সায়ানাইডের চেয়ে ১২০০ গুণ বিষাক্ত! এই মাছ খাওয়া মাত্রই কোমাতে স্বামী, স্ত্রীর মৃত্যু!

Dangerous Puffer Fish: পাফার ফিশ এক জনপ্রিয় জাপানি খাবার। এতে শক্তিশালী এবং মারাত্মক বিষ টেট্রোডোটক্সিন এবং স্যাক্সিটক্সিন থাকতে পারে।

inscript
২ মিনিট
সায়ানাইডের চেয়ে ১২০০ গুণ বিষাক্ত! এই মাছ খাওয়া মাত্রই কোমাতে স্বামী, স্ত্রীর মৃত্যু!

বিখ্যাত মাছ। সেই মাছ দিয়ে রান্না হওয়া পদের নামও সব বাহারি! অথচ এই মাছ খেলেই মৃত্যু! বিষাক্ত এই মাছ খেয়ে সম্প্রতি এমনই ভয়াবহ ঘটনা ঘটেছে মালয়েশিয়ায়। ৮৩ বছর বয়সী এক মহিলার মৃত্যু হয়েছে পাফার মাছ খেয়ে। এখানেই শেষ নয়, ওই মাছ খাওয়ার পর তাঁর স্বামী আইসিইউতে চিকিৎসাধীন। নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, ঘটনাটি ঘটেছে ২৫ মার্চ, জোহরে। এই দম্পতির মেয়ে, এনজি আই লি জানিয়েছেন, তাঁর বাবা স্থানীয় একটি দোকান থেকেই পাফার মাছটি কিনেছিলেন। মাছটি অত্যন্ত উপাদেয় আবার একইসঙ্গে অত্যন্ত বিষাক্তও। তবে দীর্ঘদিন থেকেই এই দোকান থেকেই মাছ কিনতেন এই পরিবার। তাই এই মাছ কেনার আগে দ্বিতীবার ভাবেননি তারা। জেনেশুনেই কি তবে বিষপান?

জোহরের স্বাস্থ্য ও ঐক্য কমিটির চেয়ারম্যান, লিং তিয়ান সূন জানিয়েছেন, ওই দম্পতি দুপুরের খাবারের জন্য মাছ কেটে পরিষ্কার করেন এবং রান্নাও করেন। এর কিছুক্ষণ পরেই ওই মহিলা লিম সিউ গুয়ান কাঁপতে শুরু করে এবং তীব্র শ্বাসকষ্ট অনুভব করে। তাঁর স্বামীর দেহেও প্রায় এক ঘণ্টা পরে একই উপসর্গ দেখা দিতে থাকে।

ওই দম্পতির ছেলে তখন তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যান। তবে শেষরক্ষা হয়নি। সেইদিন সন্ধ্যায় তাঁর মাকে মৃত ঘোষণা করা হয়। মৃত্যুর কারণ হিসাবে চিকিৎসকরা জানিয়েছেন, সম্ভবত পাফার মাছ থেকে সিগুয়েটেরা টক্সিন বা টেট্রোডোটক্সিন খাওয়ার কারণে খাদ্যে বিষক্রিয়া, যার ফলে স্নায়বিক বৈকল্য, কার্ডিয়াক ডিসরিথমিয়া সহ শ্বাসযন্ত্রের ব্যর্থতা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
চামড়ার নিচে হামাগুড়ি দিচ্ছে কী? বিরলতম রোগ নিয়ে শোরগোল বিশ্বজুড়ে...

Rare Parasitic Infection: কৃমির সংক্রমণ এতটাই খারাপ পর্যায়ে চলে যায় যে চিকিৎসকরা দেখেন তাঁর ত্বকের নীচে কৃমির লার্ভা হামাগুড়ি দিচ্ছে।

স্থানীয় প্রশাসন সেই তারিখে বিক্রি হওয়া সমস্ত মাছ জেলা স্বাস্থ্য অফিসে (পিডিকে) বিশ্লেষণের জন্য পাঠিয়েছে। কোনও রকমের কোনও ঝুঁকি থাকলে খাবার বাছাইয়ে সতর্ক হওয়ারও আহ্বানও জানানো হয়েছে প্রশাসনের তরফে। ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন জানাচ্ছে, পাফার ফিশ এক জনপ্রিয় জাপানি খাবার। এতে শক্তিশালী এবং মারাত্মক বিষ টেট্রোডোটক্সিন এবং স্যাক্সিটক্সিন থাকতে পারে। এই বিষ রান্না করে বা হিমায়িত করেও ধ্বংস করা যায় না। সাধারণত যোগ্য শেফ যারা, তারাই জানেন এই বিষাক্ত পদার্থগুলিকে কীভাবে সরিয়ে ফেলে তারপর রান্না করতে হয়। সেই কারণে একমাত্র প্রশিক্ষণপ্রাপ্তদেরই এই মাছ পরিবেশন করার অনুমতি দেওয়া হয়।

পাফারফিশের চামড়া তীক্ষ্ণ কাঁটাময়, যা অত্যন্ত বিপজ্জনক। টেট্রোডোটক্সিন নামক ওই টক্সিন বা বিষটি পেটে গেলে তো মারাত্মক বটেই। এই মাছ হাত দিয়ে ধরলেও মৃত্যু হতে পারে। মাছটির গায়ে থাকা কাঁটা হাতে লাগলে হাত ক্ষতিগ্রস্ত হতে পারে এবং মৃত্যুও হতে পারে। সায়ানাইডের থেকে ১২০০ গুণ বেশি মারাত্মক এই বিষ! পাফার মাছ সোয়েলফিশ বা ব্লোফিশ নামেও পরিচিত। নিজেদের ভাসিয়ে রাখতে এই মাছ এতই বেশি স্ফীত হয় যে তারা প্রায় গোলাকার হয়ে যায়। পাফার মাছ সাধারণত আকারে ছোটই, সবচেয়ে বড় পাফারের আকৃতি প্রায় ৯০ সেন্টিমিটার (৩ ফুট)!

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।