১৬ বছরের ব্যবধান, স্বামীর মতোই শেষ পরিণতি! নিয়তিই মিলিয়ে দিল নেপালের বিমান দুর্ঘটনার পাইলটকে

Nepal Plane Crash Co-Pilot death : পোখরায় আছড়ে পড়া বিমানের ভেতর জ্বলে পুড়ে গিয়েছে তাঁর দেহ। ১৬ বছর আগে এভাবেই বিমান দুর্ঘটনায় মারা যান তাঁর স্বামী!

inscript
২ মিনিট
১৬ বছরের ব্যবধান, স্বামীর মতোই শেষ পরিণতি! নিয়তিই মিলিয়ে দিল নেপালের বিমান দুর্ঘটনার পাইলটকে

১৬ বছর আগেও এমন দুর্ঘটনা ঘটেছিল। ঠিক এভাবেই ভেঙে পড়েছিল একটি বিমান। জ্বলে পুড়ে গিয়েছিল সমস্তটা। সেই দীর্ঘ সময়ের পর ২০২৩-এর জানুয়ারি ফের একটি বিমান দুর্ঘটনা দেখল। বলা হচ্ছে, গত দু-তিন দশকের মধ্যে নেপালে সবচেয়ে ভয়ংকর বিমান দুর্ঘটনা ঘটেছে পোখরায়। মৃত্যু, ধ্বংস, হাহাকার – এসব তো আছেই। কিন্তু এর বাইরে গিয়েও দুটো সরলরেখা এসে একটা বিন্দুতে মিলল। অঞ্জু খাটিওয়াদার গল্পটিই অনেকটা সেরকম। এখন অবশ্য সেই গল্প বলার জন্য তিনি বেঁচে নেই। পোখরায় আছড়ে পড়া বিমানের ভেতর জ্বলে পুড়ে গিয়েছে তাঁর দেহ। ঠিক যেমনভাবে ১৬ বছর আগে একইরকম বিমান দুর্ঘটনায় মারা যান তাঁর স্বামী!

  • আপনার জন্য আরও কিছু লেখা
বিমান টুকরো টুকরো হয়ে ৬৮ জনের মৃত্যু! কেন বারবার দুর্ঘটনার মাশুল গুনছেন নেপালের আম জনতা?

Nepal Plane Crash: নেপালে এমন দুর্ঘটনা অবশ্য এই প্রথম নয়। বিমান দুর্ঘটনার দীর্ঘ ইতিহাস রয়েছে পার্বত্য এই ছোট্ট দেশের।

নিয়তি বোধহয় এভাবেই বারবার ফিরে ফিরে আসে। ইয়েতি এয়ারলাইন্সের ওই বিমানে মোট ৭২ জন ছিলেন। এখনও অবধি ৬৮ জনের দেহ খুঁজে পাওয়া গিয়েছে। এলাকায় গেলে দেখা যাচ্ছে বীভৎস এক চিত্র। কিন্তু ভেঙে পড়ার কয়েক ঘণ্টা আগেও এমন ছবি ছিল না। অন্যান্য দিনের মতোই ডিউটিতে এসেছিলেন অঞ্জু খাটিওয়াদা। ৪৪ বছর বয়সী অঞ্জু কো-পাইলটের দায়িত্ব পেয়েছিলেন। কিন্তু সেটাই যে তাঁর শেষ উড়ান হতে চলেছে, ভাবতেও পারেননি। ৬৪০০ ঘণ্টার বেশি বিমান চালানোর অভিজ্ঞতা ছিল তাঁর। এই নির্দিষ্ট রুট দিয়ে এর আগেও অনেকবার যাতায়াত করেছেন। কিন্তু ২০২৩-এর জানুয়ারি যে এমন দিন ঘনিয়ে আনবে…

  • আপনার জন্য আরও কিছু লেখা
বিমানে সহযাত্রীর গায়ে প্রস্রাব, কী ভাবে পুলিশ খুঁজে পেল শঙ্করকে

Air India : বিমানের মধ্যে মহিলার গায়ে প্রস্রাব, পরপর একই অপ্রীতিকর ঘটনা এটার ইন্ডিয়ার বিমানে

অবশ্য নিয়তি যেন তাঁর সঙ্গে জুড়েই ছিল। ঠিক ১৬ বছর আগের কথা। তখন বিমান চালানোর ভাবনা মাথাতেও ছিল না অঞ্জুর। তাঁর স্বামী দীপক পোখরেলকে নিয়ে দিব্যি চলছিল সংসার। ঘটনাচক্রে, এই ইয়েতি এয়ারলাইন্সেই কাজ করতেন তিনি। ২০০৬ সালে উড়ানের সময় জুমলায় ভেঙে পড়ে একটি বিমান। ওই বিমানেই ছিলেন দীপক। মারা যান তিনি।

তারপরই গোটা ছবিটা বদলে গেল। স্বামীর মৃত্যুর পর ইনসিউরেন্স বিমা হিসেবে যা টাকা পান, সেটা দিয়ে পাইলট হিসেবে ট্রেনিং শুরু করেন। ২০১০ সালে সেই ট্রেনিংয়ের পর পাইলট হিসেবে যোগও দেন। দেখতে দেখতে প্রায় ১৩ বছর হয়ে গেল অঞ্জু খাটিওয়াদার। কিন্তু স্বামীর সঙ্গেই তাঁর নিয়তি জড়িয়ে আছে, কে জানত! সেই একই বিমান সংস্থা, একই রুট। একই দুর্ঘটনা। এখনও যদিও অঞ্জুর দেহ পাওয়া যায়নি। পাইলটের দেহ অবশ্য পাওয়া গিয়েছে। কিন্তু বিমানটি যেভাবে পড়েছে, তাতে কো-পাইলট অঞ্জুর বেঁচে থাকার সম্ভাবনা যে প্রায় নেইই, সেটা মনে করছেন বিমান সংস্থার সহকর্মী ও উদ্ধাকারী দলের সদস্যরা।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।