পাকিস্তানে ক্ষমতাকেন্দ্রে আসীম মুনির! অভূতপূর্ব ক্ষমতার উৎস কী?

Asim Munir: এখন থেকে সেনা, নৌবাহিনী, বিমানবাহিনী— সমস্ত বাহিনীর সরাসরি নিয়ন্ত্রণ এককভাবে থাকবে মুনিরের হাতে। আগে এই সমন্বয়ের দায়িত্ব ছিল Joint Chiefs of Staff Committee-র উপর।

inscript
২ মিনিট
পাকিস্তানে ক্ষমতাকেন্দ্রে আসীম মুনির! অভূতপূর্ব ক্ষমতার উৎস কী?

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে ঘিরে গত কয়েক সপ্তাহ ধরেই জোর জল্পনা শুরু হয়েছে রাজনীতি ও আন্তর্জাতিক মহলে। ইমরান খানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ, বিরোধীদের দমন, প্রশাসনের উপর বাড়তি সেনা নিয়ন্ত্রণ করেছেন তিনি। প্রশ্ন হলো, কেন আসিম মুনির প্রায় ‘অ্যাকশন-প্রুফ’? কেন তাঁর বিরুদ্ধে কোনো জবাবদিহি বা আইনি প্রক্রিয়া কার্যত অসম্ভব হয়ে গেছে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে পাকিস্তানের সর্বশেষ সংবিধান সংশোধনী—২৭তম সংশোধনীতে। এই সংশোধনী দেশটির ক্ষমতার গঠন পুরোপুরি বদলে দিয়েছে। দেখা যাক, কী বদল হলো এই সংশোধনীর ফলে?

২০২৫ সালের নভেম্বরে পাকিস্তান পার্লামেন্ট তড়িঘড়ি করে পাস করে 27th Constitutional Amendment। এই সংশোধনীর মধ্যেই লুকিয়ে আছে মুনিরকে দেওয়া অভূতপূর্ব ক্ষমতার সূত্র।

১. নতুন পদ: Chief of Defence Forces (CDF)

এখন থেকে সেনা, নৌবাহিনী, বিমানবাহিনী— সমস্ত বাহিনীর সরাসরি নিয়ন্ত্রণ এককভাবে থাকবে মুনিরের হাতে। আগে এই সমন্বয়ের দায়িত্ব ছিল Joint Chiefs of Staff Committee-র উপর। সেই পদ এখন অকার্যকর।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ভারতের বিরুদ্ধে সাফল্যের পুরস্কার! কেন সেনাপ্রধান মুনিরের পদোন্নতি ঘটাল পাকিস্তান?

Asim Munir: প্রয়াত প্রাক্তন সেনাশাসক আয়ুব খানের পর পাক সেনার দ্বিতীয় অফিসার হিসাবে মুনির 'পাঁচ তারা জেনারেল' পদে বসলেন।

২. মুনির পেলেন ‘লাইফটাইম’ সুরক্ষা

এই আইনের সবচেয়ে শক্তিশালী অংশ— মুনির এখন আজীবন নিরাপত্তা পাবেন আইনি দায়বদ্ধতা থেকে। অর্থাৎ তাঁর বিরুদ্ধে সাধারণ আদালত, তদন্তকারী সংস্থা বা বিচারব্যবস্থা আর কার্যকরভাবে ব্যবস্থা নিতে পারে না।

৩. ‘ফাইভ-স্টার’ জেনারেলের র‌্যাঙ্ক

পাকিস্তানের সামরিক কাঠামোয় এ এক নজিরবিহীন উন্নতি। এই র‌্যাঙ্ক নিশ্চিত করে—

  • আপনার জন্য আরও কিছু লেখা
যে ১১টি শর্তে পাকিস্তানকে ৮ হাজার কোটি টাকা ঋণ দিল আইএমএফ

IMF Loan for Pakistan: পাকিস্তানকে আট হাজার কোটি টাকার (ভারতীয় মুদ্রায়) বাড়তি ঋণ দিয়েছে আইএমএফ, যার প্রথম দুই কিস্তির টাকা ইতিমধ্যেই পড়শি দেশ পেয়ে গিয়েছে।

তাঁর পদ শেষ হবে না, সরকার পরিবর্তন হলেও অবস্থান বদলাবে না এবং সবচেয়ে বড় কথা সেনাবাহিনীর অভ্যন্তরে তাঁকে চ্যালেঞ্জ করার অবকাশ নেই।

সহজভাবে বললে, আসিম মুনির এখন পাকিস্তানের সামরিক কাঠামোর শীর্ষে, এবং আইনগতভাবে প্রায় অপ্রতিরোধ্য। তিনি এমন ক্ষমতা পেয়েছেন যা আদালত, রাজনৈতিক দল, এমনকি সরকারের কোনো মন্ত্রীও তাঁর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে পারবেন না। এর জন্যই বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের ইতিহাসে এই প্রথমবার কোনো সেনা প্রধানকে এমন একচ্ছত্র ক্ষমতা আইনের মাধ্যমে দেওয়া হলো।

ইমরান খান প্রসঙ্গে কেন মুনির আলোচনায়?

ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান বহুবার অভিযোগ করেছেন, সেনাবাহিনী, বিশেষ করে আসিম মুনির, তাঁর বিরুদ্ধে ‘রাজনৈতিক অভিযানে’ নেতৃত্ব দিচ্ছেন। ইমরান খানের গ্রেফতার হওয়া, তাঁর দলের উপর দমন-পীড়ন, আদালতের হস্তক্ষেপ সবকিছুর জন্যই তিনি সেনা নেতৃত্বকে দায়ী করেছেন।

প্রশ্ন উঠছে, মুনিরের ভূমিকা নিয়ে এত অভিযোগ উঠলেও, তাঁর বিরুদ্ধে কি তদন্ত হবে? উত্তর হলো, না। কারণ আইন এখন তাঁকে তা থেকে সম্পূর্ণ সুরক্ষা দিয়েছে। ঠিক এই কারণেই আন্তর্জাতিক মহল থেকে শুরু করে পাকিস্তানের নাগরিকসমাজ পর্যন্ত বলছে, এ এক ধরনের আইনি চাল, যার আড়ালে মুনিরকে কার্যত জবাবদিহি থেকে মুক্ত করে দেওয়া হয়েছে।

২৭তম সংশোধনীর মাধ্যমে সেনাপ্রধান প্রথমবার সাংবিধানিকভাবে সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হয়ে উঠলেন। অনেক আইনজ্ঞ বলছেন, কাউকে আইনের ঊর্ধ্বে তোলা মানে বিচারব্যবস্থার ভারসাম্য নষ্ট হওয়া। নির্বাচিত সরকার পার্লামেন্টে থাকলেও আসল ক্ষমতার উৎস এখন সামরিক নেতৃত্ব। এতে সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আরও সীমিত হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আজ মুনিরকে ক্ষমতা দেওয়া হয়েছ—আগামী দিনে কোনো মিলিটারি অফিসারকেও একই ক্ষমতা দেওয়া হতে পারে। এটি পাকিস্তানের রাজনৈতিক পথকে আরও অনিশ্চিত করে তুলেছে। আইন, প্রশাসন ও রাজনীতিকে পাশ কাটিয়ে এই যে নতুন ক্ষমতার কাঠামো তৈরি হয়েছে, এটি পাকিস্তানের ভবিষ্যৎ রাজনীতিকে কীভাবে বদলে দেবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।