নেহরুর প্রতিধ্বনি নিউইয়র্কে! ঐতিহাসিক বিজয়ভাষণে মামদানি যা বললেন

Zohran Mamdani's powerful victory speech: তাঁর কাছে এই জয় শ্রমজীবী মানুষের জয়। তিনি বলেন, এতদিন যারা কেবল ভোট দিয়েছেন, এবার ক্ষমতা থাকবে তাঁদের হাতেই।

inscript
২ মিনিট
নেহরুর প্রতিধ্বনি নিউইয়র্কে! ঐতিহাসিক বিজয়ভাষণে মামদানি যা বললেন

নিউইয়র্কের রাজনীতিতে এক নতুন ইতিহাস লেখা হলো। ভারতীয় বংশোদ্ভূত জোহারান মামদানি জয়ী হলেন নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে। তিনিই এই শহরের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র। তাঁর বিজয়ভাষণে ফিরে এল ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সেই ঐতিহাসিক উক্তি:

“A moment comes but rarely in history when we step out from the old to the new.”

মামদানি বলেন, “আমার মনে পড়ছে জওহরলাল নেহরুর সেই কথা, 'ইতিহাসে খুব কমই এমন মুহূর্ত আসে, যখন আমরা পুরনোকে পেরিয়ে নতুনের পথে এগিয়ে যায়'। আজ রাতে, আমরা সেই পথেই এগোচ্ছি।” এই উদ্ধৃতি ব্যবহার করেই তিনি বুঝিয়ে দিলেন— তাঁর বিজয় শুধু কোনো দলের নয়, বরং মানসিকতারও। রাজনীতির পুরনো ধারা ভেঙে নিউইয়র্ক এখন এগোচ্ছে এক নতুন পথে— নেতৃত্বে এখন অভিবাসীর সন্তান, মুসলিম, এবং এক ‘ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট’ নেতা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ট্রাম্প-মাস্কের হুঙ্কারকে দুয়ো! ইতিহাস গড়লেন জোহরান মামদানি

Zohran Mamdani Becomes New York Mayor: মামদানির প্রচারের বার্তাই তরুণ ভোটার, অভিবাসী এবং নিম্ন-মধ্যবিত্ত শ্রমজীবী শ্রেণির মধ্যে গভীর প্রভাব ফেলে।

নিজের ভাষণে মামদানি সরাসরি বলেন, “মনে পড়ে, নিউইয়র্কের শ্রমজীবী মানুষরা সবসময় বলতেন— ক্ষমতা তাদের হাতে নেই। কিন্তু আজ, সব বাধা পেরিয়ে আমরা সেই ক্ষমতাই নিজেদের হাতে তুলে নিয়েছি।” অর্থাৎ, তাঁর কাছে এই জয় শ্রমজীবী মানুষের জয়। তিনি বলেন, এতদিন যারা কেবল ভোট দিয়েছেন, এবার ক্ষমতা থাকবে তাঁদের হাতেই। ‘নিউইয়র্ক এখন কেবল ধনীদের শহর নয়— এটি শ্রমিক, শিক্ষার্থী, অভিবাসী, সব নাগরিকের শহর।’

ভাষণের মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে মামদানি তীক্ষ্ণ মন্তব্য করেন। তিনি বলেন, “ডোনাল্ড ট্রাম্প, জানি তুমি দেখছ, তাই তোমার জন্য চারটে শব্দ বলছি— আওয়াজ একটু বাড়িয়ে নাও!”

  • আপনার জন্য আরও কিছু লেখা
মীরা নায়ারের পুত্র, মোদি সমালোচক— নিউ ইয়র্ককে দিশা দেখাবেন ভাবী মেয়র মামদানি?

Zohran Mamdani: বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার এবং ভারতীয় বংশোদ্ভূত উগান্ডার বিশিষ্ট শিক্ষাবিদ মাহমুদ মামদানির সন্তান হলেন জোহরান মামদানি।

এরপর তিনি বলেন, “যে শহর ট্রাম্পকে জন্ম দিয়েছে, সেই নিউইয়র্কই এখন দেখাবে কীভাবে তাঁকে পরাস্ত করা যায়। অন্ধকারাচ্ছন রাজনীতি থেকে নিউইয়র্ক হয়ে উঠবে আশার আলো।”

জয়ের পর তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ পরিকল্পনার কথা ঘোষণা করেন, শিশু দেখাশোনা কেন্দ্র (Universal Child Care), বিনামূল্যে বাস পরিষেবা (Free City Buses), ভাড়া নিয়ন্ত্রণের ব্যবস্থা করা (Rent Freeze for Tenants)। তিনি বলেন, “আমাদের সাফল্য বুঝতে পারবেন সেই ভাড়াটে মানুষরা, যাঁরা প্রতিমাসে জানতে পারবেন— এই মাসেও তাঁদের বাড়ি ভাড়া বাড়েনি।” এই প্রতিশ্রুতিগুলি নিউইয়র্কের শ্রমজীবী ও মধ্যবিত্ত নাগরিকদের জীবনযাত্রায় প্রভাব ফেলবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

নিজের পরিচয় নিয়ে ভাষণে তিনি উল্লেখ করেছেন, “আমি তরুণ। আমি মুসলিম। আমি একজন গণতান্ত্রিক সমাজতান্ত্রিক। আর সবচেয়ে বড় কথা— এর কোনো কিছুর জন্যই আমি ক্ষমা চাই না।” মামদানির এই জয় শুধু নিউইয়র্ক শহরের নয়, বরং পুরো মার্কিন রাজনীতিতে এক নতুন দিশা দেখাতে পারে, বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এক অভিবাসীর সন্তান, পরিচয়ে মুসলিম, ট্রাম্পের শহরেই জয়ের পতাকা তুলেছেন। ভাষণে স্পষ্ট বলেছেন, “আজ আমরা পুরনোকে পেরিয়ে নতুনের পথে হাঁটছি— এমন এক শহর গড়ব, যা সবার।" জোহারান মামদানির এই বিজয়ভাষণ শুধু রাজনৈতিক বক্তব্যই নয়, বরং সমাজের প্রান্তিক ও সাধারণ মানুষদের ক্ষমতা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি। তিনি বললেন, 'আমাদের ভবিষ্যৎ এখন আমাদের হাতেই।' এই বার্তা নিয়েই তিনি নিউইয়র্ককে এমন এক শহর হিসেবে গড়তে চান, যেখানে সবার জন্য সমান সুযোগ আর ন্যায়বিচার থাকবে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।