ম্যাজিক নয় সত্যি! ১৪ ধরনের আম ফলছে একটি গাছেই, যে ঘটনায় তাজ্জব হবেন আপনিও

Viral miracle mango tree : একটি গাছে ১৪ রকমের আম ফলছে! শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে আমাদের দেশে।

inscript
২ মিনিট
ম্যাজিক নয় সত্যি! ১৪ ধরনের আম ফলছে একটি গাছেই, যে ঘটনায় তাজ্জব হবেন আপনিও

প্যাচপ্যাচে ঘাম, হাঁসফাঁস পরিস্থিতি, হাজারটা রোগ, মাত্রারিক্ত বিদ্যুতের বিল গরমকালের এই সবকটা খারাপ অনুষঙ্গের পাশে একমাত্র যেটা মনপসন্দ সেটা হল আম। সবকিছু খারাপকে উপেক্ষা করা যায় কেবল এই একটা স্বাদের জন্যই। আম নিয়ে অবশ্য জনতার চিরকালের আদিখ্যেতা। কিছুদিন আগেই মালদহের বাজারে ঝড় তুলেছিল শীতের আম! কমলালেবুর পাশেই জাঁকিয়ে বসেছিল খোদ গরমকালের এই ফল। একটা আম বিকিয়েছিল কড়কড়ে একশো টাকা দামে। কেজি কেজি কেনার সুযোগ না থাকলেও অন্তত এক পিস আম কিনে মন ভরিয়েছিলেন আম প্রিয় বাঙালি।

গরম বেশ জাঁকিয়ে পড়েছে। কাঁচা আমে পাক ধরতে শুরু করেছে ইতিমধ্যেই। দু একটা ঝড়ে বেশ কিছু পড়েও গিয়েছে। আর যেগুলো পড়েনি সেগুলিই রং পাকিয়ে ইতিমধ্যেই বাজারে আসতে শুরু করেছে। হিমসাগর, ফজলি, ল্যাংড়া, পেয়ারাফুলি, বোম্বাই, আলফানসো ইত্যাদি আরও কত কত ধরন। কোনটার দাম কেজি প্রতি ৫০ টাকা কোনওটা আবার ২০০! বিভিন্ন অঞ্চল বিভিন্ন প্রজাতির আম চাষের জন্য বিখ্যাত। কোথাও হিমসাগর তো কোথাও ল্যাংড়া অথবা ফজলি, এটা স্বাভাবিক। তবে যদি শোনেন এই ভিন্ন ধরনের আম ফলছে একটি মাত্র গাছেই, কেমন লাগবে?

  • আপনার জন্য আরও কিছু লেখা
বরফের দেশেও দিব্যি ফলছে! কীভাবে চাষ করা হয় বিশ্বের সবচেয়ে দামী এই আম?

World's Most Expensive Mangoes : হাজার হাজার টাকা দাম একটি আমের! কোথায় ফলানো হয় বিশ্বের সবচেয়ে দামী এই আম?

শুনতে অবাক লাগলেও এটাই সত্যি, সম্প্রতি ভাইরাল হয়েছে এমনই একটি আম গাছের কথা। যে আম গাছে ১৪ টি ভিন্ন ধরনের আম ফলে বছরের বিভিন্ন সময়। দুর্গাপূজা থেকে শুরু করে হোলি, এমনকী ভরা শীতেও ফলন হয় এই গাছের। যে যেন সাক্ষাৎ কোনও ম্যাজিকের আসর। হিমসাগর আমি জায়গায় কোন এক অজানা মন্ত্রবলে ঝুলছে ল্যাংড়া আম। আবার কিছু দিন পর নতুন কোনও এক মন্ত্রে সেই ল্যাংড়াই হয়তো বদলে জায়গা ছেড়ে দেবে ফজলিদের।

১৪টি ভিন্ন ধরনের আম ফলনের এই অভিনব ঘটনাটি ঘটিয়েছেন ধারু তালুকের এক চাষি। নাম ওকাভাই ভাট্টি। বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই। এই বয়সে এসেও এমন অভিনীত চাষ করার জন্য যে মনোবল প্রয়োজন তা ভরপুর তাঁর। আসলে চিরাচরিত আম চাষের মধ্যে অভিনব পদ্ধতি করে দেখানোই ছিল তাঁর লক্ষ্য। তিনি নিজের জমিতেই একটি এমন আম গাছের চাষ করেছেন, যে সেই গাছে ১৪ রকমের আম ফলে। শুধু তাই নয় প্রায় সারা বছর ফলন দেয় এই ভিন্ন ভিন্ন ধরনের বিশেষ আমগুলি। আর আরো একটি চাঞ্চল্যকর বিষয় হল এই আলাদা আলাদা প্রজাতির আম ওই একই গাছে বছরের আলাদা আলাদা সময় ফলন হয়।

মহারাষ্ট্র ও রাজস্থানের কৃষক মহাবিদ্যালয়ে পড়াশোনা করেছেন ওই চাষি। পড়াশুনা করাকালীন তিনি জানতে পারেন, এরকম অনেক আম আছে যা আজ প্রায় বিলুপ্ত। পাশাপাশি এও জানতে পারেন যে অভিনব চাষ পদ্ধতি ব্যবহার করে একই কাছে ভিন্ন স্বাদের আম ফলানো সম্ভব ফলে এই দুই ভাবনার মিশেলে তিনি স্থির করেন কিভাবে হারিয়ে যাওয়া কিছু আমকে একই গাছে ফলাবেন। বর্তমানে ওই গাছে আম্রপালী, নীলম, বেগম, নীল ফাগুন, সুন্দরী, কেসর, গুলাবিয়োর মতো ১৪ রকমের আম হয়।জানা গিয়েছে, এর মধ্যে বেশ কয়েকটি এমন আমও রয়েছে যার নামকরন ওই চাষি নিজেই করেছেন। ফলে সব মিলিয়ে এই ঘটনাটি বেশ সাড়া ফেলেছে ইতিমধ্যেই। একটি আম গাছের ছোট্ট রকমের ভিন্ন ভিন্ন আম ফলার ঘটনাকে অনেকেই কার্যত মীরাকেল বলে দাগিয়েছেন।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।