ভোটে-যুদ্ধে সব 'জায়েজ'! কংগ্রেসকে পথে বসিয়ে কেন বিজেপিতে যেতে বাধ্য হলেন প্রার্থী?

Indore Congress 2024: ইন্দোরের বর্তমান বিজেপি সাংসদ শঙ্কর লালওয়ানির বিরুদ্ধে এই প্রথম ভোটে লড়ছিলেন কংগ্রেসের অক্ষয় কান্তি বাম।

inscript
৪ মিনিট
ভোটে-যুদ্ধে সব 'জায়েজ'! কংগ্রেসকে পথে বসিয়ে কেন বিজেপিতে যেতে বাধ্য হলেন প্রার্থী?

সুধীজনরা বলেন, প্রেমে আর রণে সবকিছু 'জায়েজ'। দেশের নির্বাচন একই সঙ্গে প্রেম, একই অঙ্গে রণও। এই মুহূর্তে রাজনীতিবিদদের কাছে ভোটের চেয়ে বড় প্রেম কিছু নেই, আসন দখলের চেয়ে বড় যুদ্ধ কিছু নেই। তাই ছল-বল-কৌশল যা যা সম্ভাব্য অস্ত্র আছে তা ব্যবহারে খামতি নেই। যে যত শক্তিমান তাঁর তত অস্ত্রভাণ্ডার। বিজেপি কখনও দল ভেঙে, বিধায়ক বা সাংসদ কিনে, ইডি-সিবিআই ঢুকিয়ে কী কী করে তা এতদিনে সকলেরই জানা। সমস্ত অস্ত্রই আসন ও ক্ষমতা দখলের জন্য। লোকসভা নির্বাচনের মাঝে বিজেপি এমনই এক অস্ত্র প্রয়োগ করেছে মধ্যপ্রদেশে। কংগ্রেসের ইন্দোরের লোকসভা প্রার্থী অক্ষয় কান্তি বাম নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। তিনি বিজেপিতে গেছেন। এই প্রথম ইন্দোর আসনে কোনও প্রার্থী নেই কংগ্রেসের।

হঠাৎ এক সকালে উঠে অক্ষয় কান্তির মনে হলো তিনি বিজেপিতে যাবেন, চলে গেলেন, এমন তো নয়। কংগ্রেস অভিযোগ করেছে, অক্ষয় কান্তি বাম চাপের মুখে পড়ে তাঁর মনোনয়ন প্রত্যাহার করেছেন। অক্ষয়কে ভয় দেখানো হয়েছে, হুমকি দেওয়া হয়েছে এবং বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে।

জেলা কালেক্টর আশিস সিং জানিয়েছেন, ইন্দোরে ১৩ মে নির্বাচন। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ছিল গত সোমবার। কংগ্রেসের অক্ষয় কান্তি বাম সহ তিনজন প্রার্থী তাঁদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। দিন কয়েক আগে নির্বাচন কমিশন কংগ্রেসের সুরাটের প্রার্থীর মনোনয়ন প্রত্যাখ্যান করে। যার ফলে বিজেপির মুকেশ দালাল ওই লোকসভা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে চলেছেন। কংগ্রেসের প্রার্থী নীলেশ কুম্ভনীর মনোনয়ন গত ২১ এপ্রিল প্রত্যাখ্যান করা হয়। তিনজন প্রস্তাবকারী সুরাট জেলা নির্বাচন অফিসারের কাছে হলফনামা জমা দিয়ে দাবি করেছিলেন যে নথিতে যে স্বাক্ষরগুলি আছে, সেগুলি তাদের নয়।

ইন্দোরের বর্তমান বিজেপি সাংসদ শঙ্কর লালওয়ানির বিরুদ্ধে এই প্রথম ভোটে লড়ছিলেন কংগ্রেসের অক্ষয় কান্তি বাম। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পেরিয়ে যাওয়ায়, কংগ্রেস ইন্দোরে আর প্রার্থীও দিতে পারবে না। কংগ্রেসের কাছে এখন একমাত্র বিকল্প অন্য বিরোধী প্রার্থীকে সমর্থন করা।

কিন্তু কেন অক্ষয় কান্তি বাম তাঁর মনোনয়ন প্রত্যাহার করলেন? রাজ্য কংগ্রেস সভাপতি জিতু পাটোয়ারী বলেছেন, কয়েকদিন আগে অক্ষয় কান্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারা ৩০৭ (খুনের চেষ্টা)-এর অধীনে অভিযোগ আনা হয়। সারা রাত তাঁকে ভয় দেখানো, হুমকি দেওয়া এবং বিভিন্নভাবে নির্যাতন করা হয়। রবিবার রাত অবধি ইন্দোরে প্রচার করেছিলেন অক্ষয় কান্তি। সোমবার সকাল ৭ টাতেও কংগ্রেসের কিছু কর্মীদের সঙ্গে কথা বলেন। পরদিনই কৈলাশ বিজয়বর্গীয়র সঙ্গে তাঁর ছবি সোশ্যাল মিডিয়ায় প্রচার হতে শুরু করে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
দেশছাড়া প্রাক্তন প্রধানমন্ত্রীর নাতি, কোন যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে এই সাংসদ?

Sex Scandal Prajwal Revanna: এই সমস্ত ভিডিও প্রকাশ্যে আসার পরেই ৩৩ বছর বয়সি প্রজ্জ্বল রেভান্না জার্মানির উদ্দেশ্যে রওনা দেন।

इंदौर से कांग्रेस के लोकसभा प्रत्याशी श्री अक्षय कांति बम जी का माननीय प्रधानमंत्री श्री

जी, राष्ट्रीय अध्यक्ष श्री

जी, मुख्यमंत्री

  • আপনার জন্য আরও কিছু লেখা
চিনের যুদ্ধে হারের শোকে নেহরুর মৃত্যু! বাবার মৃত্যুর পর কোন কৌশলে নির্বাচনে জিতলেন ইন্দিরা?

