স্বাধীনতার প্রথম স্বাদ: রাত দখলের স্বাধীনতা

Independence Day: মাঝে মাঝে ভাবি, যদি কোনো পুরুষ না থাকতো! তবে হয়তো নির্ভয়া, অভয়ারা বেঁচে থাকতো। তবে হয়তো নিৰ্ভয়ে হাঁটতে পারতাম রাতের রাস্তায়।

Jayasree Paul
২ মিনিট
স্বাধীনতার প্রথম স্বাদ: রাত দখলের স্বাধীনতা

ঠিক সময়ে ক্যাবটা বুক করেও আসছে না দেখে একটু চিন্তায় পড়তে হল। রাতটাও নেহাত কম হল না। বাড়ি থেকে ফোন আসছে বারবার। বিরক্ত হলেও কেটেও দেওয়া যাচ্ছে না। যাক বাবা ক্যাবটা এল। এবার লাইভ লোকেশন আর গাড়ির নম্বরটা বাড়িতে পাঠিয়ে রাখি।

হ্যাঁ, এও আমার স্বাধীন ভারতবর্ষ। রোজকার গল্প। একটু বেশি রাত হয়ে গেলেই চিন্তায় পড়ে যান মা-বাবা। যদিও যথেষ্ট সঙ্গত কারণেই এই চিন্তা। স্বাধীনতার ৭৯-এ এসে ভাবতে হয় কী পরা উচিত আর কী নয়। কিন্তু তারপরেও স্বাধীনতা আসে। গুটি-গুটি পায়ে।

প্রথম ভুল করার স্বাধীনতা। প্রথম 'না' বলার স্বাধীনতা। প্রথম রাতে একা রাস্তায় ঘুরে বেরানোর স্বাধীনতা। এরকমই, প্রথম স্বাধীনতা পেলাম রাতে একা ঘুরে আসার। না, ঠিক ঘুরে আসা নয়। গত বছর, ঠিক স্বাধীনতা দিবসের আগের দিন এল রাত দখলের ডাক। মোটামুটি বেশ কয়েকবার আবৃত্তির জন্য মঞ্চে ওঠায় এই অধমের পরিচয় হল এই যে, সে নাকি ভাল আবৃত্তি করে। তা বেশ। রাত দখলের জন্য মোটামুটি প্রস্তুত। কিন্তু একা যাওয়া হল না। সঙ্গে রইল পাহারা। কিন্তু সুযোগ আসল ঠিকই।

  • আপনার জন্য আরও কিছু লেখা
স্বাধীনতার প্রথম স্বাদ: নেট-জেআরএফ, ফুল ফেলোশিপ পাওয়া

Independence Day : সেই টাকায় প্রথম আমি কিনেছিলাম একটা মেঠো গোলাপি রঙের লিপস্টিক। আর একটা সবুজ কালি ভরা কলম। আর একটা বই—সুকুমারী ভট্টাচার্যের লেখা।

ধীরে-ধীরে আন্দোলন আরও সংঘটিত হল। তা সেবার লেখক-শিল্পী গণ সংগঠনের পক্ষ থেকে ডাক এল মঞ্চে দাঁড়িয়ে আবৃত্তির মাধ্যমে আন্দোলন জোরালো করার। সঙ্গে যেন এল বাক-স্বাধীনতা। পুলিশ প্রশাসনের চোখে চোখ রেখে, নিমতা থানার সামনে দাঁড়িয়ে বলতে পেরেছিলাম প্রশাসনের চূড়ান্ত গাফিলতির কথা। প্রাতিষ্ঠানিক খুনের কথা। ঠিক সেই দিন রাতে ২ সেপ্টেম্বর ২০২৪, ফের এল রাত দখলের ডাক। না, সেদিন কোনো পাহারা ছিল না। পূর্ণ স্বাধীনতার ছিল সেদিন। বাড়ি যখন ফিরছি, তখন ঘড়িতে সময় রাত ৩টে। একা একটা রাস্তা, সঙ্গী কয়েকজন ভৈরব বাহন, মাইকে কোথাও-কোথাও বাজছে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে মহিষাসুরমৰ্দিনী। একদিকে ছিল বিষণ্ণ এক মন, কারণ তিলোত্তমার ন্যায়বিচার তখনও এক আলোকবর্ষ দূর। ওপর দিকে এক অনন্য অনুভূতি। একা হাঁটার অনুভূতি।

কিন্তু আমি জানি না, এত আন্দোলন, রাত দখলের ফলশ্ৰূতি কবে পাব, কবে অভয়ার দোষীরা যোগ্য শাস্তি পাবে, কিংবা আদৌ পাবে কিনা। আমি এও জানি না আর কোনোদিন একা রাস্তায় রাতের বেলা হাঁটতে পারব কিনা। তবে তোমায় ধন্যবাদ অভয়া। পারলে আমায় ক্ষমা কোরো। কিন্তু আমরা এখনও চাই তোমার বিচার। তবে বিচারের বাণী যে এখনও নিভৃতে কাঁদে অভয়া।

মাঝে-মাঝে ভাবি, যদি কোনো পুরুষ না থাকত! তবে হয়তো নির্ভয়া, অভয়ারা বেঁচে থাকত। তবে হয়তো নিৰ্ভয়ে হাঁটতে পারতাম রাতের রাস্তায়। আচ্ছা এমন কি কখনও হবে যেদিন রাস্তায় কোনো পুরুষ থাকবে না, শুধু থাকবে নারী, একদিনের জন্য হলেও পুরুষরা থাকবে গৃহবন্দি। তবে সেদিন হয়তো ভয়টা থাকবে ঘরে ফেরার।

স্বাধীনতার ৭৯ তম বর্ষে এসে এটুকুই চাইব, একটু মানুষ ভাবুন আমাদের। বাড়ির সম্মান রক্ষার দায়ভার তো বাড়ির পুরুষ সিংহটিরও। চরিত্র তো আপনাদের-ও আছে, সেদিকে নজর দিন। এটুকু বাঁচতে দিন আমাদের।

লিখেছেন
Jayasree Paul
Jayasree Paul
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।