হাইকোর্টের পর অস্বস্তি সুপ্রিম কোর্টেও, ভোটবাজারে তৃণমূলের ভরাডুবির কারণ হবে সন্দেশখালি?

Sheikh Shahjahan: গত ১০ এপ্রিল সন্দেশখালির শেখ শাহাজাহান মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেই মামলাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল সরকার।

Sohini Das
৩ মিনিট
হাইকোর্টের পর অস্বস্তি সুপ্রিম কোর্টেও, ভোটবাজারে তৃণমূলের ভরাডুবির কারণ হবে সন্দেশখালি?

লোকসভা ভোটের মুখে রাজ্য-রাজনীতি নাড়িয়ে দিয়েছিল সন্দেশখালি ইস্যু। তৃণমূল নেতা শেখ শাহাজাহান ও তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে জমি জবরদখল-সহ একাধিক দৌরাত্ম্যের অভিযোগ উঠেছিল। যার প্রতিবাদে রাস্তায় নামতে বাধ্য হন সন্দেশখালির মেয়ে-বউরা। মাস দুয়েক বেপাত্তা থাকার পর অবশেষে ধরা পড়ে শেখ শাহাজাহান। সেই মামলার দায়িত্ব নেয় সিবিআই। ইতিমধ্যেই সন্দেশখালি ইস্যুতে তৃণমূল সরকারকে যথেষ্ট লাঞ্ছনা করেছে কলকাতা হাইকোর্ট। এবার সুপ্রিম কোর্টে গিয়েও মুখ পুড়ল তৃণমূলের। কেন রাজ্যসরকার কোনও এক জন ব্যক্তির স্বার্থ রক্ষার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে, সেই প্রশ্ন তুলে বিস্ময় প্রকাশ করেছে শীর্ষ আদালত।

গত ১০ এপ্রিল সন্দেশখালির শেখ শাহাজাহান মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেই মামলাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল সরকার। আসলে সন্দেশখালি মামলায় যথেষ্ট মুখ পুড়েছিল তৃণমূল সরকারের। লোকসভা ভোটের আগে সন্দেশখালি মামলা বিরোধীদের হাতে তুলে দিয়েছিল বিরাট অস্ত্র। সন্দেশখালি অস্ত্রকে যে যার মতো করে ব্যবহার করেছে বিরোধীরা। এমনকী শেখ শাহাজাহান ধরা পড়ার আগেও বিরোধীরা তো বটেই, গ্রামের মানুষজন পর্যন্ত দাবি করে এসেছেন, শেখ শাহজাহান কোথায় লুকিয়ে রয়েছে, তা ভালোমতোই জানে শাসক দল। শাসক দলের মদতেই যে শেখ শাহজাহানের মতো নেতার এত বাড়বাড়ন্ত, সে দাবিও করেছেন গ্রামের সকলেই।

সেই শেখ শাহজাহান গ্রেফতার হতেই নাটকে পর্দা পড়ে। সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখা পাত্রকে লোকসভা ভোটে বসিরহাটের প্রার্থী করে বিজেপি। সন্দেশখালির ঝামেলার সময় প্রতিবাদীদের হয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন দীর্ঘদিনের বামনেতা নিরাপদ সর্দারকে। সন্দেশখালি মামলায় গ্রেফতার পর্যন্ত হয়েছিলেন নিরাপদ। পরে অবশ্য সসম্মানে ছাড়া পান তিনি। এই পরিস্থিতিতে কেন তৃণমূল সরকার শেখ শাহজাহানের ব্যক্তিগত স্বার্থরক্ষায় এতটা সচেষ্ট, তা কার্যত অবাক করেছে সুপ্রিম কোর্টকে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ভোটের আগে NSG নামিয়ে অস্ত্র উদ্ধার! অশান্ত সন্দেশখালির দখল রাখতে পারবে তৃণমূল

CBI and NSG in Sandeshkhali: সিবিআই গোপন সূত্রে খবর পেয়েছিল, ধৃত শাহজাহান শেখের এক ঘনিষ্ঠ আত্মীয়ের বাড়িতে প্রচুর অস্ত্রশস্ত্র ও বোমা মজুত রয়েছে। খবর পেয়েই সন্দেশখালিতে অভিযান চালানো হয়। নামে এলএসজি।

