জেন জি লব্জ 'ঘোস্টিং'; কখন কেন কীভাবে ঘোস্টিং করা হয়?

Ghosting: শব্দটি বর্তমানে প্রতিনিয়ত 'হঠাৎ উবে যাওয়া' অর্থে ব্যবহার করা শুরু হলেও, এর ব্যবহারের সূত্রপাত একবিংশ শতকে নয়। সেই শেক্সপিয়ারের যুগ থেকেই, তাঁর বিভিন্ন নাটকে এই শব্দের ব্যবহার লক্ষ্যণীয়।

inscript
৪ মিনিট
জেন জি লব্জ 'ঘোস্টিং'; কখন কেন কীভাবে ঘোস্টিং করা হয়?

রাজদীপ ও অঙ্কিতা গত ২ মাস যাবৎ কথা বলছে পরস্পরের সঙ্গে। উফফ! কথার যেন অন্ত নেই! সেই সকাল থেকে শুরু হয় কথা। স্কুল-টিউশনি 'বাঙ্ক' করে চলে ঘুরে বেড়ানো। তারপর বাড়ি ফিরে, আবার একইরকম 'চ্যাটিং'। ভোর পর্যন্ত চলে ইমোজি, স্টিকার, রিল শেয়ার এবং সঙ্গে কথা। তারপর একদিন হঠাৎ করেই সকাল থেকে অঙ্কিতার মেসেজের রিপ্লাই করে না রাজদীপ। অঙ্কিতা ক্রমাগত ফোনে ধরার চেষ্টা করতে থাকে। কিন্তু নাহ! কোনো লাভ নেই! বৃথা চেষ্টা। অঙ্কিতার চোখের জল তো আর বাঁধ মানে না।

কী করবে বুঝতেও পারে না। ঘটনার তল পায় না অঙ্কিতা। রাজদীপকে ফোনে না পেয়ে, অঙ্কিতা ঠিক করে কয়েকজন বন্ধুর সঙ্গে একটু বেরোবে। যারা দুজনেরই বন্ধু। অঙ্কিতা তাদের বলে, সমস্যার কথা। শুনে তারা বলে, "Oh! So he has ghosted you!" কারণ আমরা তো ওর whatsapp status, instagram story সবই দেখতে পাচ্ছি। "Ghosted!" আকাশ ভেঙে পড়ে অঙ্কিতার মাথায়। তারা তো ভবিষ্যৎ পরিকল্পনা করেছিল একসঙ্গে, এরকম কীভাবে হতে পারে? মাথায় শুধু একটাই কথা ঘুরতে থাকে "what went wrong?"

হ্যাঁ, 'ghosting' ঠিক এভাবেই হয়। সুন্দর কথোপকন চলাকালীন, কোনো ঝগড়া-ঝামেলা-মন কষাকষি ছাড়াই দুম করে একজন ভূতের মতো অদৃশ্য হয়ে যায়। আর আরেকজন তাকে হাতড়ে বেড়ায়। সে শুধু ভাবতে থাকে "ভুলটা কোথায় ছিল?"

জেন জি-র প্রাত্যহিক শব্দকোষের ভীষণ পরিচিত লব্জ 'ghosting'. কিছু উদ্ভট ব্যবহার, কার্যকলাপের উদ্ভট অভিধানের উদ্ভট নামের মধ্যে অন্যতম এক লব্জ।

এই ghosting শব্দটি বর্তমানে প্রতিনিয়ত 'হঠাৎ উবে যাওয়া' অর্থে ব্যবহার করা শুরু হলেও, এর ব্যবহারের সূত্রপাত একবিংশ শতকে নয়। সেই শেক্সপিয়ারের যুগ থেকেই, তাঁর বিভিন্ন নাটকে এই শব্দের ব্যবহার লক্ষ্যণীয়। তখন এর অর্থ ছিল, 'চুপচাপ শান্তভাবে চলে যাওয়া' এবং 'ভয় দেখানো'।

শুরুয়াত একবিংশ শতকে না হলেও, শব্দটি নজর কেড়েছে এই শতকেই। বর্তমান প্রজন্মের সম্পর্কের এক সমীকরণকে বোঝাতেই, এর ব্যবহার শুরু হয় শতকের গোড়ার দিকে। ২০১৪-১৫ সালের মধ্যে মূলত নেটদুনিয়ার দৌলতেই সকলের নজর কাড়ে এই শব্দ। বাম্বল, টিন্ডার অ্যাপের ব্যবহার শুরু হওয়ার পর থেকেই মূলত ghosting-এরও রমরমা শুরু হয়।

অনলাইন ডেটিং এবং ডিজিট্যালি কথাবার্তার যুগে এই শব্দের বাড়বাড়ন্ত দেখে ২০১৭ সালে

'The Merriam-Webster dictionary', 'ghosting' শব্দটিকে তাদের অভিধানের অংশ করে, অর্থ 'আচমকা উধাও'। লব্জটি ২০১৮ সালে অক্সফোর্ডের 'word of the year'- এর প্রি-সিলেকশন তালিকায় ছিল।

Romantic/ Dating ghosting - সবচেয়ে বেশি জনপ্রিয় ghosting-এর এই ধরন। প্রেমের সম্পর্কে কিছুদিন বা কয়েক মাস কথা বলার পর একজন যখন হঠাৎ উধাও হয়ে যায়, সেটি এর আওতায় পড়ে।

