শহর জুড়ে আধার জালিয়াতি, কী ভাবে বাঁচাবেন আপনার সঞ্চয়?

Aadhaar Card Fraud: শুনলে অবাক হবেন, জমি, বাড়ি রেজিস্ট্রির অফিস রয়েছে সেই সমস্ত জায়গা থেকেও নাকি ফাঁস হয়ে যাচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। অনেকেই অভিযোগ করেছেন, সরকারি জমি বাড়ি রেজিস্ট্রি অফিসগুলোই হয়ে উঠছে সাইবার অপরাধের রসুই ঘর।

Sohini Das
৪ মিনিট
শহর জুড়ে আধার জালিয়াতি, কী ভাবে বাঁচাবেন আপনার সঞ্চয়?

ওটিপি শেয়ার করেননি। ফাঁস করেননি কোনও এসএমএস বা মেইলও। অথচ অ্যাকাউন্ট থেকে হাপিস লক্ষ লক্ষ টাকা! কীভাবে ঘটল এই ঘটনা। মাথার চুল ছেঁড়ার উপক্রম পুলিশের। এদিকে শহর জুড়ে একের পর এক জালিয়াতি, প্রতারণার অভিযোগ জমা পড়ছে থানায়। বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, আধার জালিয়াতি। কেন ভুলে গিয়েছেন, কিছু দিন আগেই ঘটা করে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড জুড়েছেন, জুড়ে ফেলেছেন প্যান কার্ডও। অবশ্য জুড়েছেন বললে ভুল হবে, জুড়তে বাধ্য হয়েছেন। এক দেশ এক ভোটের মতোই মোদি সরকার নিদান দিয়েছে এক ব্যক্তি এক কার্ডের। ঠেলা ভুগুন এবার। সাইবার অপরাধীদের হাতে তুলে দিন নিজের কষ্টোপার্জিত টাকা, সারা জীবনের সঞ্চয়।

দুনিয়া এখন অনেক বেশি প্রযুক্তিনির্ভর। ডিজিটাল ভারতে একসুতোয় বাধা আমাদের পরিচয়পত্র থেকে শুরু করে গোটা জীবন। ইতিমধ্যেই তো আধারকার্ডের সঙ্গে ভোটার কার্ড, প্যান কার্ড-সহ যাবতীয় তথ্য জুড়তে বাধ্য করেছে সরকার। ফলে আধার এখন ভ্রমরের প্রাণ। যা একবার হ্যাকারদের হাতে পড়লে আর রক্ষে নেই। এক ক্লিকে তারা পেয়ে যেতে পারে আপনার জীবনভরের সমস্ত তথ্য, ব্যাঙ্ক, বাড়ি থেকে শুরু করে সমস্ত ব্যক্তগত তথ্য। আর সেই সুযোগটাই নিচ্ছে সাইবার অপরাধীরা। প্রতারণার নয়া মাধ্যম এখন তাই আধার কার্ড।

সম্প্রতি আধার এনেবল পেমেন্ট সিস্টেম (AePS)চালু হয়েছে দেশে। কী সেটা। আধার কার্ডের মাধ্যমে পাওয়া একটি বিশেষ সুবিধা এটি। গ্রাহকদের কাছে সহজে আর্থিক পরিষেবা পৌঁছে দিতে এইপিএস পরিষেবা চালু করেছিল কেন্দ্রীয় সরকার। এই AePS-র মাধ্যমে যে কোনও রকম অর্থনৈতিক লেনদেন সম্ভব, তাও আবার কোনও রকম এটিএম কাউন্টার ছাড়াই। লাগবে না ওটিপি-ও। শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আধার অথেন্টিকেশন ব্যবহার করে যে কোনও ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে টাকা লেনদেন করা যায় এই AePS-র মাধ্যমে। এতে যেমন টাকা জমা দেওয়া এবং তোলার ক্ষেত্রে সুবিধা, তেমনই এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে পাঠানো টাকা এবং অ্যাকাউন্টে জমা টাকার খোঁজও নেওয়াপ সোজা। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন তথা এনপিসিআই চালু করেছিল এই পরিষেবা। আর সেটাই হয়ে উঠেছে প্রতারকদের নয়া অস্ত্র। এখনও পর্যন্ত কলকাতা থেকে অন্তত ৩৭টি আধার প্রতারণার খবর মিলেছে। বিশেষত AePS প্রতারণাই বেশি তার মধ্যে। পুলিশের সন্দেহ, দক্ষিণ কলকাতায় একটি বিশেষ সাইবার চক্র কাজ করছে। এই প্রতিটি ঘটনার নেপথ্যে তাদেরই হাত রয়েছে বলে আশঙ্কা করছে পুলিশ। প্রতি সপ্তাহেই প্রায় তিন থেকে চারটি করে এই ধরনের অভিযোগ জমা হচ্ছে পুলিশের কাছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ভারতীয়দের তথ্য হাতিয়ে চড়া দামে বিক্রি! কোন 'ষড়যন্ত্রের' আভাস দিচ্ছে চ্যাটজিপিটি?

