টয়লেট পেপার নয়, এক সময়ে ভুট্টাই ছিল মানুষের শৌচাগারের অন্যতম সঙ্গী

Before Toilet Paper: মার্কিনরা নাকি নিজেকে পরিষ্কার রাখার অন্যতর বিকল্প হিসেবে ব্যবহার করত শুকনো ভুট্টার কাণ্ডকে।

Sohini Das
৩ মিনিট
টয়লেট পেপার নয়, এক সময়ে ভুট্টাই ছিল মানুষের শৌচাগারের অন্যতম সঙ্গী

বিদেশ বিভুঁইয়ে জলের বড়ই অভাব। তার উপর শীতের দেশ, যেসব জায়গায় বেশির ভাগ সময়েই তাপমাত্রা থাকে শূন্যের কাছেপিঠে, সেখানে জল থাকা, না-থাকা প্রায় সমান। কারণ জলের অপর নাম সেখানে জীবন কম, বরফ বেশি। ফলে জীবনের যাবতীয় ছোট এবং বড় 'সেরে আসা'র ক্ষেত্রে এক এবং একমাত্র সমাধান টিস্যু পেপার। কিন্তু এই টিস্যু পেপার তো সেদিনের ছোকরা। টিস্যু বা টয়লেট পেপারের আগে এবং বহুদিন আগে থেকেই তো বরফের দেশে মানুষ যাবতীয় শৌচকর্ম সেরে আসছে। নিশ্চয়ই এটা ভাবলে কৌতূহল হয়, সেসময় অর্থাৎ যে টিস্যু পেপার আবিষ্কারের আগে কীভাবে নিজেদের পরিষ্কার রাখতেন মানুষ!

বর্তমান সময়ে টয়লেট পেপার বা টিস্যু ছাড়া শৌচাগার ব্যবহারের কথা ভাবতেও পারবে না পশ্চিমের দেশগুলি। তবে উনিশ শতকের আগে টয়লেট পেপারের এই রমরমা ছিল না। বরং টয়লেট পেপারের বিকল্প হিসেবে নানা ধরনের জিনিসপত্র ব্যবহার করত তখনকার মানুষ। গাছের পাতা, শ্যাওলা, পাথর থেকে শুরু করে কী ছিল না সেই তালিকায়। তবে মার্কিনদের হাতে একটা সময় ছিল আরও চমকপ্রদ একটা বিকল্প, যা শুনে চোখ কপালে উঠতে পারে অনেকেরই।

  • আপনার জন্য আরও কিছু লেখা
যৌনতার খেলনা নয়, উন্মাদনার চিকিৎসায় ব্যবহৃত হতো 'রেক্টাল ডাইলেটর'?

Rectal Dilator: রেক্টাল ডাইলেটরের প্যাকেটে বড় বড় করে উল্লেখ করা রইত, চিকিৎসকের তত্ত্বাবধান ছাড়া ৮ বছরের কম বয়সের কারও এসব ব্যবহার করা উচিত নয়।

ভুট্টা শুধু ভারতবর্ষেরই নয়, গোটা বিশ্বেরই একটি জনপ্রিয়তম খাবার। কতরকম ভাবে যে খাওয়া যায় এই ভুট্টার দানা বা কর্নকে, তার হিসেব নেই। সব্জি হিসেবে বেবি কর্ন, ভুট্টোর দানা সিদ্ধ করে খাওয়ার প্রথা রয়েছে বহু জায়গাতেই। পপকর্ন থেকে শুরু করে রাস্তার পাশের ঠেলা থেকে পোড়া ভুট্টা খাওয়ার মজাই আলাদা। এমনকী কর্ন স্টার্চ থেকে শুরু করে ভুট্টার অনেক অংশই মানুষের পেটে যায়। তবে এর বাইরেও মানবজীবনে ভুট্টার এক বিরাট ভূমিকা ছিল উনিশ শতকের আগের পৃথিবীতে। মার্কিনরা নাকি নিজেকে পরিষ্কার রাখার অন্যতর বিকল্প হিসেবে ব্যবহার করত শুকনো ভুট্টার কাণ্ডকে। হ্যাঁ, শুনতে ব্যাপারটা অবিশ্বাস্য মনে হলেও সত্যিই এমন কাজ করতেন আমেরিকানরা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
যৌনতার সঙ্গে নিবিড় যোগ! জানেন, কেন তৈরি হয়েছিল স্টিলেটো?

