তৃণমূলকে জেতাতেই ডায়মন্ড হারবার থেকে প্রার্থী হলেন না নৌশাদ?

Nawsad Siddique Diamond Harbor: আইএসএফ নেতারা চান নিজে প্রার্থী না হয়ে দলের তারকা প্রচারক হিসাবে কাজ করুন নৌশাদ।

inscript
৩ মিনিট
তৃণমূলকে জেতাতেই ডায়মন্ড হারবার থেকে প্রার্থী হলেন না নৌশাদ?

গত কয়েক মাস ধরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন নৌশাদ সিদ্দিকী। বলেছিলেন, আইএসএফের হয়ে ডায়মন্ড হারবার আসন থেকে লড়বেন অভিষেকের বিরুদ্ধে। এককালে রাজ্যে আইএসএফ জোটসঙ্গী ছিল বামেদের। এবারেও বামেদের কোনও কোনও নেতা বলেছেন তৃণমূল বিজেপিকে একটিও ভোট না, বরং বাম, কংগ্রেস, আইএসএফকে দিতে। জোট না থাকলেও হালকা সম্ভাবনাকে জিইয়ে রেখেছিলেন তারা। তবে আইএসএফ জোট ভাবেওনি। একা লড়ার কথা ভেবেই নৌশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারে দাঁড়ানোর কথা বললেও শেষ পর্যন্ত ডায়মন্ড হারবারে লড়ছেন না তিনি। ফুরফুরা শরিফে পাঁচটি লোকসভা আসনে নিজেদের দলের প্রার্থীদের নাম ঘোষণা করেছে আইএসএফ। ডায়মন্ড হারবার আসনে আইএসএফের প্রার্থী মজনু লস্কর।

ডায়মন্ড হারবারের সাংসদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারে সংখ্যালঘু ভোটও বেশি। ফলে ওই আসনে সংখ্যালঘু ভোট টানতে নৌশাদকে প্রার্থী করার সম্ভাবনা নিয়ে কয়েক মাস ধরেই গুঞ্জন ছিল। নৌশাদ নিজেও চেয়েছিলেন অভিষেকের বিরুদ্ধে প্রার্থী হতে। কিন্তু কোথায় কী! তাহলে এত শোরগোল তুলেও ডায়মন্ড হারবার থেকে কেন সরে এলেন নৌশাদ? তৃণমূলকে কি আসন পাইয়ে দিলেন না নৌশাদ?

  • আপনার জন্য আরও কিছু লেখা
বিজেপির উপর গোঁসা করেই তৃণমূলে! 'বহিরাগত' শত্রুঘ্ন এবারও জিতবেন?

Shatrughan Sinha Asansol: ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে, বিজেপি তাঁকে পটনা সাহেব আসন থেকে সরিয়ে দেয়

মার্চ মাসের শেষদিকে ফুরফুরা শরিফেই লোকসভা ভোটের প্রার্থী ঠিক করতে বৈঠকে বসেছিলেন দলের শীর্ষ নেতৃত্ব। জানা গিয়েছে, ওই বৈঠকেই আইএসএফ নেতারা চান নিজে প্রার্থী না হয়ে দলের তারকা প্রচারক হিসাবে কাজ করুন নৌশাদ। বাম আর কংগ্রেসের সঙ্গে যতবারই জোটের আলোচনা হয়েছে বারবর আইএসএফ ডায়মন্ড হারবার আসনটির দাবি জানিয়েছে। বাম-কংগ্রেস নেতৃত্বের তাতে কোনও আপত্তিও নাকি ছিল না। নৌশাদ প্রার্থী হলে সংখ্যালঘু ভোট সেখানে তৃণমূল আর আইএসএফে ভাগ হয়ে যেতই। ভাগ হলে আখেরে লাভ ছিল বিজেপির। কিন্তু নৌশাদ প্রার্থীই হলেন না।

আইএসএফের শীর্ষ নেতৃত্ব বলছে ভাঙড়ের মানুষকে ভয়মুক্ত করেছেন নৌশাদ। তিনি সারা বাংলার মুখ। তাঁকে কোনও কেন্দ্রে আবদ্ধ করে দিতে চাইছে না দলে। এদিকে নৌশাদ বারেবারে বুঝিয়ে দিয়েছেন তিনি এই সিদ্ধান্তে খুশি নন। আইএসএফের মূল রাজনীতিতে উত্থান ২০২১ সালের বিধানসভা ভোটে। দলের একমাত্র বিধায়ক নৌশাদ। দলের শীর্ষ নেতৃত্বের কাছে বিধায়কের কথার কোনও মূল্য নেই? বিজেপি এখনও এই আসনে প্রার্থী দেয়নি। সিপিএমও দেয়নি কারণ আইএসএফ থেকে নৌশাদ দাঁড়ালে প্রার্থী দেবে না বামেরা, এই কথাই ছিল। নৌশাদ দাঁড়ালে ছবিটা অন্য হতেই পারত। হলো না। তৃণমূলের সঙ্গে সমঝোতা করলেন শেষে? সব দিক থেকে সুবিধা করে দিলেন অভিষেককে?

বিশ্লেষকরা বলছেন, এবারের লোকসভা ভোটে বিজেপি বনাম তৃণমূলই লড়াই। একথা বুঝেই সারা বাংলার নানা জায়গায় 'ভোটকাটুয়া'-র কাজ করতে চাইছে আইএসএফ। শুধু ডায়মন্ডহারবারেই কিন্তু শক্তি ক্ষয় করতে চাইছে না। মোট ১৩টি লোকসভা আসনে প্রার্থী দিয়েছে আইএসএফ। ডায়মন্ড হারবারের পাশাপাশি যাদবপুরেও আইএসএফ প্রার্থী দিয়েছে। যাদবপুরে প্রার্থী করা হয়েছে আইনজীবী নুর আলম খানকে। ভাঙড় বিধানসভা কেন্দ্রটি পড়ে যাদবপুরের মধ্যেই। সেটি আইএসএফের ঘাঁটি। এদিকে বামফ্রন্টের প্রার্থী সেখানে সিপিএমের ছাত্রনেতা সৃজন ভট্টাচার্য। সেখানে সায়নী ঘোষও তৃণমূলের প্রার্থী। সেখানে আইএসএফের প্রার্থী দেওয়া মানে আখেরে সৃজন ভট্টাচার্যের অংশের ভোট কাটা, তাতে আবারও লাভ হবে তৃণমূলের। ডায়মন্ড হারবারের পাশাপাশি আইএসএফ যাদবপুর আসনটিও চেয়েছিল। বাম নেতৃত্ব এই আসন হাতছাড়া করতে চায়নি। যদিও নৌশাদ জানিয়েছিলেন, ওই আসনে সিপিএম নেতা বিকাশ ভট্টাচার্য প্রার্থী হলে তারা আসনটি ছেড়ে দেবেন। কিন্তু প্রার্থী হলেন সৃজন। মুর্শিদাবাদ আসনে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম প্রার্থী হয়েছেন। তাঁর বিরুদ্ধেও প্রার্থী দিয়েছে আইএসএফ। বালুরঘাটে মোজাম্মেল হক, উলুবেড়িয়ায় মফিকুল ইসলাম এবং ব্যারাকপুরে আইনজীবী জামির হোসেন আইএসএফ প্রার্থী হয়েছেন। বসিরহাট লোকসভা কেন্দ্রে আগে শহিদুল ইসলাম মোল্লা প্রার্থী ছিলেন। নতুন প্রার্থী আখতার আলি বিশ্বাস।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।