Soft ghosting- চ্যাটে রিপ্লাইয়ের দৈর্ঘ্য ছোট হয়ে আসে। দেরিতে আসে উত্তর। প্রচেষ্টা কমতে থাকে ধীরে ধীরে। এবং একদিন সব বন্ধ। ধীরে ধীরে যোগাযোগ বন্ধ হওয়াই এর নাম সফ্ট ঘোস্টিং।

Hard ghosting- দুম করে সব জায়গায় ব্লক। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম হোক বা ফোনকল সর্বত্র।

Friendship ghosting- খুব ভাল বন্ধু যখন আচমকা একসঙ্গে ঘোরা , কথা বলা, মেসেজের রিপ্লাই করা বন্ধ করা দেয়।

Professional বা corporate ghosting -

  • আপনার জন্য আরও কিছু লেখা
মদের চেয়েও ক্ষতিকর রিলস! নেশায় বুঁদ ‘জেন-জি’র কমছে ধৈর্য, বাড়ছে অবসাদ

Reels Addiction: অতিরিক্ত রিলস দেখার প্রবণতা মস্তিষ্কে ডোপামিন ও সেরোটোনিনের ভারসাম্যে ব্যাঘাত ঘটায়। ফল, অমনোযোগী, ঘুমে সমস্যা, মানসিক অবসাদ, শর্ট টার্ম মেমোরি লস বা স্বল্পমেয়াদী স্মৃতিশক্তি হ্রাস।

চাকরি প্রার্থীরা ইন্টারভিউ-এর পর হঠাৎ উবে যায়।নিয়োগকারীদের ধরা ছোঁয়ার বাইরে।

নিয়োগকারীরা যোগাযোগ বিচ্ছিন্ন করে চাকরিপ্রার্থীদের সঙ্গে। (বেশিরভাগ ক্ষেত্রে সেটাই হয়)

Family ghosting - এটা নিয়ে খুব কম কথা হয়। ভাই-বোন বা মা-বাবা যখন আচমকা সমস্ত যোগাযোগ ছিন্ন করে।

Caspering- এটাও একধরনের friendly ghosting. যেখানে একজন যে কোনো অজুহাত দিয়ে উধাও হয়ে যায়।

Zombie-ing- ভূত হঠাৎ জীবিত হয়ে জিজ্ঞেস করে হালহকিকত। যেন কিছুই ঘটেনি।

Orbiting- সে মেসেজের জবাব দেয় না। কিন্তু, ইনস্টাগ্রাম বা ফেসবুকের স্টোরি দেখে, পোস্টে লাইক করে। ঠিক যেমন দূরে থেকে গ্রহের কক্ষপথে উপগ্রহরা ঘুরে বেড়ায়।

আচমকাই বর্তমান থেকে ভূত হয়ে যায়

কেউ অকারণে কিছু না বলে-কয়ে কারোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাইবে কেন?

এর কারণ বিশ্লেষণ করতে গেলে, কয়েকটি সাধারণ কারণ বার বার চোখে পড়ে। যেমন-

কয়েকজন কোনো জটিল বিষয় নিয়ে মুখোমুখি কথা বলতে চায় না। তারা ভাবে এর চেয়ে 'এড়িয়ে যাওয়া' ভালো। এবং এড়িয়ে যেতে সেই মানুষের জীবন থেকে চলে যাওয়া ভালো।

আজকের ডেটিং অ্যাপের যুগে মানুষ শুধু 'option'. তাই একটা অপশনকে দূরে সরিয়ে আর পাঁচটা অপশনকে 'ট্রাই' করা যেতেই পারে।

অনেকেই আবার বুঝতে পারেনা তাদের এই কান্ডের জন্য অপর মানুষটির মানসিক অবস্থা কী হতে পারে?

তাদের কাছে এটি ভীষণ সাধারণ একটি ব্যাপার, তাই তারা বুঝতেই পারেনা তাদের কিছু বলা উচিত ছিল বলে।

তাদের মনে হয়, অপর মানুষটির প্রতিক্রিয়া খুব 'নাটকীয়' হবে। সেই ভয়ে তারা 'পালিয়ে যায়'।

অনেকসময় মানসিক স্বাস্থ্যের কারণে (যেমন - অবসাদ, ভয়-ভীতি, উৎকণ্ঠা) অনেকে নিজেদের, বাকিদের থেকে দূরে সরিয়ে নেন।

এবং আরও বিভিন্ন কারণে, যেমন- ফোন হারিয়ে যাওয়া, ব্যস্ত হয়ে পড়া, অন্য কাউকে ভালো লাগা ইত্যাদি। (যদিও, বেশিরভাগ ক্ষেত্রেই ইচ্ছাকৃতই হয় ghosting)।

যার উপর 'ghosting' করা হয়। তার প্রতিক্রিয়া কীরকম হয়?

Ghosting খুবই যন্ত্রণাদায়ক হয় অনেকের ক্ষেত্রে। বেশিরভাগ ক্ষেত্রেই সকলের মনে আত্ম-সংশয় জন্ম নেয়। তাঁরা ক্রমাগত নিজেদের খামতি খুঁজতে থাকেন। নিজের সম্পূর্ণ অস্তিত্বকে কেউ বর্জন করেছে, বলে মনে করতে শুরু করেন। যাঁরা খুব বেশি জড়িয়ে যান, তাঁদের বিভিন্ন শারীরিক ব্যথা-যন্ত্রণারও সম্মুখীন হতে হয়।

কী করা উচিৎ?

আত্মসম্মানকে গুরুত্ব দিয়ে বারবার মেসেজ, ফোনকলের চেষ্টা না করে জীবনে হাসিমুখে এগিয়ে যাওয়াই যুক্তিযুক্ত।

লিখেছেন
inscript
inscript
15 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।