Indira Gandhi Lok Sabha Election: ১৯৬৭ সালে ভুবনেশ্বরে একটি প্রচার অভিযানে অংশ নেওয়ার সময় ইটের আঘাতে রক্তাক্তও হতে হয়েছিল ইন্দিরাকে।

जी व प्रदेश अध्यक्ष श्री

जी के नेतृत्व में भाजपा में स्वागत है।

— Kailash Vijayvargiya (Modi Ka Parivar) (@KailashOnline)

অক্ষয় কান্তির পরিবার ইন্দোর শহরে বেশ কয়েকটি বেসরকারি আইন ও ম্যানেজমেন্ট কলেজের মালিক। তাঁদের বিরুদ্ধে সম্প্রতি বেশ কিছু তদন্তও চলছে। নিজের নির্বাচনী হলফনামায়, অক্ষয় কান্তি বাম প্রকাশ করেছেন যে, তাঁর বিরুদ্ধে তিনটি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে দু'টি ছিল জমি সংক্রান্ত বিরোধ, এবং তৃতীয়টি ছিল ২০১৮ সালে নথিভুক্ত হওয়া একটি অসাবধানে গাড়ি চালানোর মামলা।

২৪ এপ্রিল, যেদিন অক্ষয় কান্তি বাম তাঁর মনোনয়ন দাখিল করেন, সেদিন একটি জেলা আদালত তাঁকে এবং তাঁর বাবা কান্তিলালের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৭ ধারার (খুনের চেষ্টা) অধীনে অভিযুক্ত করে। অক্ষয় ও তাঁর বাবাকে ১০ মে আদালতে হাজির হওয়ার জন্য তলব করা হয়।

মনোনয়নপত্র যাচাইয়ের সময়, বিজেপির আইনী শাখা অক্ষয় কান্তি বামের মনোনয়নের নিয়ে আপত্তি তোলে। জানায়, খুনের চেষ্টার অভিযোগের কথা উল্লেখ করেননি অক্ষয় কান্তি বাম। কিন্তু নির্বাচনী আধিকারিকরা মনোনয়ন জমা দেওয়ার দিন এই খুনের অভিযোগ আসায় বিজেপির ওজর-আপত্তি বাতিল করে দিয়েছিলেন।

কাকে হত্যার চেষ্টার অভিযোগ তোলা হয়েছে? অক্ষয় কান্তির বিরুদ্ধে মামলাটি মূলত ২০০৭ সালের। একটি জমি সংক্রান্ত এই মামলা, যে জমিটি অক্ষয় কান্তি বামের পরিবার ইউনূস খান নামে একজন ব্যক্তির কাছ থেকে কিনেছিল। এই ইউনূস খান বামের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। স্বেচ্ছায় আঘাত করা, জনসমক্ষে অশ্লীল ভাষা ব্যবহার, অপরাধমূলক ভয় দেখানো, হিংসা, বেআইনি সমাবেশ এবং আগুন বা বিস্ফোরক পদার্থ নিয়ে হেনস্থা করা সংক্রান্ত মামলা দায়ের হয়। আদালত বলছে, অক্ষয় কান্তি বাম এবং তাঁর বাবা সহ অভিযুক্ত ব্যক্তিরা ২০০৭ সালের ৪ অক্টোবর অভিযোগকারীর শ্রমিকদের হেনস্থা করেন, সয়াবিনের বস্তায় আগুন লাগিয়ে দেন এবং গুলি চালানোর নির্দেশ দেন।

২৪ এপ্রিল, মনোনয়ন জমা দেওয়ার একদিন পরেই, ইন্দোরের জেলা ও দায়রা আদালত পুলিশকে এই মামলায় ৩০৭ এবং ৪৩৬ ধারা যুক্ত করার নির্দেশ দেয়। ৩০৭ অর্থাৎ হত্যার চেষ্টা এবং পরেরটি বাড়ি ধ্বংস করার উদ্দেশ্যে আগুন বা কোনও বিস্ফোরক পদার্থের ব্যবহার বিষয়ক। দুই অভিযোগেই যাবজ্জীবন কারাদণ্ড বা দশ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। আদালতের আদেশে বলা হয়েছে, অক্ষয় কান্তি বামের বাবা কান্তিলালের একজন সহকর্মী, সতভীর সিং খানকে তাঁর বন্দুক থেকে এক রাউন্ড গুলি করেছিলেন। এই বন্দুকটি পরে পুলিশ বাজেয়াপ্ত করে।

বিজেপি নেতারা অবশ্য বলছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গ্যারান্টি দ্বারা 'অনুপ্রাণিত' হয়েই অক্ষয় কান্তি বাম দল পরিবর্তন করেছেন। মধ্যপ্রদেশে বামই একমাত্র কংগ্রেস নেতা নন যিনি দল বদলেছেন। কয়েক সপ্তাহ আগে, কংগ্রেসের বরিষ্ঠ নেতা সঞ্জয় শুক্লা মার্চ মাসে বিজেপিতে যোগ দেন। সম্প্রতি ইন্দোরের কাছে বারোলি গ্রামে অবৈধ খনির জন্য ১৪০.৬ কোটি টাকা জরিমানা সহ খনি বিভাগ তাঁকে একটি নোটিশ জারি করেছে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?