ভোটের পরে কী হাল হবে স্বৈরাচারী মোদির? ভবিষ্যদ্বাণী পরাকলা প্রভাকরের

Parakala Prabhakar Predicts Modi's Future: "বিজেপি বিভাজনমূলক বক্তব্য এবং সংখ্যাগরিষ্ঠতাবাদী নীতির উপর অনেক বেশি নির্ভর করেছে,", বলছেন পরাকলা প্রভাকর।

inscript
২ মিনিট
ভোটের পরে কী হাল হবে স্বৈরাচারী মোদির? ভবিষ্যদ্বাণী পরাকলা প্রভাকরের

অর্থনীতিবিদ পরাকলা প্রভাকর বিজেপির বিরোধিতায় প্রথম সরব হন ইলেক্টোরাল বন্ডকে ঘিরে। নির্মলা সীতারমণ যেখানে মোদির ক্যাবিনেটের বিশ্বস্ত মন্ত্রী, দেশের অর্থনীতি সামলান যিনি, তাঁর স্বামীই যেখানে বিজেপির বিরোধিতা করছেন, সেখানে প্রশ্ন ওঠা স্বাভাবিক পরাকলা প্রভাকর ঠিক কী ভেবে কথাগুলি বলছেন? পরাকলা প্রভাকর বলেছিলেন, ইলেক্টোরাল বন্ড বিশ্বের সবচেয়ে বড় দুর্নীতি যার মাশুল গুনতে হবে বিজেপিকে। তিনি এও বলেছিলেন বিজেপি ৩০০টির বেশি আসন পেতে হিমশিম খাবে। এবার তিনি সরাসরি বিশ্বের স্বৈরাচারী শাসকদের সঙ্গে তুলনা করেছেন মোদির। বলেছেন, বিশ্বের বিভিন্ন স্বৈরশাসকদের যে হাল হয়েছিল মোদি এবং বিজেপির ভবিষ্যৎ খানিক তেমনই হতে পারে।

আসন্ন নির্বাচনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভারতীয় জনতা পার্টির ভবিষ্যৎ সম্পর্কে কঠিন মন্তব্য করেছেন প্রভাকর। সাম্প্রতিক এক সাক্ষাত্কারে, প্রভাকর ইতিহাস জুড়ে স্বৈরশাসকদের ভাগ্যের মধ্যে তুলনা করেছেন। প্রভাকরের বিশ্বাস, মোদি এবং বিজেপি যদি এভাবেই চলতে থাকে তবে সেই স্বৈরাচারীদের মতোই ভবিতব্য তাঁদের।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মোদি আর বিজেপি দুই-ই এবার ব্যাকফুটে || মুখোমুখি পরাকলা প্রভাকর

Exclusive Interview of Parakala Prabhakar: বিজেপি কি সত্যিই ২৩০-এর বেশি আসন পাবে না? হিন্দু-মুসলিম ন্যারেটিভের বাইরে গিয়ে ইলেক্টোরাল বন্ড নিয়ে আদৌ চিন্তিত মানুষ? ইনস্ক্রিপ্টের সঙ্গে একান্ত আলাপচারিতায় পরকলা প্রভাকর।

"স্বৈরাচারীদের শেষটা হয় হাতকড়ায় বা কফিনে,” কর্তৃত্ববাদী শাসনের বিপদ বিষয়ে মন্তব্য করতে গিয়ে এই কথাই জোর দিয়ে বলেছেন প্রভাকর। বিজেপি যে ক্ষমতার কেন্দ্রীকরণ পন্থায় বিশ্বাস রাখে এবং যেভাবে ভিন্নমত দেখলেই তা দমন করে যে কোনও উপায়ে, গণতান্ত্রিক সমাজে এই জাতীয় কৌশলগুলি চলে না, চলতে পারে না বলেই মনে করেন প্রভাকর।

প্রভাকর বারেবারেই ইঙ্গিত দিয়েছেন যে, তিনি বিশ্বাস করেন যে মোদি সরকার ব্যর্থ হয়েছে। অর্থনৈতিক অব্যবস্থাপনা, ক্রমবর্ধমান বেকারত্ব এবং সামাজিক মেরুকরণ প্রমাণ করে দেয় বিজেপির সরকার আপাদমস্তক ব্যর্থ। সারা দেশেই শাসক দলের বিরুদ্ধে কৃষক, যুবক এবং সংখ্যালঘু সম্প্রদায় যে রুষ্ট সেই ক্রমবর্ধমান অসন্তোষের কথাও বলেছেন প্রভাকর।

"বিজেপি বিভাজনমূলক বক্তব্য এবং সংখ্যাগরিষ্ঠতাবাদী নীতির উপর অনেক বেশি নির্ভর করেছে, এতে স্বল্পমেয়াদি নির্বাচনী লাভ হতে পারে তবে দীর্ঘমেয়াদে তা ক্ষতিকারক," বলছেন প্রভাকর। প্রভাকর সতর্ক করে দিচ্ছেন, গণতান্ত্রিক নিয়ম এবং প্রতিষ্ঠানের ক্রমাগত ক্ষয় এমন একটি পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারে যেখানে বিজেপি গুরুতর রাজনৈতিক পরিণতির সম্মুখীন হতে পারে।

প্রভাকর দেশের অর্থনীতিতে সরকারের ভূমিকার সমালোচনা করেছেন। প্রভাকর বলছেন, পরিচয়ের রাজনীতি করতে গিয়ে বিজেপি অর্থনৈতিক চ্যালেঞ্জগুলি মোকাবিলার দিকে আর মন দিচ্ছে না। নির্বাচন যত শেষের পথে, প্রভাকরের মন্তব্য ভারতীয় রাজনীতির ভবিষ্যৎ নিয়ে ততই প্রশ্ন তুলে দিচ্ছে। প্রভাকরের সতর্কবাণী কি সারবত্তাহীন? ভারতবর্ষে গণতন্ত্রের কফিনে শেষ পেরেক কি পুঁতবে বিজেপিই? নাকি সারা বিশ্বে একটা সময় গিয়ে স্বৈরাচারী শাসকদের সঙ্গে যা ঘটেছে, মোদি সরকারের সঙ্গেও তার অন্যথা হবে না? ভারতবর্ষে গণতান্ত্রিক নীতি এবং সকলকে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যে সনাতন পথ, সেই পথে কি বাঁচবে ১৪০ কোটির এই প্রজাতন্ত্র? ভোটের ফলাফল বলতে পারবে প্রভাকরের ভবিষ্যদ্বাণী কতখানি বাস্তব হতে পারে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।