দেশভাগের দু-দিন পর কীভাবে স্বাধীন হয় পশ্চিমবঙ্গের এই জেলাগুলি?

Partition of West Bengal : তবে স্যার র‍্যাডক্লিফ চূড়ান্ত রায় দিলেও তা তৎক্ষণাৎ প্রকাশ করা হয়নি। ১৭ আগস্ট বিকেলে যখন তা প্রকাশিত হয় তখন দেখা গেল চরম বঞ্চনার স্বীকার হয়েছে পশ্চিমবঙ্গ।

Pratick Mukherjee
২ মিনিট
দেশভাগের দু-দিন পর কীভাবে স্বাধীন হয় পশ্চিমবঙ্গের এই জেলাগুলি?

মানচিত্র অনুসারে পশ্চিমবঙ্গ অঞ্চলের জন্য গঠিত হয়েছিল একটি ছায়া মন্ত্রীসভা। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েলেন কংগ্রেসের ড. প্রফুল্ল চন্দ্র ঘোষ। আমরা বর্তমানে পশ্চিমবঙ্গের যে-মানচিত্রের সঙ্গে পরিচিত, তার থেকে কিছুটা আলাদা এবং সীমানা কমিশনের নির্ধারণ করে দেওয়া পশ্চিমবঙ্গের মানচিত্রের থেকে আয়তনেও বড় ছিল অন্তর্বর্তীকালীন সেই মানচিত্র।

সমগ্র বর্ধমান বিভাগ, প্রেসিডেন্সি বিভাগের অবিভক্ত ২৪ পরগনা, কলকাতা, খুলনা জেলা এবং রাজশাহী বিভাগের দার্জিলিং, সমগ্র জলপাইগুড়ি জেলা ছিল সেই মানচিত্রের অন্তর্ভুক্ত। অপরদিকে নদিয়া, মুর্শিদাবাদের মতো জেলাগুলি পূর্ববঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছিল। অবশেষে সীমানা কমিশনে বিস্তর সওয়াল, জবাব এবং বিচারপতিদের মধ্যে মতানৈক্যর পর কমিশনের চেয়ারম্যান স্যার সিরিল র‍্যাডক্লিফ নির্ধারণ করলেন দুই বাংলার মানচিত্র।

  • আপনার জন্য আরও কিছু লেখা
সিনেমায় বিকৃত ১৯৪৬, ইতিহাসের নামে চলছে যে রাজনীতির খেলা

The Great Calcutta Killings: ৭০ বছর পর এই ঘটনাটা নিয়ে সিনেমা করার পিছনে কী উদ্দেশ্য থাকতে পারে? বিবেক অগ্নিহোত্রীদের লক্ষ্য হলো, হিন্দুদের ভয় দেখিয়ে তাদের মধ্যে ঘৃণার সৃষ্টি করা।

তবে স্যার র‍্যাডক্লিফ চূড়ান্ত রায় দিলেও তা তৎক্ষণাৎ প্রকাশ করা হয়নি। ১৭ আগস্ট বিকেলে যখন তা প্রকাশিত হয় তখন দেখা গেল চরম বঞ্চনার স্বীকার হয়েছে পশ্চিমবঙ্গ। অন্তর্বর্তী মানচিত্রে পূর্ববঙ্গের অন্তর্ভুক্ত হওয়া মুর্শিদাবাদ, নদিয়া, মালদহ, দিনাজপুরের একাংশ, যশোর জেলার বনগাঁ ও গাইঘাটা থানা যেমন পশ্চিমবঙ্গের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে তেমনই পূর্ববঙ্গের গর্ভে তলিয়ে গিয়েছে বিস্তীর্ণ অমুসলিম প্ৰধান অঞ্চল।

পশ্চিমবঙ্গের বর্তমান মানচিত্র

  • আপনার জন্য আরও কিছু লেখা
অ্যাংলোদের স্বপ্নে চিরতরে ক্ষতচিহ্ন এঁকে দিয়েছিল দেশভাগ

