“কারও থেকে এক নয়া পয়সা নেব না," দুর্দিনে সততা প্রমাণে মরিয়া শোভনদেব

Sovandeb Chattopadhyay: পার্থ ও অনুব্রতকে নিশানা করে তিনি জানিয়ে দেন ‘অসতের পাশে’ নেই দল। শোভনদেব বলেন, “আমাদের দলের যেসব লোকেরা অন্যায় করছে আমরা কারও দায়িত্ব নেব না।”

subhajit putatunda
২ মিনিট
“কারও থেকে এক নয়া পয়সা নেব না," দুর্দিনে সততা প্রমাণে মরিয়া শোভনদেব

পার্থ-অনুব্রত কাণ্ডে বিড়ম্বনায় তৃণমূল। জোর গলায় সততার দাবি করে এলেও, গরুপাচার ও শিক্ষক নিয়োগের দুই কাঁটা না তো গিলতে পারছে, না উগরাতে পারছে শাসকদল। এরই মাঝে নিজের অবস্থান স্পষ্ট করতে মরিয়া শোভনদেব চট্টোপাধ্যায়। তৃণমূলের বর্ষীয়ান এই নেতা ঘোলা মহিষাপোতায় দলেরই একটি অনুষ্ঠানে এসে বলেন, “আমি এখানে এসেছি অন্য কোনও কারণে নয়। এসেছি, পাঁচ বছর পর চলেও যাব। তাঁর আগে কিছু কাজ করতে চাই, সকলের সহযোগিতা চাই।” নিজের তথা দলের ভাবমূর্তি সাফ করতে শোভনদেব বলেন, “আমি আপনাদের কাছ থেকে এক নয়া পয়সা নিয়ে যাব না। আমি বলেই দিয়েছি খড়দহে যতদিন আছি আমাকে কোনও উপহার দেওয়া যাবে না। আমি কারও কোনও উপহার গ্রহণ করব না।”

  • আপনার জন্য আরও কিছু লেখা
নেশা প্রত্নতত্ত্ব, দশ হাজারের বেশি প্রত্নবস্তু দিয়ে সুন্দরবনে সংগ্রহশালা গড়লেন মৎসজীবী

Sundarbans Museum: এই সংগ্রহশালা ঘুরে দেখার জন‍্য তিনি কোনও অর্থ নেননা। নদী ও সমুদ্রে মাছ ধরে যেটুকু অর্থ উপার্জন হয় তার সবটুকু দিয়েই এই সংগ্রহশালা তৈরি হয়েছে।

শুধু উপহার বা টাকা পয়সা নয়, জনগণের সঙ্গে কোনও লেনদেনের রাস্তাতেই যে তিনি হাঁটেন না তা স্পষ্ট করে দিয়ে শোভনদেব বলেন, “আমি কারও বাড়িতে খাব না। একটা সময় খেতাম। ৩১ বছর ধরে আমি বিধায়ক আছি কেন? কেন আমি এই সিদ্ধান্ত নিলাম? আমি চাই না আমার গায়ে কেউ কালো দাগ ছিটিয়ে দিক। এত বয়স হয়েছে, মাথা উঁচু করে আছি। আমি চাই না আমাকে ব্যাবহার করে কেউ তাঁর নিজের সম্পদ বাড়াক।”

  • আপনার জন্য আরও কিছু লেখা
বিজেপির গান্ধী-মুক্ত ভারতের কৌশল না কি মোদি আমলেই যোগ্য সম্মান পাচ্ছেন নেতাজি!

Netaji Subhash and Mahatma Gandhi: মোদির মুখে বারবার নেতাজির নাম এবং জাতীয়তাবাদে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়দের ভূমিকা উঠে এসেছে। দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে খানিকটা নিষ্ক্রিয় হয়েছেন মহাত্মা গান্ধী।

নাম না করেই যে তিনি পার্থ-অনুব্রত কাণ্ডের চুনকালি থেকে নিজেকে সরিয়ে রেখেছেন তা স্পষ্ট করতে শোভনদেব বলেন, “আপনারা আমাদের খেয়াল রাখুন। আমাকে ভোট দিলেন, আমার চালচরণ কেমন, জীবনযাত্রা কেমন, আমি কি সত্যি এখানকার মানুষের কাজ করছি, না কি আমি আমার ক্ষমতার বলে সম্পদ বাড়াবার চেষ্টা করছি খেয়াল রাখুন। তা না হলে আমাদের দেশ ধ্বংস হয়ে যাবে।”

হিসাব বহির্ভূত সম্পত্তি প্রসঙ্গে তিনি আরও বলেন, “আমার কিছুই ছিল না, দেখা গেল হঠাৎ অনেক কিছু হয়ে গেল। ছিলাম বাসের কন্ডাক্টর, হয়ে গেলাম ৫০ বিঘা জমির মালিক! আমার বাবা আমাকে বিধায়ক-মন্ত্রী করেননি, আমার দল করেছে, মানুষ করেছে। কেন দেবেন কাউকে টাকা! সজাগ হয়ে যান না হলে আগামী দিন সন্তানদের কোনও নিরাপত্তা থাকবে না।” দলের দুই হেভিওয়েট পার্থ ও অনুব্রতকে নিশানা করে তিনি জানিয়ে দেন ‘অসতের পাশে’ নেই দল। শোভনদেব বলেন, “আমাদের দলের যেসব লোকেরা অন্যায় করছে আমরা কারও দায়িত্ব নেব না।”

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।