মৃত্যুর পরেও একদা ব্রিটিশ উপনিবেশগুলির নোটে থেকে যাচ্ছেন রানি এলিজাবেথ

Queen Elizabeth II: রিজার্ভ ব্যাঙ্ক অফ নিউজিল্যান্ড একটি বিবৃতিতে জানিয়েছে, দেশের মুদ্রা এবং ২০ ডলারের নোটগুলিতে রানি দ্বিতীয় এলিজাবেথের জায়গায় এবার নতুন রাজার ছবি বসবে।

Madhurima Dutta
২ মিনিট
মৃত্যুর পরেও একদা ব্রিটিশ উপনিবেশগুলির নোটে থেকে যাচ্ছেন রানি এলিজাবেথ

সাল ১৮১৫ থেকে ১৯১৪, প্রায় ১০০ বছর ব্রিটিশদের উপনিবেশ থেকেছে কানাডা। স্বাধীনতা এসেছে, বদলে গিয়েছে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক, রয়েছেন রাষ্ট্রপ্রধান। তবু প্রাক্তন ব্রিটিশ উপনিবেশ কানাডায় প্রকটভাবে রয়ে গিয়েছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। কানাডার নোটে রয়েছে রানী দ্বিতীয় এলিজাবেথের মুখচ্ছবি। তিনি প্রয়াত হলেও তাঁরই মুখ এই নোটে শোভা পাবে বলে খবর। যুক্তরাজ্য ছাড়া বিশ্বের অন্তত ২০ টি দেশের মুদ্রা এবং ব্যাঙ্কনোটে ছবি রয়েছে রানির। বর্তমানে, যুক্তরাজ্যের বাজারে থাকা ২৯ বিলিয়ন কয়েন এবং ৪.৭ বিলিয়ন ব্যাংকনোটে রানির প্রতিকৃতি রয়েছে।

রানি দ্বিতীয় এলিজাবেথের ছবি কানাডার কয়েনের পিছনে এবং কানাডিয়ান ২০ ডলারের প্লাস্টিক (C$20 বা $15.28) ব্যাঙ্ক নোটগুলিতে ছাপা রয়েছে। এই নোট ও কয়েন ২০১১ সালে প্রথম চালু হয়৷ সেই নোট ও কয়েনই বাজারে প্রচলিত থাকবে। কানাডার কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, নতুন নোটে রানি এলিজাবেথের উত্তরসূরি রাজা তৃতীয় চার্লসের ছবি থাকবে কিনা সেই বিষয়টি নির্ভর করছে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সরকারের উপর।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ছাপিয়ে যাচ্ছেন সুপ্রিমোকেই! মহুয়ায় কেন মউ জমল না মমতা বন্দ্যোপাধ্যায়ের?

Mahua Moitra-Mamata Banerjee: রাজনৈতিক আঙিনায় শোনা যায়, মহুয়া খুব একটা কথা বলেন না। অর্থাৎ জনমানসে বা দলের অন্দরে শীর্ষ নেতৃত্ব ছাড়া বাকিদের সঙ্গে খুব একটা যোগাযোগ নেই তাঁর।

“বর্তমান $20 পলিমার ব্যাঙ্ক নোটটি আগামী অনেক বছর ধরে চালানোর উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। রাজা পরিবর্তন হলে, একটি নির্ধারিত সময়ের মধ্যে নোটের নকশা পরিবর্তন করার কোনও আইনি প্রয়োজন নেই,” বৃহস্পতিবার বলেছেন ব্যাঙ্ক অফ কানাডার মুখপাত্র পল ব্যাডার্টচার ৷

  • আপনার জন্য আরও কিছু লেখা
সাজতেন অনুব্রতর ৫৭০ ভরি সোনায়, কেষ্টর গরু পাচারের দুর্নাম ঘোচাবেন কালীই!

Anubrata Mondal: বীরভূম জেলা তৃণমূলের মুখ্য কার্যালয়ে কালীপুজোয় কালীমূর্তিকে সাজানো হত ৩৫০ ভরি সোনার গয়নায়। গত বছর তা বেড়ে হয় ৫৪০ ভরি! আর এখন সেই সোনার পরিমাণ হয়ে দাঁড়িয়েছে ৫৭০ ভরি!

“নিয়ম অনুযায়ী, যে কোনও নতুন ব্যাংক নোটের গঠন, নকশা এবং উপাদান অনুমোদন করেন অর্থমন্ত্রী, নোটে কার ছবি থাকবে সেটিও তিনিই ঠিক করেন,” জানান পল ব্যাডাটর্চার। বৃহস্পতিবার স্কটল্যান্ডের বালমোরালে ৯৬ বছর বয়সে প্রয়াত হয়েছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। কানাডার অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের কার্যালয় ভবিষ্যতের নোটের নকশা সম্পর্কে অবশ্য এখনও কোনও মন্তব্য করেনি।

নিউজিল্যান্ডও ব্রিটিশদের উপনিবেশ ছিল। রিজার্ভ ব্যাঙ্ক অফ নিউজিল্যান্ড একটি বিবৃতিতে জানিয়েছে, দেশের মুদ্রা এবং ২০ ডলারের নোটগুলিতে রানি দ্বিতীয় এলিজাবেথের জায়গায় এবার নতুন রাজার ছবি বসবে। তবে এই ধরনের পরিবর্তন তখনই ঘটবে যখন রানির মুখের ছবিওয়ালা সমস্ত মুদ্রা এবং ব্যাংকনোট বাজার থেকে নিঃশেষ হয়ে যাবে।

লিখেছেন
Madhurima Dutta
Madhurima Dutta
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।