এই মামলায় সুপ্রিম কোর্ট কোনও স্থগিতাদেশ দেবে না বলে সোমবার সাফ জানিয়ে দিয়েছে, বিচারপতি বিআর গাভাই ও বিচারপতি সন্দীপ মেহেতার বেঞ্চ। পশ্চিমবঙ্গ সরকার তরফের আইনজীবী আদালতে জানিয়েছে, রাষ্ট্রের বিরুদ্ধে মন্তব্য ও পর্যবেক্ষণ জানানোর জন্য। পাশাপাশি রাজ্য সরকারের তরফে এ-ও জানানো হয়েছে, হাইকোর্টের সেই আদেশ নাকি পুলিশ-সহ গোটা রাজ্যের সিস্টেমকেই হতাশার দিকে ঠেলে দিয়েছে। ফলে সেই রায়কে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে পশ্চিমবাংলার তৃণমূল সরকার। হাইকোর্টের এই নির্দেশ রাজ্য পুলিশের ক্ষমতা হরণের সামিল বলেও জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে।

তবে সুপ্রিম কোর্টে যাওয়ার কোনও সুফল পেল না তৃণমূল। বরং হাইকোর্টের পর এবার সুপ্রিম কোর্টেও মুখ পুড়ল রাজ্য সরকারের। দিন কয়েক আগেই সন্দেশখালিতে শেখ শাহজাহান ঘনিষ্ঠের বাড়ি থেকে বিরাট পরিমাণ অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক উদ্ধার হয়। খবর পেয়ে সন্দেশখালিতে হানা দিয়েছিল সিবিআই। সেই ঘটনায় সন্দেশখালিতে নামানো হয় এনএসজি ও বম্ব স্কোয়াড। সেই মামলায় সোমবার বসিরহাট আদালতে এনএসজি জানায়, সেই ব্যাপারে সিবিআইকে রিপোর্ট জমা দেবে তারা। উদ্ধার হওয়া অস্ত্রের পরিমাণ বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে তারা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
১% ঘটে থাকলেও ১০০% লজ্জার! সন্দেশখালি মামলায় যেভাবে শাসকদলকেই দুষল হাইকোর্ট

Sandeshkhali Case: হলফনামার এক শতাংশ সত্যি হলেও তা ভয়ানক রকমের লজ্জার বলে বক্তব্য হাইকোর্টের। এই ঘটনার একশো শতাংশ দায় বর্তায় গোটা জেলার প্রশাসন ও শাসকদলের উপরেই।

সিবিআই আদালতে জানিয়েছে, সন্দেশখালিতে তল্লাশি চালিয়ে তারা যে অস্ত্রশস্ত্র উদ্ধার করেছিল, তার মধ্যে ছিল শাহজাহান শেখের ভাই আলমগিরের একটি অস্ত্রও। আলমগির বর্তমানে জেল হেফাজতে। সেই সঙ্গে শাহজাহানের নামে অস্ত্রের লাইসেন্সও পেয়েছে সিবিআই। এ ছাড়া একটি ব্যাগ সে দিন তল্লাশির সময়ে পাওয়া গিয়েছিল। তার মধ্যে বিস্ফোরক পদার্থ ছিল বলে আশঙ্কা। সেই কারণে ব্যাগটি এনএসজি আধিকারিকেরা নিয়ে গিয়েছিলেন। ওই ব্যাগের মধ্যে অন্তত দু’টি অস্ত্র রয়েছে বলে মনে করা হচ্ছে। সেগুলি কী ধরনের অস্ত্র, তা জানা যাবে এনএসজির রিপোর্ট হাতে পেলে। সেই ঘটনায় ধৃতদের ১৩ মে পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

এদিকে আরও শেখ শাহজাহান মামলায় আরও ভয়ঙ্কর তথ্য হাতে এসেছে ইডি-র। আদালতে ইডি জানিয়েছে, শাহজাহান শেখ এবং তাঁর অনুগামীরা সন্দেশখালিতে যত জমি দখল করেছিলেন, তার টাকা পেয়েছেন রাজ্যের একাধিক মন্ত্রীও। কলকাতার নগর দায়রা আদালতে শাহজাহান মামলার শুনানিতে এ কথা জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তারা এ-ও জানিয়েছে, টাকা নয়ছয়ের একটি দিক অস্ত্র কারবার। সরকারি টেন্ডার নিয়ে শাহজাহানের বেনিয়মের কথাও জানিয়েছে আদালতে ইডি।

সব মিলিয়ে শেখ শাহজাহান মামলা নিয়ে বেশ অস্বস্তিতে তৃণমূল। সন্দেশখালি কাণ্ডে একের পর এক ঘটনা তৃণমূলের একের পর এক দুর্নীতির দিকে আঙুল দেখাচ্ছে। অন্যদিকে, হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও শেখ শাহাজাহান মামলায় ভর্ৎসিত হল তৃণমূল। সব মিলিয়ে সন্দেশখালি লোকসভা ভোটের আগে গলায় কাঁটার মতো বিঁধে রয়েছে তৃণমূলের। আর সেই কাঁটাই তৃণমূলকে ভরাডুবি করবে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন অভিজ্ঞ মহল।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।