Exclusive: এক মঞ্চে দেখা যেতে পারে মমতা-রাহুলকে?

Bharat Jodo Nyay Yatra Exclusive: 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' বাংলায় প্রবেশ করে বৃহস্পতিবার। কোচবিহার শহর এবং সংলগ্ন এলাকায় রোড শো করেন রাহুল।

inscript
৩ মিনিট
Exclusive: এক মঞ্চে দেখা যেতে পারে মমতা-রাহুলকে?

ছেড়ে রেখেই ধরে রাখা। এই কি কংগ্রেস ও তৃণমূল সম্পর্কের নতুন রসায়ন? এই রসায়নেই কি দূরে গিয়েও কাছে আসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধী, তথা তৃণমূল ও কংগ্রেস?

'ভারত জোড়ো ন্যায় যাত্রা' বাংলায় প্রবেশ করে বৃহস্পতিবার। কোচবিহারে যাত্রাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। কোচবিহার শহর এবং সংলগ্ন এলাকায় রোড শো করেন রাহুল। রাতে থাকার কথা ছিল ফালাকাটায়। কথা ছিল ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের উপলক্ষে দিল্লি যাবেন তিনি। কিন্তু হঠাৎ গুরুত্বপূর্ণ কারণে ২৫ জানুয়ারিই দিল্লি ফিরে যেতে হয় রাহুলকে।

যাত্রার দ্বিতীয় পর্ব শুরু হতে চলেছে ২৮ জানুয়ারি, রবিবার। কিন্তু এর মধ্যেই কয়েকটি ঘটনা ঘটে গিয়েছে পশ্চিমবঙ্গে। অধীর রঞ্জন চৌধুরী ডেরেক ও'ব্রায়ানকে 'বিদেশি' বলে ফেলে ক্ষমা চেয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, "আমার কারও সঙ্গে কোনও কথা হয়নি। আমার প্রস্তাব প্রথম দিনেই (ওরা) প্রত্যাখ্যান করেছে। তখন থেকেই আমরা একলা লড়ব বলে ঠিক করে নিয়েছিলাম।" অর্থাৎ জোটের সম্ভাবনা তেমন নেই বললেই চলে। যদিও এই ব্যাপারে অধীর চৌধুরীকেই দায়ী করছে তৃণমূল। বাংলায় আসন সমঝোতা নিয়ে কংগ্রেসের সঙ্গে একমত হতে পারেনি তৃণমূল। কংগ্রেস যে পরিমাণ আসন দাবি করেছিল, তৃণমূল সেই পরিমাণ আসন তাদের ছাড়তে রাজি ছিল না। এরপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উক্তি পরিষ্কার করে দিয়েছে, আসন সমঝোতায় যাচ্ছে না তৃণমূল। এখান থেকেই মতানৈক্যের শুরু।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কংগ্রেসের সঙ্গে আসন ভাগ করবেন? ইন্ডিয়া জোটের অস্তিত্ব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মমতার

CM Mamata Banerjee : মমতা বলছেন, রাহুলের ন্যায় যাত্রা যে বাংলায় আসবে, ইন্ডিয়া জোটের শরিক দলের শাসনের রাজ্যে আসবে তা তো তাঁকে জানানোই হয়নি!

রাহুল দিল্লি রওনা হওয়ার পরপরই প্রশ্ন ওঠে, তবে কি দিল্লি থেকে আসতে চলেছে সন্ধি প্রস্তাব? তা হলে কি সোনিয়া গান্ধী দূরভাষে যোগাযোগ করবেন বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে? ইতিমধ্যেই, আজ জয়রাম রমেশ বলেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় চিরকাল বলে এসেছেন তাঁর প্রধান লক্ষ বিজেপিকে পরাজিত করা। কংগ্রেস এবং ইন্ডিয়া ব্লকেরও মূল লক্ষ তাই। আমরা আবার যাত্রা শুরু করছি বাংলায়। তাতে মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দিলে আমরা অত্যন্ত আনন্দিত হব। এই জোট গড়ে তোলার নেপথ্যে তাঁর অবদান অনস্বীকার্য।" মল্লিকার্জুন খাড়্গে আজ একটি চিঠিতে বাংলার মুখ্যমন্ত্রীকে তাঁর আশঙ্কার কথা জানিয়েছেন। যাত্রায় কয়েকজন সমস্যা তৈরি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি অনুরোধ করেছেন যেন রাহুলের নিরাপত্তার ব্যাপারটি মমতা বন্দ্যোপাধ্যায় একটু দেখেন। গান্ধী পরিবারের সঙ্গে মমতার সুসম্পর্কের কথাও উল্লেখ করেন তিনি। অসমর্থিত সূত্রের খবর, প্রিয়াঙ্কা এবং সোনিয়ার মোবাইল থেকে দু'টি টেক্সট মেসেজ এসছে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। যদিও এ থেকে জোটের আসন সমঝোতার কোনও ইঙ্গিতই পাওয়া যায় না। তবে সুসম্পর্ক বজায় রাখতে চাইছে উভয় পক্ষই।

| Congress leader Jairam Ramesh says, "...She (CM Mamata Banerjee) has always ended by saying that her priority is to defeat the BJP which is also the priority for the Congress and the INDIA group...Right now we are trying to resume the Bharat Jodo Nyay yatra tomorrow. We…

— ANI (@ANI)

প্রথমে জল্পনা শোনা যাচ্ছিল, রাহুলের সঙ্গে মমতার দেখা হতে পারে মালদায়। কিন্তু আগামীকাল, রবিবার, কিছু দলীয় কর্মসূচি পালনের উদ্দেশ্যে হাসিমারায় আসছেন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তিনি রাত্রিবাসও করতে পারেন হাসিমারায়। সেখান থেকে কোচবিহারের দিকে যাওয়ার কথা তাঁর। হাসিমারা থেকে জলপাইগুড়ির দূরত্ব মাত্র ৮৭ কিমি। দুই ঘণ্টার দূরত্বে থেকেও কি দেখা হবে না মমতা বন্দ্যোপাধ্যায় ও রাহুল গান্ধীর? অনেকে মনে করছেন, আগামীকাল জলপাইগুড়িতে একসঙ্গে হাঁটতে দেখা যেতে পারে তাঁদের। কেউ কেউ মনে করছেন, যাত্রায় না হাঁটলেও একত্রে বৈঠক করতে পারেন তাঁরা। অথবা মালদার জনসভাতেও এক সঙ্গে দেখা যেতে পারে মমতা এবং রাহুলকে। আপাতত সেই দিকেই তাকিয়ে আছেন বাংলার মানুষ।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।