বিহারের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদবের সমস্যা, সংকট, সম্ভাবনা

Tejashwi Yadav: তবে, লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে আইআরসিটিসি হোটেল কেলেঙ্কারি মামলার অভিযোগ তেজস্বীর বিরুদ্ধে রাজনৈতিক হাতিয়ার হতে পারে।

Tanvia Barua
২ মিনিট
বিহারের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদবের সমস্যা, সংকট, সম্ভাবনা

বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনে তেজস্বী যাদবের নেতৃত্বাধীন মহাগঠবন্ধন (INDIA) রাজনৈতিক মহলে নতুন দিশা দেখাচ্ছে।মহাগঠবন্ধন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, তেজস্বী যাদবই তাঁদের মুখ্যমন্ত্রী প্রার্থী। মহাগঠবন্ধনের এই ঘোষণা যেন বিহারে প্রজন্ম বদলের ইঙ্গিত। লালু প্রসাদ যাদবের পুত্র তেজস্বী, বয়স মাত্র ৩৫। তবে রাজনৈতিক অভিজ্ঞতা ও নেতৃত্বের গুণে তিনি ইতোমধ্যেই বিহারের তরুণ প্রজন্মের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছেন।

তেজস্বী যাদব রাগহোপুর কেন্দ্র থেকে নির্বাচন লড়ছেন। এই কেন্দ্র লালু পরিবারের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ২০০০ সাল থেকে এই কেন্দ্রের প্রায় সব নির্বাচনে লালু পরিবারের প্রার্থী জয়ী হয়েছেন, একমাত্র ২০১০ সালে জেডিইউ প্রার্থী সতীশ কুমার রাবরি দেবীকে পরাজিত করেছিলেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কেন নির্বাচনে প্রার্থী হতে চান না প্রশান্ত কিশোর?

Prashant Kishor's Jan Suraj Party: প্রশান্ত কিশোরের মতে, রাজনীতির আলোচনার কেন্দ্রে থাকা উচিত সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা, তাদের জীবনের মান উন্নয়ন এবং সামাজিক সমতা নিশ্চিত করা।

তবে, লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে আইআরসিটিসি হোটেল কেলেঙ্কারি মামলার অভিযোগ তেজস্বীর বিরুদ্ধে রাজনৈতিক হাতিয়ার হতে পারে। তাছাড়া মহাগঠবন্ধনের মধ্যে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়ে বিতর্কও বিরোধীদের আক্রমণের সুযোগ তৈরি করছে। এসব পরিস্থিতিতে তেজস্বীকে শুধু ভোটারদের মন জয় করলেই হবে না, বরং নিজের রাজনৈতিক ভাবমূর্তি এবং পরিবারের সমর্থনও ধরে রাখতে হবে।

তেজস্বী যাদব বিহারের যুবসমাজ ও নারীদের জন্য বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি 'জীবিকা দিদি'দের জন্য স্থায়ী সরকারি চাকরি, মাসিক বেতন ৩০,০০০ টাকা এবং ২০২৭ সাল পর্যন্ত সুদমুক্ত ঋণ প্রদানের ঘোষণা করেছেন। এছাড়া, প্রতিটি পরিবারে একজনকে সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এই প্রতিশ্রুতিগুলো তাঁকে সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় করে তুলেছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বিহারের রাজনীতিতে প্রশান্ত কিশোর! নির্বাচনের সমস্ত সমীকরণ তছনছ করে দেবেন?

Prashant Kishor in Bihar Politics: তিন বছর আগে তিনি জন সুরজ পার্টি গড়ে তুলে বিহার জুড়ে প্রচার শুরু করেছেন। তিনি বারবার বলেন, বিহারের মানুষকে জাতের বেড়া ভেঙে নিজেদের জন্য নতুন দিশা তৈরি করতে হবে।

তাছাড়া, তেজস্বী যাদব রাহুল গান্ধীর সঙ্গে মিলিত হয়ে 'ভোটার অধিকার যাত্রা' করেন। এই যাত্রার মূল উদ্দেশ্য ছিল ভোটারদের সচেতন করা এবং নির্বাচনী প্রক্রিয়ায় তাদের অধিকার সম্পর্কে জানানো। তেজস্বী রাহুলের সঙ্গে বিজেপির বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তুলেছেন, যাতে জনমত একত্রিত করে বিরোধী শক্তিকে শক্তিশালীভাবে চ্যালেঞ্জ করা যায়। ওয়াকিবহাল মহল বলছে, এতে তিনি যুব ভোটার ও সাধারণ মানুষকে অনেকটাই নিজের দিকে আনতে পেরেছেন। তাঁর দাবি, ভোটের আগে জনমত গড়া এবং সামাজিক সচেতনতা তৈরি করাই তাঁর মূল লক্ষ্য।

তেজস্বী যাদবের জন্য মুসলিম ও যাদব ভোটারদের সমর্থন গুরুত্বপূর্ণ, তবে শুধুমাত্র এই দুই গোষ্ঠীর উপর নির্ভর করলেই হবে না। ২০২০ সালের নির্বাচনে এই ভোটব্যাংকের উপর নির্ভর করে থাকা সত্ত্বেও দুই মুসলিম প্রার্থী পরাজিত হন, তাই এখন সমর্থনের স্থায়িত্ব নিয়েও প্রশ্ন উঠছে। এখন তেজস্বী পিছিয়ে পড়া শ্রেণি (EBC), দলিত এবং অন্যান্য ওবিসি গোষ্ঠীর সমর্থন পেতে নানা পদক্ষেপ নিচ্ছেন। বিহারের সবচেয়ে বড় সামাজিক গোষ্ঠী হলো EBC, যাদের ভোট প্রায় ৩৬%। তেজস্বী এখন আরজেডিকে শুধুমাত্র মুসলিম-যাদব এর উপর ভরসা না করে পিছিয়ে পড়া ও দলিতদের সমর্থন পাওয়ারও চেষ্টা করছেন। এই কৌশল সফল হলে তাঁর জয়ের সম্ভাবনা আরও বাড়বে।

বিহারের মানুষ চাইছেন চাকরি, উন্নয়ন এবং নির্ভরযোগ্য সরকার। তেজস্বী যাদবের প্রতিশ্রুতিগুলো যদি বাস্তবায়িত হয়, তবে বিহারের জনগণের প্রত্যাশা পূরণ হতে পারে। তবে, বাস্তবায়নের জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা ও কার্যকরী পদক্ষেপ। তেজস্বী যাদবের নেতৃত্বে মহাগঠবন্ধন যদি এই চ্যালেঞ্জগুলো সফলভাবে মোকাবিলা করতে পারে, তবে বিহারে রাজনীতিতে পরিবর্তন আসতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকদের একাংশ।

লিখেছেন
Tanvia Barua
Tanvia Barua
7 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।