Partition and Anglo Indians: ১৯৪৭ সালে স্বাধীনতা পাওয়ার পর পঞ্জাবে ৬০০০-৮০০০ অ্যাংলো-ইন্ডিয়ান মানুষ ছিল বলে জানা গেছে। গোল বাঁধে এই সময়েই।

সীমানা কমিশনের রায় ১৫ আগস্টের পর প্রকাশিত হবার কারণে অন্তর্বর্তী মানচিত্র অনুযায়ী পশ্চিমবঙ্গভুক্ত যে খুলনায় স্বাধীনতার দিন ভারতের ও মুর্শিদাবাদ জেলায় পাকিস্তানের পতাকা উড়েছিল, সেই সমস্ত এলাকাগুলিতে ১৭ আগস্ট রায় ঘোষণা হবার পর দেখা গেল এক বিপরীত চিত্র। মুর্শিদাবাদে উত্তোলন করা হল ভারতের জাতীয় পতাকা এবং খুলনায় উড়ল পাকিস্তানের পতাকা। বাংলার মোট জনসংখ্যার ৪৬ শতাংশ অমুসলিম এবং রাজস্বের ৮০ শতাংশই হিন্দুরা দিলেও পশ্চিমবঙ্গের ভাগে অবিভক্ত বাংলার ৪০ শতাংশ জমিও অন্তর্ভুক্ত করা হয়নি। দার্জিলিং ও জলপাইগুড়ির সঙ্গে বাকি পশ্চিমবঙ্গের সঙ্গে সরাসরি সংযোগের করিডোর থেকে যেমন পশ্চিমবঙ্গকে বঞ্চিত করা হয়েছে তেমনিই হিন্দু সংখ্যাগরিষ্ঠ ঢাকা বন্দর, চট্টগ্রামের স্বশাসিত পার্বত্য অঞ্চল অনৈতিকভাবে পূর্ববঙ্গকে পাইয়ে দেওয়া হয়েছে।

বঞ্চনার ইতিহাস অনেক দীর্ঘ হলেও পশ্চিমবঙ্গের তৎকালীন প্ৰধানমন্ত্রী ড.প্রফুল্ল ঘোষ পূর্ববঙ্গের তৎকালীন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিনের সঙ্গে এক যৌথ বিবৃতিতে সীমানা কমিশনের রায়কে অকুন্ঠচিত্তে গ্রহণ করার আবেদন জানান। সীমানা কমিশনের চূড়ান্ত রায়ে অন্তর্বর্তী মানচিত্রে পূর্ববঙ্গের অন্তর্ভুক্ত হওয়া যে সমস্ত জায়গা বাংলায় ফিরে আসে সেই সমস্ত জায়গার অধিবাসীবৃন্দ আজও দিনটিকে স্মরণীয় করে রাখতে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন। সেই সময় যোগাযোগ ব্যবস্থা এত শক্তিশালী ছিল না। ১৭ তারিখে প্রকাশিত রায় মানুষের কাছে ব্যাপকভাবে পৌঁছেছিল ১৮ আগস্ট অর্থাৎ পরের দিন সংবাদপত্রের মাধ্যমে। ১৮ আগস্ট পুনরায় ‘স্বাধীনতা দিবস’ পালন করার এটিও একটি বড় কারণ। মুর্শিদাবাদ, নদিয়া জেলার একাংশের মতো নানান এলাকার পশ্চিমবঙ্গে অন্তর্ভুক্তির আড়ালের আসল ইতিহাস সময়ের সঙ্গে-সঙ্গে অনেকের কাছেই ফিকে ও অস্পষ্ট হয়ে গেছে। অজানা, অস্পষ্ট ইতিহাস মানুষের কাছে পৌঁছে যাক, এটিই আশা করা উচিত।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।