কে হবেন রাষ্ট্রপতি! বিরোধী ঐক্যের সর্পছিদ্রই বিজেপির পোয়াবারো?

রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী শিবিরের সর্বসম্মত প্রার্থী স্থির করতে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের নেতাদের ও মুখ্যমন্ত্রীদের চিঠি লিখেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

Kanad Dasgupta
৪ মিনিট
কে হবেন রাষ্ট্রপতি! বিরোধী ঐক্যের সর্পছিদ্রই বিজেপির পোয়াবারো?

রাষ্ট্রপতি নির্বাচনে সহমতের ভিত্তিতে বিরোধী প্রার্থী চূড়ান্ত করার কাজটি খুবই কঠিন। তবুও ২০২৪-এর দিকে তাকিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালাতে চান মমতা বন্দ্যোপাধ্যায়।

রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী শিবিরের ঐক্যবদ্ধ চেহারা তুলে ধরতে বুধবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে ২২টি বিরোধী দল বৈঠকে বসছে। এই বৈঠকের উদ্যোগ নিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এনডিএ বা বিজেপি-র তরফে কোনও নাম ঘোষণা না হলেও জল্পনায় রয়েছে একাধিক নাম। তবে শেষ মুহূর্তে অনেককে টপকে সামনে এসেছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের নাম। সবকিছু ঠিক থাকলে রাজনাথ সিং-ই রাষ্ট্রপতি পদে এনডিএ তথা বিজেপির প্রার্থী হতে চলেছেন বলে রাজনৈতিক মহলের ধারণা।

এদিকে, জাতীয় রাজনীতির প্রবীণতম চরিত্র শরদ পাওয়ার প্রার্থী হোন, এমনটাই চান মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস সূত্রে খবর, সোনিয়া গান্ধীরও এই নামে আপত্তি নেই। কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গে ইতিমধ্যেই পাওয়ারের সঙ্গে কথাও বলেছেন। ফলে জোর জল্পনা, রাষ্ট্রপতি নির্বাচনে এবার লড়াই হতে পারে এনডিএ-র রাজনাথ সিংয়ের সঙ্গে বিরোধী শিবিরের শরদ পাওয়ারের।

  • আপনার জন্য আরও কিছু লেখা
রাষ্ট্রপতি নির্বাচনে শেষ হাসি হাসবে বিজেপি-বিরোধীরা? যে সম্ভাবনা দেখা যাচ্ছে

রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী শিবিরের প্রার্থী হিসেবে একাধিক নাম ভেসে উঠেছে। তবে এনসিপি সুপ্রিমো শারদ পাওয়ার, কাশ্মীরি পণ্ডিত করণ সিং, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার অনেকটাই এগিয়ে রয়েছেন।

তবে এটাও ঠিক, চেষ্টা চললেও রাষ্ট্রপতি নির্বাচনে সহমতের ভিত্তিতে বিরোধী প্রার্থী চূড়ান্ত করা কার্যত অসম্ভব। নাম একটা ঘোষণা হওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে, কিন্তু তার পিছনে নিশ্চিতভাবেই লুকোনো থাকবে হরেক শর্ত। বিরোধী দলগুলি একক বা যৌথ বিবৃতি দেওয়ার সময় বিজেপি-বিরোধিতার প্রশ্নে তাদের ঐক্যবদ্ধ চেহারা তুলে ধরলেও যে কোনও বড় ইস্যু সামনে এলেই প্রকট হয়, ওই ঐক্য নেহাতই 'কসমেটিক'।

