আরজি কর তদন্তের আওতায় কে কে? সিবিআইকে তালিকা দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

RG Kar Case Hearing: কাদের কাদের নাম তদন্তাধীন সেই তালিকা আদালতে জমা দেওয়ার জন্য সিবিআইকে নির্দেশ দেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়।

inscript
২ মিনিট
আরজি কর তদন্তের আওতায় কে কে? সিবিআইকে তালিকা দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

সিবিআইয়ের তদন্তে পূর্ণ আস্থা রয়েছে শীর্ষ আদালতের। গত শুনানিতেও সুপ্রিম কোর্ট জানিয়েছিল আরজি কর কাণ্ড নিয়ে যে রিপোর্ট সিবিআই জমা করেছে তা পড়ে বিচলিত হয়েছেন খোদ বিচারপতিরা। ৩০ সেপ্টেম্বর আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও মৃত্যু বিষয়ক মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে, সিবিআইয়ের তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে। স্টেটাস রিপোর্ট খতিয়ে দেখে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ জানিয়েছে, এই তদন্ত চালিয়ে নিয়ে যাক সিবিআই। আরজি কর কাণ্ডের বিচার নিয়ে সংশয় উঠেছে ইতিমধ্যেই। কারণ এই ঘটনায় একাধিক প্রভাবশালী ব্যক্তির জড়িয়ে থাকার সম্ভাবনা রয়েছে।

জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিং আদালতে এদিন বলেন, “এটা সাধারণ খুন ও ধর্ষণের ঘটনা হিসাবে দেখলে ভুল হবে। আমাদের কাছে চার জনের নাম রয়েছে। দু’জনের নাম আমরা সিবিআইকে দিয়েছি। ওই চার জন ঘটনাস্থলে ছিলেন।” তদন্তের আওতায় আসা হাসপাতালের সাতজনকে আপাতত সাসপেন্ড করারও দাবি জানান তিনি।একই আর্জি জানান জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস-এর আইনজীবী করুণা নন্দীও। এদিনের শুনানিতে কাদের কাদের নাম তদন্তাধীন সেই তালিকা আদালতে জমা দেওয়ার জন্য সিবিআইকে নির্দেশ দেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়। রাজ্য আদালতকে জানায়, তদন্তকারী সংস্থা ওই নামের তালিকা দিলেই পদক্ষেপ করা হবে। যদি সেই তালিকায় প্রভাবশালী ব্যক্তিও থাকেন, তাহলেও পদক্ষেপ করা হবে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ওঁর দু'চোখ জোড়া স্বপ্ন রক্ত হয়ে ঝরতে দেখেছি: আরজি কর কাণ্ডে মৃতার মা-বাবা

RG Kar Doctor's Death: মেয়ে নেই প্রায় ২ মাস হয়ে গিয়েছে। কিন্তু নিজের চিকিৎসক মেয়ের ওই ক্ষতবিক্ষত মুখ চোখের সামনে থেকে সরে না বাবা-মায়ের। তাঁদের সেই যন্ত্রণার কথাই পদে পদে ফুটে উঠল অর্ক দেবের সঙ্গে একান্ত কথাবার্তায়।

রাজ্য এদিন শীর্ষ আদালতকে জানায়, জুনিয়র ডাক্তারেরা শুধুমাত্র জরুরি পরিষেবা দিচ্ছেন। বহির্বিভাগ ও অন্য ক্ষেত্রে পরিষেবা দিচ্ছেন না। যদিও সেই অভিযোগ উড়িয়ে দেন জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিং। প্রধান বিচারপতি চন্দ্রচূড় এদিন জানতে চান, কেন শুধু প্রয়োজনীয় পরিষেবাই দিচ্ছেন? সব ডাক্তারেরা সব ডিউটি করছেন না তাহলে? ইন্দিরা আদালতে জানান, প্রয়োজনীয় পরিষেবার মধ্যে বহির্বিভাগের পরিষেবা পড়ে না। প্রধান বিচারপতি বলছেন, হাসপাতালের বহির্বিভাগ ও অন্য ক্ষেত্রগুলি-সহ সমস্ত প্রয়োজনীয় পরিষেবা কাজই করতে হবে জুনিয়র ডাক্তারদের।

এদিন সিবিআইয়ের রিপোর্ট খতিয়ে দেখে প্রধান বিচারপতি চন্দ্রচূড় জানান, তরুণীর চোখে গুরুতর আঘাত লেগেছিল বলে সিবিআই তাদের রিপোর্টে উল্লেখ রয়েছে। ঘুমন্ত অবস্থায় কীভাবে চোখে আঘাত লাগতে পারে সেই প্রশ্ন তুলেছিলেন বিচারপতি। সলিসিটর জেনারেল এই প্রশ্নের উত্তরে বলেন, চশমা খুলে না রাখার জন্য আঘাত লেগেছে চোখে।

আরজি কর হাসপাতালে সিসিটিভি বসানো নিয়েও প্রশ্ন করে আদালত। রাজ্য প্রধান বিচারপতিকে জানিয়েছে, সমগ্র হাসপাতালে ক্লোজ সার্কিট ক্যামেরা বসাতে আরও কিছু সময় লাগবে। বন্যার কারণে নাকি ক্যামেরা বসানোর কাজ থমকে গেছে। ১০ অক্টোবরের মধ্যে সিসিটিভি বসানোর কাজ হয়ে যাবে বলে আশ্বস্ত করেন তিনি। আদালত রাজ্যকে নির্দেশ দেয়, যাতে ৩১ অক্টোবরের মধ্যে কাজ সম্পূর্ণ হয়।

আরজি কর কাণ্ডে নির্যাতিতার পরিবারের আইনজীবী এদিন শীর্ষ আদালতকে জানান, আরজি কর নিয়ে একটি স্বল্পদৈর্ঘ্যের সিনেমা তৈরি হয়েছে। উল্লেখ্য, এই সিনেমায় অভিনয় করেছেন তৃণমূলের ছাত্রনেত্রী রাজন্যা হালদার। আইনজীবী আর্জি জানান, ওই সিনেমা বন্ধ করার নির্দেশ দেওয়া হোক। যদিও প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেন, সিনেমা বন্ধের নির্দেশ দিতে হলে শুনানির প্রয়োজন।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।