ChatGPT Accounts Hacked: চ্যাটজিপিটি অ্যাকাউন্টের মাধ্যমে সবচেয়ে বেশি তথ্য চুরি হয়েছে যে দেশ থেকে, তার নাম ভারত।

শুধু এ রাজ্যেই নয়, দেশ জুড়েই বেড়েছে আধার প্রতারণার সংখ্যা। সম্প্রতি কর্ণাটকে এক মহিলার ব্যাঙ্ক থেকে গায়েব হয়ে গিয়েছে ২০ হাজার টাকা। জানা যায়, সেই চুরিও হয়েছে আদতে ওই আধার এনেবল পেমেন্ট সিস্টেম বা AePS-এর মাধ্যমে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, মূলত ৬টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলই আপাতত সাইবার অপরাধীদের নিশানায়। সেসব জায়গা থেকেই বারবার বায়োমেট্রিক তথ্য চুরি এবং প্রতারণার অভিযোগ উঠছে। পশ্চিমবঙ্গ, কর্ণাটকের পাশাপাশি রাজস্থান, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানাও রয়েছে তালিকায়। পাশাপাশি দিল্লি থেকেও বেশ কয়েকটি এমন সাইবার প্রতারণার অভিযোগ এসেছে।

কীভাবে কাজ করছে এই চক্র। প্রাথমিক ভাবে, সাধারণ মানুষকে এটা বিশ্বাস করানো হচ্ছে. যে ওটিপি যখন চাওয়া হচ্ছে না, তবে কোনও মতেই এর সঙ্গে প্রতারণার যোগ থাকতেই পারে না। আধারের ক্ষেত্রে আধার নম্বর এবং বায়োমেট্রিকই যেহেতু সবচেয়ে বড় প্রামাণ্য বিষয়, ফলে AePS আদৌ ওটিপি, এসএমএস বা ইমেলের মতো সতর্কতাগুলির ধার মাড়ায় না। আর সেটাকেই প্রতারণার হাতিয়ার করছে হ্যাকাররা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কেন এমন রঙের হেরফের? জানেন আসলে কী এই ব্লু আধার?

Blue Aadhar : কোথায় আলাদা এই ব্লু আধার? জানেন কারা করবেন আবেদন?

কিন্তু কীভাবে মানুষের আঙুলের ছাপ সংগ্রহ করছে সাইবার অপরাধীরা। ধরুন আপনার টাকার দরকার, এদিকে আপনার এটিএম নেই। কিংবা আপনার একটা সিম কার্ড প্রয়োজন। আপনাকে তার জন্য আপনাকে এমন কোনও জায়গায় যেতে হবে যেখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনি সেই সব কাজগুলি সারতে পারবেন। আর সেই সুযোগটাই ব্যবহার করছে কয়েকজন অসাধু ব্যক্তি। আপনার আঙুলের ছাপ পাচার হয়ে যাচ্ছে বিভিন্ন সাইবার অপরাধ চক্রের কাছে। যারা ব্যাঙ্কের প্রতিনিধি সেজে ব্যাঙ্কের তরফে লেনদেনের ছাড়পত্র অথোরাইজ করছে। ফলে আপনার ওটিপি বা অনুমতি ছাড়াই আপনার টাকা চলে যাচ্ছে সেই অসাধু চক্রের কাছে। যে কোনও জায়গা থেকে সেরে ফেলা যেতে পারে এই দুষ্কর্ম। শুনলে অবাক হবেন, জমি, বাড়ি রেজিস্ট্রির অফিস রয়েছে সেই সমস্ত জায়গা থেকেও নাকি ফাঁস হয়ে যাচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। অনেকেই অভিযোগ করেছেন, সরকারি জমি বাড়ি রেজিস্ট্রি অফিসগুলোই হয়ে উঠছে ঘুঘুর বাসা।

যারা বাড়ি ঘর রেজিস্ট্রির কাজ করেছেন কখনও না কখনও, তারা জানবেন কীভাবে আপনার প্রতিটি আঙুলের ছাপ নথিভুক্ত রাখা হয় এই সব অফিসের রেকর্ডে। সেই রেকর্ডের নাগাল যদি একবার কোনও অসাধু চক্র পায়, তাহলেই তো কেল্লাফতে। স্বাভাবিক ভাবেই শহর জুড়ে এই প্রতারণা চক্রের বাড়বাড়ন্তে কপালে ভাঁজ সাইবার বিশেষজ্ঞ মহলের। চাপ বেড়েছে পুলিশেরও। কিন্তু কীভাবে বাঁচবেন এই প্রতারণা চক্রের হাত থেকে। তার হদিস দিচ্ছেন খোদ সাইবার বিশেষজ্ঞেরাই। তাঁদের পরামর্শ, বায়োমেট্রিক লক ব্যবহারের।

কীভাবে ব্যবহার করবেন সেটি। তার জন্য প্রথমেই গুগল প্লেস্টোর বা অ্যাপল স্টোরে গিয়ে আপনাকে ডাউনলোড করতে হবে mAadhar নামক অ্যাপটি। সেই অ্যাপটিতে ঢুকে আপনাকে যেতে বায়োমেট্রিক অথেন্টিকেশন অপশনে। এবং সেখান থেকেই আপনি লক করে দিতে পারবেন আপনার বায়োমেট্রেক। ভবিষ্যতে দমি রেজিস্ট্রি সংক্রান্ত অথবা অন্য কাজের প্রয়োজন হলে এটি আবার খুলে দিতে পারবেন। কাজ মিটে গেলে ফের লক করে দিন। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল লেনদেন চাইলে বন্ধ রাখতে পারেন। এক্ষেত্রেও আধার লক করে রাখলে বায়োমেট্রিকের অপব্যাহারের হাত থেকে কিছুটা হলেও রেহাই মেলার সুযোগ থাকে।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।