চাকরির বাজারে বাতিল মানুষ! ৫ বছরে চাকরি যাবে কাদের, ভয়ঙ্কর তথ্য উঠে এল সমীক্ষায়

AI Reduces Future Job Vacancy : শিক্ষাক্ষেত্রে চাকরি প্রায় ১০% বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

inscript
৩ মিনিট
চাকরির বাজারে বাতিল মানুষ! ৫ বছরে চাকরি যাবে কাদের, ভয়ঙ্কর তথ্য উঠে এল সমীক্ষায়

ঠিক হাতে গোনা পাঁচটা বছর। তার মধ্যেই আমূল বদলে যাবে বিশ্বব্যাপী চাকরির বাজার। সদ্য প্রকাশিত হওয়া চাকরির ভবিষ্যৎ প্রতিবেদন ২০২৩, অনুযায়ী, প্রায় এক চতুর্থাংশ চাকরি (২৩%) আগামী পাঁচ বছরে ১০.২% বৃদ্ধি এবং ১২.৩% হ্রাসের মাধ্যমে পরিবর্তিত হবে। ৮০৩ টি সংস্থার উপর সমীক্ষা চালিয়ে দেখা গিয়েছে, নিয়োগকারীরা আশা করছেন আগামী পাঁচ বছরে বিশ্বে ৬৯ মিলিয়ন নতুন চাকরি তৈরি হবে এবং ডেটাসেটের সঙ্গে সম্পর্কিত ৬৭৩ মিলিয়ন চাকরির মধ্যে ৮৩ মিলিয়ন চাকরিই আর রইবে না। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিবেদন বলছে, বিশ্বব্যাপী ২৩% গড়ের তুলনায় ভারতে কমবে ২২%। ৬১% ভারতীয় সংস্থা মনে করে, নতুন প্রযুক্তির ব্যবহার এবং ডিজিটাল অ্যাক্সেস বিষয়টির প্রসারণের কারণে চাকরির বাজার বাড়বে।

গ্রিন ট্রানজিশন, ইএসজি স্ট্যান্ডার্ড এবং সাপ্লাই চেইনের স্থানীয়করণ ঘটানোর পাশাপাশি উচ্চ মুদ্রাস্ফীতি, ধীর অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সরবরাহের ঘাটতি সহ অর্থনৈতিক চ্যালেঞ্জগুলিই চাকরির বাজারের মুখে সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে। প্রযুক্তির অগ্রগতি এবং ক্রমবর্ধমান ডিজিটাইজেশন কর্মসংস্থান সৃষ্টিতে প্রভাব ফেলছে। বিশ্বব্যাপী, গত তিন বছর মানুষের জীবন ও জীবিকার অস্থিরতা ও অনিশ্চয়তায় ভরা ছিল। কোভিড-১৯, ভূ-রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিবর্তন, এআই এবং অন্যান্য প্রযুক্তির দ্রুত অগ্রগতি চাকরি সম্ভাবনাকে আরও অনিশ্চিত করেছে। যদিও প্রযুক্তি শ্রমের বাজারের জন্য চ্যালেঞ্জ এবং সুযোগ দুই-ই তৈরি করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তথ্য বিশ্লেষক এবং বিজ্ঞানী, সিনিয়র ডেটা অ্যানালিস্ট, এআই মেশিন লার্নিং এক্সপার্ট এবং সাইবার নিরাপত্তাকর্মীদের কর্মসংস্থান ২০২৭ সালের মধ্যে গড়ে ৩০% বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

AI এবং বড় ডেটা ব্যবহার করার জন্য কর্মীদের প্রশিক্ষণ দেওয়া আগামী পাঁচ বছরে ৪২% সংস্থার অগ্রাধিকার হতে চলেছে। বিশ্লেষণাত্মক চিন্তাভাবনা এবং সৃজনশীল চিন্তার গুরুত্বও বাড়তে চলেছে চাকরিতে৷ ডিজিটাল কমার্স চাকরিতে অন্য এক মাত্রায় উন্নীত হবে। ই-কমার্স বিশেষজ্ঞ, ডিজিটাল ট্রান্সফর্মেশন বিশেষজ্ঞ এবং ডিজিটাল মার্কেটিং ও কৌশল বিশেষজ্ঞদের চাকরির সুযোগ বাড়বে দ্রুত।

  • আপনার জন্য আরও কিছু লেখা
২০২৪ সালে আপনি কাকে ভোট দেবেন, গোপন তথ্য আগেভাগেই বলে দিচ্ছে চ্যাটজিপিটি?