তবে রাজনীতিতে এমন হওয়া বিচিত্র কিছুই নয়। দেশে এই মুহূর্তে আঞ্চলিক দলগুলির রমরমা। প্রায় ৫০ শতাংশ রাজ্যে চলছে আঞ্চলিক দলের শাসন। এই দলগুলি তৈরি হওয়ার ইতিহাস খতিয়ে দেখলে স্পষ্ট হয়, এক একটি দল এক এক কারণে তৈরি হয়েছে। সব আঞ্চলিক দলই যে বিজেপি বা কংগ্রেস-বিরোধী, এমন নয়। নানা সময় এরা কখনও বিজেপি কখনও বা কংগ্রেসের সঙ্গে পথ হেঁটেছে। আঞ্চলিক দলগুলির স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই। যখন যেমন প্রয়োজন, তখন তেমন সিদ্ধান্ত গ্রহণ করে এবং সেই সিদ্ধান্তকে জাস্টিফাই করতে সেই সময় যে যুক্তি দেয়, তা ওই একই দলের পূর্ববর্তী ঘোষিত নীতির ঠিক উল্টো। অতীতে বারবার দেখা গিয়েছে, দেশের আঞ্চলিক দলগুলি নীতি-আদর্শের সুদৃশ্য মোড়কে সুবিধে অনুসারে নিজেদের অবস্থান বদলে ফেলে। এমন অজস্র উদাহরণ দেওয়া যায়। ফলে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে খুব সহজে বিরোধীরা একমত হবেন বলে রাজনৈতিক মহল মনে করে না। এবং এটাও নিশ্চিতভাবেই দেখা যাবে, সহমত না হলে বিরোধী দলগুলি প্রকাশ্যে একে অপরের ওপর দায় চাপাচ্ছে। এমন পরিণতির অপেক্ষাতেই রয়েছে বিজেপি। তবু রাষ্ট্রপতি নির্বাচনে সহমতের ভিত্তিতে বিরোধী প্রার্থী চূড়ান্ত করার একটা চেষ্টা থাকা জরুরি।

ওদিকে, সদ্য-সমাপ্ত রাজ্যসভা ভোটে বিরোধীদের ছন্নছাড়া পরিস্থিতি ফের প্রকট হয়েছে। মহারাষ্ট্রে শিবসেনা- কংগ্রেস-এনসিপি-র ‘মহা বিকাশ আগড়ি’ জোটকে জোর ধাক্কা দিয়ে মোট ৬টি আসনের মধ্যে ৩টিই জিতে নিয়েছে বিজেপি। অথচ মহারাষ্ট্রে এখন ওই ৩ দলের জোটই সরকার চালাচ্ছে৷ খোদ মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের দল শিবসেনা দু’জন প্রার্থী দাঁড় করিয়ে একটিমাত্র আসন জিততে পেরেছে। সব বিধায়কের ভোট জোগাড় করতে না পারায় মহারাষ্ট্রের কংগ্রেস, এনসিপি একটি করে আসন জিতেছে। ওদিকে কংগ্রেস এবং জেডিএস-এর মধ্যে ন্যূনতম সমন্বয়ের অভাবে কর্নাটকেও ৪টির মধ্যে ৩টি আসন ছিনিয়ে নিয়েছে বিজেপি। অন্যদিকে রাজ্যসভার ভোট মিটতেই মহারাষ্ট্র সরকারের অন্দরে কাজিয়া তুঙ্গে উঠেছে। পরিস্থিতি এমনই, শিবসেনা-কংগ্রেস-এনসিপি-র ‘মহা বিকাশ আগড়ি’ জোট ভেঙেও যেতে পারে। জোটের পতন রুখতে মরিয়া হয়ে আসরে নেমেছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এবং প্রবীণ শরদ পাওয়ার। ২০১৯ সালে আগড়ি-জোট মহারাষ্ট্রে সরকার গড়েছে। আড়াই বছরের মধ্যেই সরকারের অভ্যন্তরীণ কোন্দল তুঙ্গে। একদিকে মহারাষ্ট্রের কংগ্রেস মন্ত্রীরা দলের হাই কমান্ডের কাছে অভিযোগ করেছেন, এনসিপি ও শিবসেনা তাদের উপযুক্ত মর্যাদা দিচ্ছে না। ওদিকে মুখ্যমন্ত্রী পদ দখলের আওয়াজ তুলেছে এনসিপি। দিনকয়েক আগে এনসিপির মন্ত্রী ধনঞ্জয় মুন্ডে বলেছেন, "মহারাষ্ট্রে পরবর্তী মুখ্যমন্ত্রী এনসিপি-র কেউ হবেন।" এই বক্তব্য সমর্থন করেছেন এনসিপি প্রধান শরদ পাওয়ারের মেয়ে সুপ্রিয়া সুলে। যদিও এই সংকট কাটাতে এনসিপি-র প্রবীণ নেতা এবং মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ ওয়ালসে পাতিল স্পষ্ট জানিয়েছেন, "মুখ্যমন্ত্রী বদলের প্রশ্নই নেই। পুরো পাঁচ বছর উদ্ধব ঠাকরেই মুখ্যমন্ত্রী থাকবেন।" সমস্যা হয়তো আপাতত মিটবে, কিন্তু এই ইস্যুতে জোটে ফাটল লেগেই গিয়েছে৷ রাষ্ট্রপতি নির্বাচনকে হাতিয়ার করে বিজেপি মহারাষ্ট্রের রাজনীতিতে নতুন করে সুড়সুড়ি দিতে নামলে কী হবে, বলা মুশকিল৷ এই মুহূর্তে বিরোধী শিবিরের অন্যতম দুর্গ মহারাষ্ট্র দখল করতে পারলে বিজেপি-র শক্তি নিশ্চিতভাবেই বৃদ্ধি পাবে।

ওদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, নতুন রাষ্ট্রপতি নির্বাচন হবে আগামী ১৮ জুলাই। ফল ঘোষণা হবে ২১ জুলাই। রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী শিবিরের সর্বসম্মত প্রার্থী স্থির করতে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের নেতাদের ও মুখ্যমন্ত্রীদের চিঠি লিখেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের একজোট করতে উদ্যোগ নিয়েছেন তৃণমূল নেত্রী। এই ইস্যুতে বিরোধী নেতা-নেত্রীদের নিয়ে আগামী ১৫ জুন দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বৈঠক ডেকেছেন তিনি। ওই চিঠিতে বাংলার মুখ্যমন্ত্রী লিখেছেন, দেশের গণতন্ত্রের এই বিপদের সময় রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে সমস্ত প্রগতিশীল বিরোধী রাজনৈতিক দলগুলির জোট বাঁধা উচিত।

এই চিঠি পাঠানো হয়েছে সোনিয়া গান্ধী, উদ্ধব ঠাকরে, নবীন পট্টনায়েক, অরবিন্দ কেজরিওয়াল, পিনারাই বিজয়ন, এমকে স্ট্যালিন-সহ মোট ২২ জন বিরোধী নেতানেত্রীকে। যদিও সোনিয়া গান্ধী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সঙ্গে জানা গিয়েছে, উদ্ধব ঠাকরে এই বৈঠকে হাজির থাকছেন না। কারণ হিসেবে বলা হয়েছে, তিনি সেদিন গোয়া-য় থাকবেন অন্য কাজে। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, উদ্ধব ঠাকরে কারণ যাই-ই দেখান, মহারাষ্ট্র সরকারের অন্দরে সম্প্রতি শরিকদের মধ্যে যে বিতর্ক চলছে, সেই কারণেও কনস্টিটিউশন ক্লাবের বৈঠক এড়িয়ে যেতে পারেন ঠাকরে।

মহারাষ্ট্র, কর্নাটকে রাজ্যসভা নির্বাচনের পর রাজনৈতিক শিবিরে জোরালো প্রশ্ন উঠেছে, রাজ্যসভা নির্বাচনেই যখন বিরোধী শিবির এককাট্টা হয়ে বিজেপির বিরুদ্ধে লড়তে পারেনি, সেখানে রাষ্ট্রপতি নির্বাচনে কীভাবে তারা এক হয়ে লড়বে? অথচ, এবারের রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীরা ঐক্যবদ্ধ হতে না পারলে ২০২৪-এর লোকসভা দখলের লড়াইয়ে অনেকটাই এগিয়ে যাবে নরেন্দ্র মোদির দল। এই আশঙ্কার কথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় রয়েছে বলেই তিনি এতখানি ঝুঁকি নিয়ে সর্বদলীয় বৈঠক ডেকেছেন। এখন যদি অন্য কোনও বিরোধী দল আলাদাভাবে প্রার্থী দিতে চেষ্টা করে, তাহলে বিজেপিকে অনেকটাই সুবিধা করে দেওয়া হবে। আপাতত সবার নজরে এখন ১৫ জুনের বিরোধী-বৈঠক।

লিখেছেন
Kanad Dasgupta
Kanad Dasgupta
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।