History of Stiletto: ব্লক হিল এবং প্ল্যাটফর্ম হিল গ্রিকদের সময় থেকেই পরা হতো কিন্তু পাতলা স্টিলেটো বিশ শতকের আবিষ্কার।

কিন্তু এত কিছু থাকতে ভুট্টার কাণ্ডই বা কেন! তার সবচেয়ে স্পষ্ট উত্তর সম্ভবত ভুট্টার সহজলভ্যতা। উত্তর আমেরিকা ও তার সংলগ্ন এলাকায় সবচেয়ে বেশি পরিমাণে উৎপাদিত হয় এই ভুট্টা ফসলটি। আর ভুট্টা হল সেসব গাছেদের একটি, যার কোনও অংশ ফেলা যায় না। স্বাভাবিক ভাবেই এই ফসলটিকে নিজেদের জীবনের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে নিয়েছিল আমেরিকানরা। রান্নাবান্নায় ব্যবহারের পরে বেচে যাওয়া ওই শুষ্ক কাণ্ডটি পড়ে থাকত অনাদরে। কিন্তু এই 'জুগাড়' শব্দটি বোধহয় জন্মলগ্ন থেকেই মানুষের শিকড়ে অর্বুদের মতো লেগে রয়েছে। তাই ভুট্টার ওই বাতিল কাণ্ডকেও বুদ্ধি করে কাজে লাগিয়ে ফেলল মানুষ। ভুট্টার কাণ্ডের মতো এমন যথাযথ, পরিবেশ বান্ধব এবং সবচেয়ে বড় ব্যাপার বিনামূল্যের টয়লেট পেপারের বিকল্প আর কী-ই বা পেত তাঁরা। তাছাড়া ভুট্টার কাণ্ডের আকার ও গঠন এমনই, যে তা হাতে ধরতেও সহজ, এবং নিজেকে পরিষ্কার করার ক্ষেত্রেও একেবারে যথাযথ। এরপর সেগুলিকে পুড়িয়ে বা পচিয়ে ফেলেলই ল্যাঠা চুকে গেল। ফলে সে সময় টয়লেট পেপারের বিকল্প হিসেবে দারুণ জনপ্রিয় হয়ে উঠল এই শুষ্ক ভুট্টার কাণ্ড।

দীর্ঘ দিন পর্যন্ত এই ভুট্টার কাণ্ডের ভরসায় প্রতিদিনের শৌচকর্ম সেরেছেন আমেরিকার মানুষেরা। পরে সভ্যতার আশীর্বাদের মতোই আবিষ্কার হল টয়লেট পেপার, যা পৃথিবীর সাড়া জাগানো আবিষ্কারগুলির মধ্যে অন্যতম। মানুষের শৌচালয় ব্যবহারের ব্যকরণকেই পুরোপুরি বদলে দিল এই একটি আবিষ্কার। শুধু শারীরিকই নয়, মানসিক সুস্থতার পক্ষেও এক দুর্দান্ত কাজের জিনিস হয়ে উঠল এই টয়লেট পেপার, যা ক্রমে পাশ্চাত্য থেকে ছড়িয়ে পড়ে প্রাচ্যেও। এবং ফের বেকার হয়ে পড়ে ভুট্টার কাণ্ডেরা। যদিও পশুখাদ্য এবং জ্বালানি হিসেবে আজও বিভিন্ন জায়গায় ব্যবহৃত হয় এই ভুট্টাকাণ্ড। তবে টয়লেট পেপারের বিকল্প হয়ে ওঠার প্রয়োজন হয় না তার আর আধুনিক বিশ্বে।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।