 2026: ২০২৬ সালের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান দুর্গে বড় ধস নামিয়ে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটিক পার্টি। জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়, শুল্কনীতি এবং যুদ্ধ সংক্রান্ত অসন্তোষের জেরে ট্রাম্পের নীতি প্রত্যাখ্যান করল ভোটাররা। বদলের প্রত্যাশা কতটা পূরণ হবে?

মিডটার্ম নির্বাচনে কে কত টাকা ঢাললেন?

US midterm elections 2026: আমেরিকার নির্বাচনে প্রায় ১২ বিলিয়ন ডলারের রেকর্ড ব্যয়। ইলন মাস্ক ও জর্জ সোরোসের মতো ধনকুবেরদের অনুদান, সুপার প্যাক ও ডার্ক মানি কীভাবে আমেরিকার রাজনীতি নিয়ন্ত্রণ করছে?

মানুষ টাকা পেয়ে গেলে ভুলে যাবে, অন্নপূর্ণা যোজনা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ সম্পর্কে বললেন বিজেপি বিধায়ক সজল

Sajal Ghosh interview: ‘ভয় ছাড়া ভক্তি আসে না’— আইন-শৃঙ্খলা, দুর্গাপূজা বিতর্ক এবং তৃণমূলের দলবদল নিয়ে নিজের মতামত জানালেন বিজেপি নেতা সজল ঘোষ।

ভারতের রাজনীতি কতটা বদলে দিয়েছেন মোদী?

25 years of Narendra Modi: ২৫ বছরে মোদী কতটা বদলে দিয়েছেন ভারতের রাজনীতি? উন্নয়ন, নেতৃত্ব ও রাজনৈতিক প্রচারের ধরন থেকে শুরু করে গণতন্ত্র, ধর্মীয় মেরুকরণ এবং জাতীয় পরিচয়ের ধারণা—কীভাবে বদলেছে দেশের রাজনৈতিক চালচিত্র?

ব্রাজিল থেকে আমেরিকা যে কারণে দক্ষিণপন্থীদের শাস্তি দিচ্ছে শান্তিকামী মানুষ

The Alt - right Tide Turns: বিশ্বজুড়ে দক্ষিণপন্থী জনতুষ্টিবাদের ভিত্তি কেঁপে উঠেছে। হাঙ্গেরিতে ১৬ বছরের অরবান-শাসনের অবসান, সার্বিয়ায় ছাত্র আন্দোলনের নির্বাচনী বিজয়, ব্রাজিলে প্রথম রাউন্ডে পিছিয়ে থেকেও লুলার জয়, আমেরিকায় মিডটার্মে ডেমোক্র্যাটদের সংসদের দুই কক্ষ দখল, সব মিলিয়ে বিশ্বজুড়ে অতি-দক্ষিণপন্থী জোয়ারে ভাটার সুর। তবে ফ্রান্স, পোল্যান্ড, ইতালিতে দক্ষিণপন্থা এখনও টিকে আছে। সেগুলির বিরুদ্ধেও চলছে জেনজিদের, শ্রমজীবী অভিবাসী মানুষদের বিক্ষোভ।

ডানাছাঁটা ট্রাম্প-নেতানিয়াহু, বিশ্ব রাজনীতি কোন দিকে যাবে?

Trump midterm defeat: আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির পরাজয় এবং ইজরায়েলের নির্বাচনে বেঞ্জামিন নেতানিয়াহুর সংখ্যাগরিষ্ঠতা হারানো—দুটি ঘটনাই আন্তর্জাতিক রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। এই পরাজয়ের পর ইরান যুদ্ধের ভবিষ্যৎ কী হবে? আমেরিকা-ইজরায়েল সম্পর্কের সমীকরণ কি বদলাবে? আর বিশ্ব রাজনীতিতে তার প্রভাবই বা কতটা পড়বে?