ChatGPT Election Prediction: মানুষের আর দরকারটা কোথায়? ভাবনা, চিন্তা? যা আর্টিফিশিয়াল পারে না? সাম্প্রতিক একটি গবেষণা বলছে, চ্যাটজিপিটি সেটাও খানিক পারে।

অন্যদিকে, প্রযুক্তি এবং ডিজিটালাইজেশনের কারণে দ্রুত কর্মসংস্থান কমবে, ব্যাংক টেলার, ক্যাশিয়ার এবং ডেটা এন্ট্রি ক্লার্ক সহ করণিক বা সচিবের চাকরি। চাকরির ভবিষ্যৎ প্রতিবেদন ২০২৩ অনুযায়ী, তিন বছর আগেও যে কাজগুলিকে স্বয়ংক্রিয় হিসাবে দেখা হতো, আর হচ্ছে না। প্রায় এক তৃতীয়াংশ কাজ (৩৪%) বর্তমানে স্বয়ংক্রিয়। মেশিনের দ্বারা শারীরিক এবং ম্যানুয়াল কাজের পরিমাণ হ্রাস পেয়েছে- ভবিষ্যতে চাকরির অবস্থা আরও স্বয়ংক্রিয় হবে বলে আশা করা হচ্ছে। ৫০% সংস্থা আশা করছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চাকরির সম্ভাবনা বৃদ্ধি করবে এবং ২৫% সংস্থা মনে করছে চাকরির সম্ভাবনা তলানিতে যাবে এআইয়ের ফলে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বিশ্বের সবচেয়ে অসুখী চাকরি কোনটি? ৮৫ বছর ধরে গবেষণা করে ভয়াবহ তথ্য জানালেন গবেষকরা

World's Unhappiest Jobs: প্রায় ৮৫ বছরের এই গবেষণায় এমন চাকরির ধরন খুঁজে পাওয়া গিয়েছে যা সবচেয়ে অসুখী।

গোল্ডম্যান শ্যাক্স জানাচ্ছে, AI-এর বাড়বাড়ন্তের ফলে ৩০০ মিলিয়ন চাকরি প্রভাবিত হতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তার বিস্তারের কারণে অনেক চাকরিতেই নিয়োগ সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। ২০২৭ সালের মধ্যে রেকর্ড-কিপিং এবং প্রশাসনিক চাকরি ২৬ মিলিয়ন কমে যাবে। ডেটা এন্ট্রি ক্লার্ক এবং কার্যনির্বাহী সচিবরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন বলে আশঙ্কা। ChatGPT-এর মতো সাম্প্রতিক অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে ব্যবসা-সম্পর্কিত কাজের ৩৪% বর্তমানে মেশিন দিয়েই হয়।

গ্রিন জবস, শিক্ষা ও কৃষিক্ষেত্রে চাকরির সম্ভাবনা কতখানি?

গ্রিন ট্রানজিশন এবং জলবায়ু-পরিবর্তন প্রশমনে বিনিয়োগ, টেকসই উন্নয়ন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি শ্রমবাজারে নতুন সুযোগ তৈরি করছে। বিশ্বের বিভিন্ন দেশ আরও বেশি করে পুনর্নবীকরণযোগ্য শক্তির উত্স সন্ধান করছে। ফলে পুনর্নবীকরণযোগ্য শক্তির প্রকৌশলী এবং সৌর শক্তি ইনস্টলেশন ও সিস্টেম ইঞ্জিনিয়ারদের কাজের চাহিদা আগামীতে বাড়বে৷ সাইটেনেবিলিটি বিশেষজ্ঞ এবং পরিবেশ সুরক্ষা নিয়ে কাজ করা মানুষদের চাকরির বাজারে জোয়ার আসবে৷

তবে, চাকরিতে সবচেয়ে বড় নিরঙ্কুশ চাহিদা বৃদ্ধি হবে শিক্ষা এবং কৃষিক্ষেত্রে। প্রতিবেদনে দেখা গেছে, শিক্ষাক্ষেত্রে চাকরি প্রায় ১০% বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে, যার ফলে বৃত্তিমূলক শিক্ষার শিক্ষক এবং বিশ্ববিদ্যালয় ও উচ্চ শিক্ষার শিক্ষকদের ৩ মিলিয়ন অতিরিক্ত চাকরির সৃষ্টি হবে। প্রতিবেদনে বলা হয়েছে, কৃষি পেশাজীবীদের চাকরি, বিশেষ করে কৃষি সরঞ্জাম নিয়ন্ত্রক, গ্রেডার এবং সর্টারের চাকরি ১৫%-৩০% বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে, যা অতিরিক্ত ৪ মিলিয়ন চাকরির সম্ভাবনা তৈরি করবে।

লিখেছেন
inscript
inscript
15 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।

এআই-এর ভবিষ্যৎ কার হাতে? GPT-5.6 ও Grok 4.5-কে ঘিরে নতুন আলোচনা

GPT-5.6 vs Grok 4.5: GPT-5.6 নাকি Grok 4.5—কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন দৌড়ে কে এগিয়ে? ওপেনএআই ও xAI-এর দুই অত্যাধুনিক এআই মডেলের মধ্যে ক্ষমতা, কোডিং দক্ষতা, গতি, খরচ এবং ব্যবহারিক প্রয়োগের দিক থেকে কী কী পার্থক্য রয়েছে? কোনটি কার জন্য বেশি উপযোগী?